বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাঠ প্রশাসনে রদবদল

মাঠ প্রশাসনে চারজন যুগ্ম সচিবকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে। দুজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে বিভিন্ন দপ্তরে পদায়ন কর হয়েছে। এছাড়া একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা আদেশে, স্বাস্থ্যসেবা বিভাগের মোহাম্মদ রোকন উদ্দিনকে সিলেটে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিচালক তরফদার মো. আক্তার জামীলকে রাজশাহীতে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হারুন আর রশিদকে চট্টগ্রামে এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য মো. সোহরাব হোসেনকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে বরিশালে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. পারভেজ হাসানকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলমকে স্থানীয় সরকার বিভাগে পদায়ন করা হয়েছে।

ভিন্ন আদেশে কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদারকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) এবং মো. রফিকুল ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সহকারী একান্ত সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি