Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা সদর আসনের বীর মুক্তিযোদ্ধারা সমর্থন দিলেন এমপি রবির ঈগল প্রতীকে

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে নৌকা না থাকায় ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা-২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির প্রতি তাদের সমর্থণ জানালেন। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকা ও পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময়কালে বীর মুক্তিযোদ্ধারা বলেন, “এমপি রবি একজন বীর মুক্তিযোদ্ধা। সে সব সময় মুক্তিযোদ্ধাদের স্বার্থে বিভিন্নবিস্তারিত পড়ুন
কারচুপির চেষ্টা হলেই বন্ধ হবে ভোট: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবার একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে। শনিবার (২৩ ডিসেম্বর) বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। হাবিবুল আউয়াল বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে। এ জন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি। তিনিবিস্তারিত পড়ুন
আ.লীগের দৃষ্টি এখন শুধুই নির্বাচনে, পাত্তা দিচ্ছে না বিরোধীদের আন্দোলনে

বিএনপির আন্দোলন কর্মসূচি পাত্তা দিচ্ছে না আওয়ামী লীগ। এতদিন পালটা কর্মসূচি দিয়ে মাঠে ছিল ক্ষমতাসীনরা। কিন্তু এখন হরতাল-অবরোধ প্রতিহতেও ঢিলেঢালা ভাব আওয়ামী লীগে। এমনকি বিএনপি ঘোষিত অসহযোগ কর্মসূচিতেও গুরুত্ব দিচ্ছে না তারা। দলটির দৃষ্টি এখন শুধু নির্বাচনে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের স্বার্থে শুরু থেকেই নানা কৌশল নিয়েছে আওয়ামী লীগ। বিএনপি ও তাদের মিত্রদের বর্জনের এ ভোটে শেষ পর্যন্ত আমেজ ধরে রাখা ও ভোটার উপস্থিতি বাড়ানোর এখন ক্ষমতাসীনদের মূল লক্ষ্য। দলটির নেতারা বলছেন-বিএনপির এসববিস্তারিত পড়ুন
ভোট বর্জন-সরকারকে অসহযোগিতার আহবান বিএনপির, লিফলেট বিতরণ

ভোটারদের প্রতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন-সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে রাজধানীতে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর রামপুরা ও শাহজাহানপুর এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এসময় বিএনপি নেতাকর্মী ও ভোটারদের প্রতি অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান তিনি। তিনি সকাল আটটার দিকে প্রথমে রামপুরা কাঁচাবাজার পরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শাহজাহানপুর কাঁচাবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এসময় দোকানদার, সাধারণ মানুষবিস্তারিত পড়ুন
শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে জখম

এম ওসমান, বেনাপোল : যশোরের শার্শায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কুতুবুল আলম (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত কুতুবুল আলমের ছেলে মাহাবুব আলম বাদী হয়ে শার্শা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের কন্যদাহ গ্রামে এ ঘটনা ঘটে। আহত কুতুবুল আলম শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। শার্শা থানায় দায়েরকৃত এজাহার সুত্রে জানা যায়, শার্শা উপজেলার কন্যাদহবিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন

এস এম ফারুক হোসেন: কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া বাজারে সাতক্ষীরা-১ আসনের নৌকার নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয় উদ্বোধনকালে নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন উন্নয়ন-সমৃদ্ধি, অগ্রগতি জন্য আপনাদের মূল্যবান ভোট নৌকায় প্রদানের আহবান জানান। চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী রবিউল ইসলামের সভাপতিত্বে নৌকার সমর্থনে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাহিদ হাসান, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবরবিস্তারিত পড়ুন
যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে : সিইসি

সবধরনের অনিয়ম, কারচুরি ও দখলদারিত্ব প্রতিহত করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। একইসঙ্গে ভোটাররা যাতে নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোট দিতে পারেন সেই পরিবেশ নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি। শুক্রবার (২২ ডিসেম্বর) যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ নির্দেশ দেন সিইসি। খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার ডিসি-এসপি, ইউএনও-ওসিদেরবিস্তারিত পড়ুন
নাশকতা এড়াতে পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ, আনসার মোতায়েন

নাশকতা এড়াতে পাঁচ জোড়া লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে। ১৫ ডিসেম্বর থেকে বন্ধ রয়েছে ট্রেনগুলো। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৩টায় কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান। বন্ধ করা ট্রেন হচ্ছে- ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূয়াপুর, জামালপুর থেকে সরিষাবাড়ি একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেন, উত্তরা এক্সপ্রেস ও ঈশ্বরদী রহনপুরগামী লোকাল ট্রেন। শফিকুর রহমান বলেন, এগুলো রিমোট এরিয়া। রাত্রিকালীন ঝুঁকিপূর্ণ মনে করায় আমরা বন্ধ করেছি। সারাদেশে রেলের নিরাপত্তায়বিস্তারিত পড়ুন
বিএনপির অবরোধ-ধর্মঘট কেউ মানে না : ওবায়দুল কাদের

বিএনপির অসহযোগ আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্ল্যান করেছে খাজনা-ট্যাক্স বন্ধ করতে। লন্ডন থেকে হাওয়া ভবনের চোরাও বলে খাজনা-ট্যাক্স দেবেন না। সাহস থাকলে বাংলাদেশে আসেন। রাজপথে থেকে মোকাবিলা করেন। বিএনপির কথায় এখন ঘোড়াও হাসে। তাদের অবরোধ-ধর্মঘট কেউ মানে না বরং উল্টো জনগণ বিএনপিকেই অবরোধ দিয়ে দেবে।’ শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এক পথসভায় তিনি একথা বলেন। এসময় বিএনপি পল্টন থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়েবিস্তারিত পড়ুন
২০২৪ এর ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সপ্রাপ্ত সব আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে সই করেন জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা ৪-এর উপসচিব ইসরাত জাহান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত তফসিল অনুসরণে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনবিস্তারিত পড়ুন

