রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরা সদর আসনে ঈগল প্রতীকের প্রার্থী এমপি রবির পথসভা

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সদরের বিভিন্ন স্থানে ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়নের বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসা চত্বরে বকচরা আহমাদিয়া দাখিল মাদরাসার সভাপতি এড. হাসানউল্লাহর সভাপতিত্বে ঈগল প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদবিস্তারিত পড়ুন

আশাশুনি সদরে নৌকার পৃথক নির্বাচনী সভা অনুষ্ঠিত

জিএম আল ফারুক, আশাশুনি: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনি সদর ইউনয়নে পৃথক ৪টি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল থেকে রাতাবধি এসব সভা অনুষ্ঠিত হয়। সদরের বলাবাড়িয়া আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয় চত্বর, উত্তর বলাবাড়িয়ায়, কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শীতলপুর সাইক্লোন শেল্টার চত্বরে পৃথক পৃথক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এস এম সাহেব আলী, কামরুজ্জামান বাবুল, আওয়ামীলীগ নেতা আছাদুলবিস্তারিত পড়ুন

আশাশুনি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ এর জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.রনি আলম নূর। সদস্য মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুল হক,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সদর আসনে ট্রাক প্রতীকের প্রার্থীর গনসংযোগ

আবু সাঈদ, সাতক্ষীরা: জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মো. আফসার আলীর ট্রাক প্রতীকের ভোট চেয়ে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদরের পলাশপোল সুলতানপুরসহ জজ কোর্টে এলাকায় গনোসংযোগ করেন। পরে তিনি এলাকায় নির্বাচনী পথসভা ও বিভিন্ন স্থানে গণসংযোগ করেন এবং দুপুরের পরে বিকালে ভোমরায় বিভিন্ন শ্রমিক সংঠনের সাথে ট্রাক প্রতীককে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন ট্রাক প্রতিকের নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আসাদুর রহমান আসাদ, সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ

কলারোয়ায় অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কলারোয়া আলিয়া মাদ্রাসা মাঠে এলাকার বেশ কয়েকজন অসহায় মানুষের শীতবস্ত্র বিতরণ করে সাতক্ষীরা এস.এস.সি’৯৩ ব্যাচ। সাতক্ষীরা এস.এস.সি’৯৩ ব্যাচের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন হাসানুজ্জামান হাসান ও শাহনাজ পারভীন। এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক মহিদুর রহমান, শিক্ষক আহসান হাবীব, শেখ শাহাজাহান আলী শাহিন, আব্দুল বারী, অফিস সহকারী কামরুল ইসলাম, শহিদুল ইসলাম, ওবায়দুরবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া-কোটালিপাড়া জনসভা জনসমুদ্রে পরিণত হবে

দ্বাদশ জাতীয় নির্বাচনে উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ নির্বাচনী গোপালগঞ্জ-৩ আসনে জনসভা করতে গোপালগঞ্জ আসছেন। টুঙ্গিপাড়া-কোটালিপাড়ায় নিজ নির্বাচনী জনসভায় আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) যাচ্ছেন টানা ৩ বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন সকালে টুঙ্গিপাড়ায় সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এরপরে কোটালিপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্বাচনী জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে মাঠে কাজ করে যাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগবিস্তারিত পড়ুন

নির্বাচনে কেউ পরিবেশ ঘোলাটে করলে শক্ত হাতে দমন করা হবে : সাতক্ষীরার এসপি

জিএম আল ফারুক, আশাশুনি : সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী আশাশুনি থানা পরিদর্শন করেছেন। বুধবার বিকালে তিনি আশাশুনি থানায় গমন করেন। এসপি মতিউর রহমান থানা চত্বরে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ শেষে থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার অধিকারীর নেতৃত্বে সালামি প্রদান করা হয়। এরপর তিনি পুলিশ প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি, পরিবেশবিস্তারিত পড়ুন

শার্শায় উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন শেখ আফিল এমপি

এম ওসমান, বেনাপোল (যশোর): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনের নৌকা মার্কা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেছেন, শেখ হাসিনার মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। বুধবার সকালে বেনাপোল পৌর ও বেনাপোল ইউনিয়ানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি প্রচারণা, গণসংযোগ ও পথ সভায় তিনি এসব কথা বলেন।বিস্তারিত পড়ুন

স্বতঃস্ফূর্ত ভোটে নৌকার বিজয় হবে : কলারোয়ায় নির্বাচনী সভায় স্বপন

মুজাহিদুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে নৌকা মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেছেন, আমি বিগত তিনটি বছর অবিরতভাবে এবং নৌকা প্রতীক প্রাপ্তির পর থেকে তালা কলারোয়া উপজেলার মাঠেঘাটে ঘুরে বেড়াচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দিতে মানুষ উন্মুখ হয়ে আছে। রাজনীতির মাঠে এসে জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পেয়েছি, যেখানেই যাই মানুষ আমাকে ভালোবেসে আপন করে নেয়। এমন স্বতঃস্ফূর্ত ভালোবাসায় এ আসনে বিপুল ভোটে নৌকার বিজয় হবে। বুধবার (২৭ ডিসেম্বর)বিস্তারিত পড়ুন

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ১৭ শতাংশ মানুষ উদ্বাস্তু হতে বাধ্য হবে

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় প্রতিকূল পরিস্থিতিতে জলবায়ু উদ্বাস্তুদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত অ্যাডভোকেসি কর্মশালায় আইপিসিসির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ২০৫০ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলের ১৭ শতাংশ মানুষ উদ্বাস্তু হতে বাধ্য হবে। একই সাথে ৪০ শতাংশ জমি চাষাবাদের অনুপযোগী হয়ে পড়বে। বুধবার (২৭ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউনোপস এর সহায়তায় বেসরকারি সংস্থা এডুকো বাংলাদেশ ও উত্তরণ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় স্বাগতবিস্তারিত পড়ুন