মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজধানীর একুশে বইমেলায় মানুষের ঢল

দেখে বোঝার উপায় নেই যে, আজ মাত্র বইমেলার দ্বিতীয় দিন। মানুষের ভিড়, হৈ-হুল্লোড়, তরুণ-তরুণীদের ঘোরাফেরা, ছবি-সেলফি আর বইয়ের কেনাকাটায় পুরোদমে জমজমাট অমর একুশে বইমেলা। সকাল ১১টায় মেলা শুরুর পর মানুষের উপস্থিতি কম থাকলেও বিকেল থেকে তা বাড়তে থাকে। এরপর সন্ধ্যা নামতেই যেন পুরো এলাকাজুড়ে ঢল নামে মানুষের। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে বইমেলার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ ঘুরে এমন চিত্র দেখা যায়। মেলায় আগত পাঠক-দর্শনার্থীরাও বলছেন, সাধারণত এমন দৃশ্য মেলারবিস্তারিত পড়ুন

কলারোয়ার দেয়াড়া হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা ফেব্রুয়ারি)সকাল ১০ টায় উপজেলার দেয়াড়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপুল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি গাজী মতিয়ার রহমান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মুলকবক্তব্য রাখেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল বারী,বিস্তারিত পড়ুন

নড়াইলে তিন মেয়েকে বিষ খাইয়ে মায়ের বিষপান, এক মেয়ের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় শাশুড়ির নির্যাতন সইতে না পেরে ৩ মেয়েকে বিষ খাইয়ে নিজেও খেয়েছেন মা পলি বেগম। বিষের যন্ত্রণায় চিৎকার করতে থাকলে, তা শুনে প্রতিবেশীরা ছুটে এলে তাদের উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে রাতে গোপালগঞ্জের শেখ সোহরা খাতুন মেডিকেল কলেজে নেওয়া হয়। ওই রাতেই ছোট মেয়ে দেড় বছরের মিমের মৃত্যু হয়। বাকি দুই মেয়ে আড়াই বছরের আমেনা ও আট বছরের আফসানা এবংবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজ প্রাঙ্গণ মুখরিত হলো রসালো পিঠার উৎসবে

শেখ জিল্লু, এসএম ফারুক হোসেন ও জাহাঙ্গীর হোসেন, কলারোয়া : গ্রাম বাংলার শীতের আলাদা ঐতিহ্য রয়েছে। আর দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির অন্যতম উপাদান গ্রামীণ সংস্কৃতির পিঠাপুলি। শীত এলেই পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। সেই পিঠাপুলির মধুর ঘ্রাণেই মুখরিত হলো সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ প্রাঙ্গণ। বৃহস্পতিবার সরকারি কলেজ প্রাঙ্গণে শুরু হলো দিনব্যাপী পিঠা উৎসব। কলারোয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ প্রথমবারের মতো এ পিঠা উৎসবের আয়োজন করে। কলেজে অধ্যয়নরত বিভিন্ন শ্রেণি ও বিভাগের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্সের সমাপ্তি

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় ২ দিন ব্যাপি ৫৩২ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা শাখার আয়োজনে কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে কোর্সটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের তত্বাবধানে বৃহস্পতিবার (১ ফেব্রুযারী) ভ্যেনু প্রতিষ্ঠানের শ্রেণী কক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের অংশগ্রহনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের ডিআরসি প্রোগ্রাম এলটি আকতারুজ্জামান,বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়কের মায়ের দাফন সম্পন্ন

আবু সাঈদ, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীর মাতা ইকরামাতুন্নেছা (৯২) জানাযা বৃহস্পতিবার বিকাল ৪টায় সাতক্ষীরা অবদাহ মোড় জামে মসজিদের প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টায় বাধ্যক্যজনিত কারনে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি.. রাজিউন)। জানাযায় ইমামতি করেন সড়ক পরিবহন জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ রফিকুল ইসলাম। জানাযা পূর্বে বক্তব্য রাখেন মরহুমার পুত্র এড. সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও লাবসা ইউনিয়নেরবিস্তারিত পড়ুন

সীমান্ত হত্যা নিয়ে ভারতের দুঃখ প্রকাশ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাম্প্রতিক সীমান্ত হত্যার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং যৌথ প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করেছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একযোগে কাজ করবে বলে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জানানো হয়। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন ভারতের দুঃখ প্রকাশ করার বিষয়টি নিশ্চিত করলেও কোন ফর্মেটে ভারত বিষয়টি নিয়ে কথা বলেছে তা খোলাসা করেননি। গত ২৩শেবিস্তারিত পড়ুন

বিএনপির তিন নেতার সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধির বৈঠক

বিএনপির তিন নেতার সঙ্গে বৈঠক করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ম্যাথিউ বে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের ক্যাফে স্পেশাল রেস্টুরেন্টে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেয়া বিএনপির তিন নেতা হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন নিপুণ রায় চৌধুরী। তিনি বলেছেন, মার্কিন দূতাবাস থেকে আমাদের ডাকা হয়েছিল।বিস্তারিত পড়ুন

গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম সৌদি আরবের

গৃহকর্মী নিয়োগের নতুন চুক্তিতে বাধ্যতামূলক বিমা করার নিয়ম কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির শ্রম বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে। সৌদির মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই নিয়ম গৃহকর্মী নিয়োগ চুক্তির প্রথম দুই বছরের জন্য প্রযোজ্য হবে। চুক্তির দুই বছর পর নিয়োগকর্তার জন্য বীমা কার্যকরের বিষয়টি ঐচ্ছিক হবে। নতুন নিয়ম কিছু ক্ষেত্রে গৃহকর্মী এবং নিয়োগকর্তার জন্য ক্ষতিপূরণ সুরক্ষিত করতে সহায়ক হবে। দেশটির মন্ত্রণালয়বিস্তারিত পড়ুন

রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচি করতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জানমালের ক্ষতি, সরকারি সম্পদ নষ্ট ও রাস্তাঘাট বন্ধ করে কর্মসূচি করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রী। এ সময় আর্মস হোল্ডারদের স্মার্টকার্ড দেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রুতবিচার আইনে অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে সময়সীমা আছে, এর মধ্যে বিচার শেষ করতে হবে। সেটা অনেক সময় কার্যকর হচ্ছে না। তিনি বলেন, আমরা মনেবিস্তারিত পড়ুন