Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হবিগঞ্জের ডিসি ও তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের নির্দেশ

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) দেবী চন্দকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে পৃথক তিন জেলার তিন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার এই নির্দেশনা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে ইসি। জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে হবিগঞ্জের জেলা প্রশাসককে প্রত্যাহার করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে। তাকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় প্রার্থনা, আলোচনা ও আনন্দ আয়োজনে বড়দিন উদযাপন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় মহা ধুমধামে বড়দিন উদযাপন করা হয়েছে। ২৫ ডিসেম্বর রবিবার প্রথম প্রহরে সুলতানপুর বাটকেখালী গীর্জাতে পবিত্র বাইবেল থেকে বাণী শুনিয়ে মোমবাতি জ্বালিয়ে গো’শালায় আত্মার শুদ্ধতম শ্রদ্ধাজ্ঞাপন করে ও কেক কেটে প্রভু যীশুর জন্মদিন তথা বড়দিন উদযাপন করা হয়েছে। প্রার্থনাপর্ব পরিচালনা করেন ফাদার লরেন্স ভালোত্তি। সকালে খ্রীষ্ট ধর্মাবলম্বীদের বাড়িতে বাড়িতে আপ্যায়ন আর বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজনও করা হয়। ঋশিল্পীতে (প্রতিবন্ধী) সুবর্ণ শিশুকিশোরদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ উপহার প্রদান অনুষ্ঠান।বিস্তারিত পড়ুন
একতরফা নির্বাচন জনগণ মেনে নেবে না: সম্মিলিত পেশাজীবী পরিষদ

একতরফা নির্বাচন বন্ধ করে সংকট সমাধানে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার আহ্বান জানিয়েছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। সোমবার (২৫ ডিসেম্বর) ভোট বর্জনে লিফলেট বিতরণকালে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির নেতা সাবেক আহ্বায়ক রুহুল আমিন গাজী সরকারের প্রতি এ আহ্বান জানিয়েছেন। পেশাজীবী নেতারা বলেন, বিরোধী দলকে বাইরে রেখে একতরফা নির্বাচন জনগণ মেনে নেবে না। অবিলম্বে নির্বাচনী তফসিল বাতিলের দাবিও জানান তারা। এসময় তারা তোপখানা রোডে পথচারী, বাস-রিকশা চালক ও যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন।বিস্তারিত পড়ুন
প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন
সাতক্ষীরার স্বপ্নসিঁড়ির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির ২০২৪ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। ২৫ ডিসেম্বর বিকালে শহরের ক্যাফে ভিলাতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির সিনিয়র সহ সভাপতি রেবেকা সুলতানা। বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির উপদেষ্টা ও প্রভাষক মো. ওবায়দুল্লাহ, নাজরানা কাকলী, জামাল উদ্দীন, সহ সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপ কমিটির আহবায়ক সালাউদ্দীন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম বিপ্লব হোসেন, সাংগঠনিক সম্পাদক ও প্রভাষকবিস্তারিত পড়ুন
কালিগঞ্জের কৃষ্ণনগরে নৌকার প্রার্থী দোলনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

মো.আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নৌকার প্রার্থী এসএম আতাউল হক দোলনের নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে কিষান মজদুর ইউনাইটেড একাডেমি হাইস্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। নির্বাচনী জনসভায় উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের সঞ্চালনায় ও কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪বিস্তারিত পড়ুন
কলারোয়ার লাঙ্গলঝাড়ায় নৌকার নির্বাচনী পথসভা

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরা-১ সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের সমর্থনে এক নির্বাচনী পথসভা উপজেলার লাঙ্গলঝাড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় বক্তারা দেশের উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রগতি জন্য নৌকায় ভোট প্রদানের আহ্বান জানান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের ছোট ভাই সমাজসেবক আবু নাসির ডিটু, কলারোয়াবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে নৌকার প্রার্থী স্বপনের মতবিনিময়

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার কলেজ শিক্ষকমন্ডলীর সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। সোমবার সকাল ১০টায় কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজ ডিগ্রি কলেজ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার সকল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কারও ভাই, কারও বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতেবিস্তারিত পড়ুন
নড়াইলে ফেন্সিডিলসহ বাস ড্রাইভার গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মন্নু সিকদার (৩৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মন্নু শিকদার (৩৬) নড়াইল সদর থানাধীন সীমাখালি গ্রামের মৃত দাউদ শিকদারের ছেলে। আসামি মন্নু শিকদার পেশায় একজন বাস ড্রাইভার। তার এই পেশার পাশাপাশি সে যশোর থেকে খুব সহজে ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নিজ বাড়িতে সুকৌশলে নিজ দখলে রাখে। এমনকি সে কখনো সরাসরি ফেন্সিডিল বিক্রি করেনা। আসামিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ সংস্থার সাথে ট্রাক প্রতীক প্রার্থীর মতবিনিময়

আবু সাঈদ, সাতক্ষীরা : সাতক্ষীরা-২ আসনের স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. আফসার আলী বলেন, সদর সংসদীয় আসনকে দেশের অন্যতম মডেল সংসদীয় এলাকা হিসাবে গড়ে তুলবো। জেলা সদরে আইটি পার্ক স্থাপন ও বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের লক্ষে আইটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা, বিদেশগামীদের ফ্রি প্রশিক্ষণ প্রদানে লক্ষ্যের সরকারি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার পদক্ষেপ গ্রহণ করা। ভোমরাকে পৌরসভা ঘোষণার ব্যবস্থা করা এবং ভোমরা স্থল বন্দরকে অত্যাধুনিক ও অন্যতমবিস্তারিত পড়ুন
বড়দিনে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ

এম ওসমান, বেনাপোল (যশোর): খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সরকারী ছুটি থাকায় সোমবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দু’দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব উপলক্ষে সোমবার সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে বলে দু’দেশের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আগামি মঙ্গলবার সকাল থেকে পুনরায়বিস্তারিত পড়ুন

