রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বাংলাদেশে বৈধ নির্বাচন নির্ভর করছে মুক্ত গণমাধ্যমের ওপর : দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

গত এক দশকে অর্থনীতিতে প্রতিবেশীদের ছাড়িয়ে গেছে বাংলাদেশ। তবে এ অর্থনৈতিক উন্নয়নের সমান্তরালে বাড়ছে জনগণের অধিকারের উপর হুমকি এবং স্বৈরাচারী পদক্ষেপ। এতে দেশটির বিকাশ হুমকিতে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে তার দলের শাসনকে মজবুত করতে চাইছেন। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই বাংলাদেশের অর্থনৈতিক স্কোরকার্ড ছাড়াও অন্যান্য দিকে দেখতে হবে। তাদেরকে বিবেচনা করতে হবে, মৌলিক স্বাধীনতা ছাড়া টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বিপন্ন হতে পারে। বাংলাদেশে বড় হচ্ছে মধ্যবিত্ত শ্রেণি। জাতিসংঘের স্বল্পোন্নতবিস্তারিত পড়ুন

রিজভীকে অগ্রিম এমপিদের তালিকা দিতে বললেন ইসি আনিছুর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অগ্রিম এমপিদের তালিকা দিতে বলেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে সভা শেষে রিজভীর উদ্দেশে তিনি একথা বলেন। ইসি আনিছুর বলেন, উনি (রিজভী) রাজনৈতিক বক্তব্য দিয়েছেন। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। এটা উনার অমূলক ধারণা। ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ব্যালট পেপার সকালে কেন্দ্রে যাবে। পাশাপাশি ব্যালটের যেবিস্তারিত পড়ুন

ভোটের দিন ইন্টারনেট সচল রাখার নির্দেশনা

আসছে ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন ভোটের ফলাফল দ্রুত পৌঁছানোর জন্য টেলিফোন, ফ্যাক্স ও ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশনা দিয়েছে সরকার। শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক বিশেষ পরিপত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পরিপত্রে ভোট কেন্দ্রে ধূমপান থেকে বিরত রাখা ও দিয়াশলাই, লাইটারসহ দাহ্য পদার্থ বহনে কড়াকড়ি আরোপ করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রের ভেতরে বৈদ্যুতিক হিটার বা যেকোনো ধরনের চুলা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধবিস্তারিত পড়ুন

কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মেরুদণ্ডহীন দলদাস নির্বাচন কমিশন শেখ হাসিনার পাঠানো সিট (আসন) বণ্টনের তালিকায় সিলমোহর দেওয়ার জন্য একটি একতরফা নির্বাচনের নাটকের আয়োজন করেছে।’ রিজভী আরও বলেছেন, ‘এই নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনারদের কথাবার্তা-আচার-আচরণ রীতিমতো হাস্যকর। গণভবনের সুতোয় পুতলের মতো নাচছে ইসি। তারা প্রায়শ বিএনপিকেও হুমকি-ধমকি দিচ্ছেন। গোটা দেশের জনগণ জানে, কারা কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে। আর নির্বাচন কমিশনাররাও ভেক ধরছেন।’ শুক্রবার বিকালে ভার্চুয়ালি একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রাক বড়দিন উৎসব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: “জয় উধ্বোলোকে পরমেশ্বরে! ইহলোকে নামুক শান্তি অনুগৃহিত মানবের অন্তরে” সাতক্ষীরায় প্রাক বড়দিন উৎসব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বড়দিন ও নববর্ষ উদ্যাপন কমিটি সাতক্ষীরার আয়োজনে শহরের বাটকেখালীতে খ্রিষ্টরাজ্যের গীর্জার (কাথলিক চার্চ) হলরুমে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খ্রিষ্টরাজ্যের গীর্জার ফাদার ফাদার লরেন্স ভালোত্তি। অনুষ্ঠানে অতিথি ছিলেন ফাদার ঝানভিতো নিত্তি, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, ফাদার নরেন বৈদ্য, সাহিত্যিক মনিরুজ্জামান ছট্টু, মনিরুজ্জামান মুন্না, কারিতাসের জেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রায় অর্ধশত মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় প্রায় অর্ধশত মোটরসাইকেলযোগে পুলিশি মহড়া অনুষ্ঠিত হয়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আইন শৃংখলা সমুন্নত রাখতে ওই মহড়ার আয়োজন করে কলারোয়া থানা পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে কলারোয়া থানা পুলিশের পিকআপ ও প্রায় ৩০/৪০টি মোটরসাইকেল যোগে অর্ধশতাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্য ওই মহড়ায় অংশ নেন। থানা চত্বর থেকে বের হওয়া মহড়া উপজেলার বিভিন্ন এলাকা ও ভোটকেন্দ্র গুলোতে যায় বলে জানা গেছে। সেসময় মোটরসাইকেল ও পিকআপ গাড়িতেবিস্তারিত পড়ুন

