শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার রসুলপুরে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার রসুলপুর পশ্চিমপাড়ায় আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডের রসুলপুর পশ্চিমপাড়ায় করিমের মোড় থেকে সাবেক পেশকার আব্দুল খালেকের বাড়ির সামনে পর্যন্ত সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ১০০ মিটার আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ সহকারী প্রকৌশলী মোহাব্বাত হোসাইন, এসও তুষার রায় চৌধুরী, নকশাকার মামুন-অর-রশিদ, কার্য সহকারী মো. আব্দুল মোতালেব, ঠিকাদার মোস্তফা কামাল, সাবেক পেশকার মো. আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী মো. মশিউর রহমান, মো. কামরুজ্জামান, আলমগীর হোসেন, আইয়ুব আলী, শফিকুল ইসলাম, টুটুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘদিনের অবহেলিত এ রাস্তাটির নির্মাণ কাজ শুরু করায় এলাকাবাসী পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর ও রাবেয়া পারভীনসহ পৌর কতৃপক্ষকে ধন্যবাদ জানান এবং জলাবদ্ধতা নিরসনে উক্ত এলাকায় একটি ড্রেন নির্মাণেরও দাবী জানান।

একই রকম সংবাদ সমূহ

‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী মো. নজরুল ইসলাম জানিয়েছেন, তিনি এখনো খাতা কলমেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি