Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যুবনীতি বাস্তবায়নে সাতক্ষীরায় নাগরিক প্লাটফর্ম গঠন

এস এম ফারুক হোসেন: যুবনীতি বাস্তবায়নে সাতক্ষীরায় ৩০ সদস্য বিশিষ্ট নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়েছে। রূপান্তরের আয়োজনে দাতা সংস্থা সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ তিনি সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়ের সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশিষ কুমার মন্ডল ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। অনুষ্ঠানে সাংবাদিক,বিস্তারিত পড়ুন
কেন্দ্রে জালভোটের ঘটনা ঘটলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত করা হবে: ইসি হাবিব

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথাও জালভোটের প্রমাণ পেলে তাৎক্ষণিকভাবে প্রিসাইডিং, পোলিং, সহকারী প্রিসাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। এছাড়া চাকরিচ্যুত করার জন্য যা যা করা দরকার তাই করা হবে। তবে বর্তমানে এখন যারা প্রশাসন, আইনশৃঙ্খলা ও নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন, তারা সবাই পরীক্ষিত, তাদের দ্বারা কোনো অনিয়ম হবে না। এখন প্রার্থীদের ও গণমাধ্যমের সহযোগিতা দরকার। আমাকে সবাই আশ্বস্ত করছেন, তারাও সহযোগিতা করবেন।বিস্তারিত পড়ুন
চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অনিবার্য: চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বলেছেন, চীনের সঙ্গে তাইওয়ানের ‘পুনরেকত্রীকরণ অনিবার্য’। মাতৃভূমির সঙ্গে পুনরেকত্রীকরণের প্রক্রিয়া শেষ করাটা উন্নয়নের অনিবার্য শর্ত। এটি ন্যায়নিষ্ঠ প্রক্রিয়া, যা জনগণ চায়। মাতৃভূমি অবশ্যই এবং আবারো একত্র হবে। স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানে আগামী মাসের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার দেওয়া এক ভাষণে চীনা প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। চীনের প্রতিষ্ঠাতা মাও সে–তুংয়ের ১৩০তম জন্মদিন উপলক্ষে ওই ভাষণ দেন শি। ভাষণে চীনা প্রেসিডেন্ট বলেন, আমাদের অবশ্যই আন্তপ্রণালি সম্পর্ককে শান্তিপূর্ণভাবে উন্নতবিস্তারিত পড়ুন
৪৬ পুলিশ কর্মকর্তাকে পদোন্নতি

পুলিশের উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) থেকে পরিদর্শক (নিরস্ত্র) পদে ৪৬ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন উপ-পরিদর্শক (এসআই) নাঈম মো. জিহাদ উদ্দিন, কাজী তোবারক হোসেন, মো. আনোয়ার হোসেন, মো. রবিউল ইসলাম. আব্দুল আজিজ, সুশংকর মল্লিক, সোয়েল রানা, আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হক, মো. খায়রুল ইসলাম, মো. রাসেল নিয়াজী, অনুপ রায়, রাজীব কুমার কুন্ডু, মো. কামাল উদ্দীন, মো সাজেদুলবিস্তারিত পড়ুন
নির্বাচনের নামে নাটক হচ্ছে: ইইউ প্রতিনিধিদের বিএনপি

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বুধবার বেলা ৩টায় ভার্চুয়ালি এ বৈঠক শুরু হয়ে ৪টা ১০ মিনিটে শেষ হয়। বৈঠকে দলটির নেতারা ইইউ প্রতিনিধি দলকে বলেছেন, সরকার বিরোধী দলবিহীন যে একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, সেটা কোনো নির্বাচন নয়, নির্বাচনের নামে একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে। এ বিষয়ে তাদের কিছু তথ্য-প্রমাণও দেওয়া হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান,বিস্তারিত পড়ুন
দৈনিক যুগের বার্তার কলারোয়া পৌর প্রতিনিধির কার্ড পেলেন শেখ তারিক

কামরুল হাসান ও জুলফিকার আলী: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকার কলারোয়া পৌর প্রতিনিধি হিসাবে নিয়োগ ও পরিচয়পত্র কার্ড পেলেন শেখ তারিকুল ইসলাম। বুধবার সন্ধ্যায় কলারোয়া প্রতিনিধি শিক্ষক দীপক শেঠ কলারোয়া প্রেসক্লাবে ওই পরিচয়পত্র হস্তান্তর করেন। কার্ড গ্রহণের সময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগের বার্তা পত্রিকার কলারোয়া প্রতিনিধি শিক্ষক দীপক শেঠ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আরিফবিস্তারিত পড়ুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
সাতক্ষীরা জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে ডিসির মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আচরণ বিধিমালা অবহিতকরণ ও প্রতিপালন বিষয়ে সাতক্ষীরা জেলার ৪টি আসনের প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাকবিস্তারিত পড়ুন
কলারোয়ার ইসলামপুর মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

জুলিকার আলী: কলারোয়ার ব্রজবাকসার ইসলামপুর দারুল উলুম দাখিল মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্রজবাকসার ইসলামপুর দারুল ইলুম দাখিল মাদ্রাসার সভাপতি ও হেলাতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামপুর দারুল ইলুম দাখিল মাদ্রাসার সুপার ইদ্রিস আলী, সহ.সুপার মাওলানাবিস্তারিত পড়ুন
আরো খবর..
আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথম সভা অনুষ্ঠিত

আশাশুনি ব্যুরো: আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আশাশুনি বালিকা বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আরিফুল ইসলাম। শিক্ষক রিয়াছাত আলী মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারী প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুঃখীরাম ঢালী, বাইনতলা ত্রয়োদশ পল্লীর প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে এমপি রবির ঈগল প্রতীকের গণসংযোগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড ইটাগাছা গড়েকান্দা এলাকায় নির্বাচনী পথসভায় পৌর যুবলীগের সভাপতি মোঃ মনোয়ার হোসেন অনুর সভাপতিত্বে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এসএম তুহিনুর রহমান তুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীরবিস্তারিত পড়ুন

