মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ার কুশোডাংগা ও খোরদো বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (৪ ফেব্রুয়ারি) কলারোয়ার কুশোডাংগা ও খোরদো বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করেছেন। জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা ও জেলা পুলিশ ফোর্সেস’এর সহায়তায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান। তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থায় খোরদো মেসার্স মোল্লা ট্রেডার্স সার সাব-ডিলার ২ হাজার টাকা, গাজীবিস্তারিত পড়ুন

নতুন কারিকুলাম ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে সমন্বয় কমিটি গঠন

মূল্যায়ন পদ্ধতি ও কারিকুলাম নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ কমিটির প্রধান হবেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। আর কমিটির সদস্য হবেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তর ও শিক্ষা বোর্ডগুলোর প্রতিনিধিরা। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে কারিকুলাম এবং পাঠ্যপুস্তক বিতরণ ও মানোন্নয়ন সংক্রান্ত পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিস্তারিত পড়ুন

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। অতিরিক্ত সময়ে সাগরিকার গোলে ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ। রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ। এর আগে নেপালকে ৩-১ গোলে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করে সাইফুল বারী টিটুর দল। টানা দুই ম্যাচে নেপাল ও ভারতের বিপক্ষে জিতে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে লালবিস্তারিত পড়ুন

আন্দোলনের ঢেউয়ে সরকার পালানোর সুযোগ পাবে না: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘বর্তমান সংসদ ও সরকার অবৈধ। অবৈধ সরকারকে ক্ষমতা থেকে নামাতে জনগণ বাধ্য করবে। এমন আন্দোলনের ঢেউ তোলা হবে, পালানোর সুযোগও পাবে না।’ রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে শনিবার বিকালে ‘একতরফা ডামি নির্বাচনের সংসদ এবং ট্রান্সজেন্ডার ও সমকামিতাকে বৈধতাদানকারী বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে’ বিক্ষোভপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট, পল্টন মোড়, বিজয়নগর গিয়েবিস্তারিত পড়ুন

আশাশুনি সরকারি কলেজে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি ক‌লে‌জে শিক্ষক-কর্মচা‌রি‌দের অন্তঃকক্ষ ক্রীড়া প্রতি‌যো‌গিতা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে কলেজের ক্রীড়া কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ক‌রেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আনোয়ারুজ্জামান। কলেজের শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল কালাম আজাদ। পরে কলেজের শিক্ষক-কর্মচারীদের অংশ গ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এ সময় প্রধান অতিথি ক‌লে‌জের মু‌জিব কর্নারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : “আসুন কমাই সেবার ব্যবধান” -এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ শীর্ষক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরার বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বিএসএএইট) প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও চেয়ারম্যান অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিনবিস্তারিত পড়ুন

আশাশুনি কিন্ডার গার্টেন স্কুলে মা সমাবেশ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি কিন্ডার গার্টেন স্কুলে অভিভাবক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্কুল কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নিরাপদ খাদ্য ও শীতকালীন স্বাস্থ্য শিক্ষা সেশন পরিচালনা করা হয়। আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) এস এম মোক্তারুজ্জামান স্বপন সেশন পরিচালনা করেন।

যুব বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

আইসিসি অনূর্ধ্ব–১৯ ক্রিকেট বিশ্বকাপে অঘোষিত কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫ রানে হেরেছে বাংলাদশের যুবারা। আগে ব্যাট করতে নেমে টাইগার বোলার রোহানাত দোল্লাহ বর্ষণ ও শেখ পারভেজ জীবনের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেমিফাইনালে যেতে বাংলাদেশ যুবাদের লক্ষ্য ছিল ৩৮.১ ওভারের মধ্যে ১৫৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে উবাইদ শাহর আগুনে পেসে ১৫০ রানে গুটিয়ে যায় টাইগাররা। ফলে যুব বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় মাহফুজুর রহমান রাব্বির দলের। শনিবারবিস্তারিত পড়ুন

রোগী দেখায় গাফিলতি করলে চিকিৎসকরা ছাড় পাবে না: স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূলে স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য প্রথমেই চিকিৎসকদের কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। কেনো চিকিৎসকেরা ঢাকার বাইরে যেতে চান না, সেই কারণও খুঁজে বের করা প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী বলেন, গুণগত মানে বাংলাদেশের চিকিৎসকরা কোনভাবেই পিছিয়ে নেই। কর্মপরিবেশ উন্নত করতে পারলে সেবার মান আরও বাড়বে। কোনো অবস্থাতেইবিস্তারিত পড়ুন

ইজতেমায় যৌতুকবিহীন ৭২টি বিয়ে সম্পন্ন

টঙ্গীর তুরাগ নদের তীরে চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। শনিবার (৩ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর চলমান ইজতেমায় যৌতুকবিহীন বিয়ের ব্যবস্থা করেছে আয়োজকরা। এ পর্যন্ত মোট ৭২টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন ইজতেমা কর্তৃপক্ষ। ফজরের নামাজের পরে হিন্দিতে আম বয়ান করেন ভারতের শীর্ষ মুরুব্বী মাওলানা আব্দুর রহমান। তার বয়ান বাংলায় তরজমা করে দেন মাওলানা মতিন। শীতের মধ্যেই ইজতেমা ময়দানে গত কয়েকদিন ধরে লাখো মুসল্লি অবস্থান করছেন। ইজতেমায়বিস্তারিত পড়ুন