মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইমরানের স্ত্রী বুশরা বিবিকে নিয়ে কেন এত রহস্য

ইমরানের স্ত্রী বুশরা বিবিকে নিয়ে কেন এত রহস্য! মুখ ঢেকে রাখেন নেকাবের আড়ালে। পরনে থাকে বোরকা। পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক থেকে রাজনীতিক ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। গুঞ্জন রয়েছে- তেরো শতকে নির্মিত একটি সুফি দরগায় ইমরানের সঙ্গে পাঁচ সন্তানের জননী বুশরার প্রথম সাক্ষাৎ হয়। তখন বুশরা প্রথম স্বামীর সংসার করছিলেন। এরপর থেকে বিশ্বজুড়ে বুশরাকে নিয়ে আগ্রহ দেখা গেছে। অনেকেই বুশরা বিবি নামটি গুগলে অনুসন্ধান করছেন। জানতে চাইছেন ‘রহস্যময়’ এইবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থ অবলম্বনে গ্রাফিক নভেলের মোড়ক উন্মোচন

বঙ্গবন্ধুর লেখা ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থ অবলম্বনে প্রকাশিত নতুন গ্রাফিক নভেলের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন শেষে বাংলা একাডেমি প্রাঙ্গণে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) স্টলে এসে তিনি এ বইয়ের মোড়ক উন্মোচন করেন। সেই সঙ্গে সিআরআই স্টল থেকে বইটির একটি কপিও কিনে নেন তিনি। এদিন বিকাল ৪টা ৪০ মিনিটে ফিতা কেটে মেলায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বাংলা একাডেমির স্টল পরিদর্শন শেষেবিস্তারিত পড়ুন

প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় জামিন মেলেনি মির্জা ফখরুলের

গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশ চলাকালে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। এ মামলার নথি মহানগরে সিআর-মিস শুনানির জন্যবিস্তারিত পড়ুন

মনিরামপুরে চাঁদাবাজি মামলায় ৩ জনের জামিন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে চাঁদাবাজির মামলায় ৩ আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত। বৃস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মনিরামপুর, যশোরের বিচারক অবন্তিকা রায় মামলার শুনানীতে এ আদেশ দেন। জানা গেছে- মনিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও মোবারকপুর বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান খানের ছেলে মেহেদী আল ইমরান খান বাদী হয়ে ইতোপূর্বে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী (মনিরামপুর) আদালত, যশোরে ৪ জনের নাম উল্লেখ করেবিস্তারিত পড়ুন

বইমেলা আমাদের প্রাণের মেলা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষায় কথা বলি। বাংলা একাডেমি আমাদের অনেক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। বইমেলা আমাদের প্রাণের মেলা। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস। এ আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির সত্তা জাগ্রত হয়। এই পথ বেয়েই আমরা পেয়েছি স্বাধীনতা। আমারা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, মায়ের ভাষায় কথা বলি।বিস্তারিত পড়ুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব নিলেন সায়মা ওয়াজেদ

বৈশ্বিক মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ বৃহস্পতিবার আগামী পাঁচ বছরের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের (আরডি) দায়িত্ব পেয়েছেন। সায়মা ওয়াজেদ প্রথম বাংলাদেশি, যিনি ডব্লিউএইচওর আঞ্চলিক বিভাগের অংশ হিসেবে ১৯৪৮ সালে তৈরি করা পদটিতে অধিষ্ঠিত হলেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের জন্য ডব্লিউএইচওর আঞ্চলিক কমিটির ৭৬তম অধিবেশনে সদস্য দেশগুলো ভোটের মাধ্যমে সায়মা ওয়াজেদকে এ পদে মনোনীত করে। ডব্লিউএইচও সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডের জেনেভায় ২২-২৭ জানুয়ারি অনুষ্ঠিত ডব্লিউএইচওরবিস্তারিত পড়ুন

বান্দরবান সীমান্তের ওপারে মিয়ানমারে গোলাগুলির সঙ্গে হেলিকপ্টার মহড়া

বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে গোলাগুলি ও ভারি অস্ত্রের ব্যবহারে কেঁপে উঠছে বাংলাদেশ সীমান্তবাসীরা। ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের কাছাকাছি মিয়ানমারের হেলিকপ্টার মহড়া দিতে দেখা গেছে। বৃহস্পতিবার ভোররাতেও ব্যাপক গোলাগুলি ও মর্টারশেল নিক্ষেপের শব্দ শোনা গেছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। এদিকে অনুপ্রবেশের জন্য বাংলাদেশের সীমানার কাছে ও নাফ নদীতে অনেক রোহিঙ্গা অবস্থান করছে বলে জানা গেছে। মিয়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংগঠনগুলোর সঙ্গে মিয়ানমার সরকারি বাহিনীর চলমান সংঘাত আরও জোরালো হয়ে উঠেছে। কয়েকবিস্তারিত পড়ুন

ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর বেইলি রোডের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৬, শঙ্কামুক্ত নন দগ্ধরাও

রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. সামন্ত লাল সেন। এছাড়া, এ ঘটনায় দ্বগ্ধ চিকিৎসাধীন ব্যক্তিরাও শঙ্কামুক্ত নন বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার (১ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক বিফ্রিং তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন- আপনারা জানেন, গতকাল রাতে অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে, যেটি কখনো কাম্য ছিল না। এই দুর্ঘটনায় সর্বমোট ৪৬বিস্তারিত পড়ুন

ভারতের পশ্চিমবঙ্গে রাহুল গান্ধীর গাড়িতে হামলা

ভারতের পশ্চিমবঙ্গের মালদায় ভারতীয় কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীর গাড়িতে হামলা হয়েছে। তার গাড়ি লক্ষ্য করে বুধবার (৩১ জানুয়ারি) সকালে পাথর নিক্ষেপ করা হয়। তিনি এদিন ‘ভারত জোড়ো নবযাত্রার’ অংশ হিসেবে বিহার থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন। পাথর দিয়ে গাড়িটির জানালার কাঁচ ভেঙে ফেলা হয়। তবে এই হামলায় রাহুল কোনো আঘাত পাননি। হামলার পর তাকে গাড়ি থেকে হেঁটে বের হতে দেখা যায়। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গেবিস্তারিত পড়ুন

কারা হচ্ছেন সংরক্ষিত নারী এমপি, জানালেন ওবায়দুল কাদের

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে কারা মনোনয়ন পাচ্ছেন সেই বিষয়ে নিজের মত দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এক্ষেত্রে দলের পরীক্ষিত ও ত্যাগীদের গুরুত্ব দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বুধবার এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি বলেন, ‘নারী সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন নেওয়ার বা চাওয়ার যে হিড়িক, সেই তুলনায় আমাদের দেওয়ার সুযোগ খুব কম। আমরা আমাদের পরীক্ষিত, ত্যাগীদের গুরুত্ব দেব। যারা দলেরবিস্তারিত পড়ুন