হঠাৎ ভারত গেলেন পিটার হাস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ভারত সফরে গেছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ফ্লাইট নং- ইউকে-১৮৪) থেকে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়েন। কূটনৈতিক সূত্র জানায়, এর আগে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। তিনি ছাড়াও পৃথকভাবে বৈঠক করেন করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তবে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ আগে তার এই ভারতবিস্তারিত পড়ুন

সাড়া দেননি বাইডেন, ভারতের প্রজাতন্ত্র দিবসে ম্যাক্রোঁকে নিমন্ত্রণ

ভারতের জাতীয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রধান অতিথি করতে চেয়েছিল ভারত। এতে বাইডেন সাড়া না দেওয়ায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান আগামী বছরের ২৬ জানুয়ারি। সেই অনুষ্ঠানে ম্যাক্রোঁকেই প্রধান অতিথি করার কথা ভাবছে নয়াদিল্লি। সেই লক্ষ্যে এলিসি প্রাসাদে নিমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জানুয়ারিতে ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতের প্রজাতন্ত্র দিবসে অতিথি হিসেবে যোগ দিলে ষষ্ঠবারের মতো কোনো ফরাসিবিস্তারিত পড়ুন

শিক্ষকদের নৌকা প্রতীকে ভোটাদানে চাপ, শিক্ষা কর্মকর্তাকে তলব

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর প্রচারণা চালানো ও শিক্ষকদের ভোটাদানে চাপ সৃষ্টি করায় এক শিক্ষা কর্মকর্তাকে তলব করেছে সংশ্লিষ্ট নির্বাচনী তদন্ত কমিটি। অভিযুক্ত মোঃ আরিফ সরকার সিরাজগঞ্জের চৌহালী উপজেলা শিক্ষা কর্মকর্তা। শুক্রবার (২২ ডিসেম্বর) আরিফ সরকারকে চিঠি পাঠিয়েছেন নির্বাচনি তদন্ত কমিটির জেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সিনিয়র সহকারী জজ মোঃ সোহেল রানা। নির্বাচন কমিশনের আইন শাখার কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। পাঠানো চিঠিতে বলা হয়েছে, আপনি উপজেলাবিস্তারিত পড়ুন

আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতিকে স্বপদে বহাল

আশাশুনি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ আশাশুনি উপজেলা শাখার সভাপতি মোঃ রাসেল হোসেনকে স্বপদে বহাল করা হয়েছে। বৃহস্পতিবার জেলা ছাত্রলীগের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ বহালের সিদ্ধান্ত জানানো হয়। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাসেল হোসেনের উপর আরোপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তার লিখিত জবাব পর্যালোচনা করে তাকে স্বপদে বহাল করা হলো। একই সাথে আশাশুনি উপজেলা ছাত্রলীগের উপর আরোপিত স্থগিতাদেশবিস্তারিত পড়ুন