শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাটি বহনকারী ট্রাক্টরের চাপায় কলেজ শিক্ষক নিহত

দীপক শেঠ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাক্টরের চাপায় নিহত হয়েছেন মফিজুর রহমান (৫৫) নামের এক কলেজ শিক্ষক।

শনিবার (২৭ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা হাসপাতালে তিনি মারা যান।
এর আগে সন্ধ্যায় কলারোয়ার দমদম এলাকায় মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাক্টরের ধাক্কায় ও চাপায় মোটরসাইকেলে থাকা অধ্যাপক মফিজুর রহমান গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তি জানান, সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে কলারোয়ার দিকে যাচ্ছিলেন অধ্যাপক মফিজুর রহমান। সেসময় পার্শ্ববর্তী একটি মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাক্টরের সাথে দুর্ঘটনার শিকার হয় মোটরসাইকেলটি। এতে মোটরসাইকেল থেকে পড়ে ডাম্পার ট্রাক্টরের ধাক্কায় ও চাপায় গুরুতর আহত হন সহকারী অধ্যাপক মফিজুর রহমান। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরায় হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিহত মফিজুর রহমান কলারোয়ার শেখ আমানুল্লাহ কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ও উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের মৃত ইসহাক সরদারের পুত্র। স্থায়ীভাবে বসবাস করতেন কলারোয়া হাসপাতালের সামনে। শিক্ষকতার পাশাপাশি তিনি সার, কীটনাশকসহ বিভিন্ন ব্যবসা করতেন। তার দুই কন্যা সন্তান রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত