সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়া সরকারি কলেজ সুবর্ণজয়ন্তী উদযাপনে অনলাইন রেজিস্ট্রেশন হেল্প বুথের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া সরকারি কলেজ সুবর্ণজয়ন্তী উদযাপনে অনলাইন রেজিস্ট্রেশন হেল্প বুথের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে কলারোয়া উপজেলা সদরের পৃথক ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ওই হেল্পবুথ উদ্বোধন করা হয়। পূবালী ব্যাংকের নিচে রিপন সুপার মার্কেটে রাজীবুল ইসলাম বীজুর পরিচালিত বীজু কম্পিউটার্স, কাছারী মসজিদ সংলগ্ন আজিজ মার্কেটে মো. হাসান ও আসাদুজ্জান বাবু পরিচালিত হাসান কম্পিউটার সেন্টার ও উপজেলা মোড় এলাকায় মনিরুল আলম টিটু ও ফারুক হোসেন স্বপন পরিচালিত সাতক্ষীর এক্সপ্রেস কাউন্টারে হেল্পবিস্তারিত পড়ুন

আশাশুনির বিভিন্ন এলাকায় এমপি রুহুল হকের পথসভা

জি.এম আল ফারুক আশাশুনি: কেন্দ্র ঘোষিত কর্মসূচির আওতায় আশাশুনিতে সাতক্ষীরা ৩ আসনে আওয়ামীলীগের এমপি প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক এর নেতৃত্বে মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এ বিজয় শোভাযাত্রা আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সকাল ১০ টায় দেবহাটা হয়ে শোভাযাত্রাটি আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে প্রবেশ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন খেকে পৃথক পৃথক মিছিলবিস্তারিত পড়ুন

কোনো পেশি শক্তি ভোটের বাঁধা হতে পারবে না: তালায় জনসংযোগকালে সরদার মুজিব

সেলিম হায়দার : সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সরদার মুজিব বলেছেন, কোনো পেশি শক্তি শান্তিপূর্ণ ভোটের বাঁধা হতে পারবে না। ভোট হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তালা বাজারে নিজের দোলনা প্রতিকের পক্ষে জনসংযোগ করেন তিনি। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে- আমার বাগানে অনেক যোগ্য ও মেধাবী ফুল ফুটেছে। এর মধ্য থেকে সেরা ফুলটি বেঁছে নিতে চাই। সেই কারণে যদি কোনো যোগ্য প্রার্থী সতন্ত্রবিস্তারিত পড়ুন

বেনাপোলে নির্বাচনী প্রচরণায় হামলা : স্বতন্ত্র প্রার্থী লিটনসহ ৬জন আহত

এম ওসমান, বেনাপোল (যশোর): যশোরে-১ (শার্শা) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে আওয়ামী লীগের দলীয় প্রার্থী আফিল উদ্দীনের সমর্থকরা। মঙ্গলবার দুপুরে উপজেলার বেনাপোল স্থলবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন, পৌরসভার প্যানেল মেয়র মন্টু, নির্বাচনী কর্মী আজিবরসহ ৬জন আহত হয়েছেন। এঘটনায় তিন জনকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার রাজবংশী। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বন্দর এলাকায় স্বতন্ত্র প্রার্থীরবিস্তারিত পড়ুন

নড়াইলে দ্রুতগতির ট্রলির চাপায় শিশুর মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল সদর উপজেলায় বালুবাহী ট্রলি চাপায় নাইম সরদার (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাড়ে ১২টার দিকে সদর উপজেলার হবখালি ইউনিয়নের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত নাইম সরদার সদর উপজেলার হবখালি ইউনিয়নের শুব্দিডাঙ্গা গ্রামের নাজমুল সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে সাইকেলবিস্তারিত পড়ুন

হরতালের সমর্থনে সাতক্ষীরা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

আবু সাঈদ, সাতক্ষীরা : সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে দলটির সাতক্ষীরা জেলা শাখা। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা শহরের হাটের মোড় হতে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও জেলা বিএনপির সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিবের নেতৃত্ব মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: সাতক্ষীরায় ইয়ং টাইগার্স অ-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি’র) আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।বিস্তারিত পড়ুন

দেবহাটায় কমিউনিটি ক্লিনিকে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা আটশতবিঘা কমিউনিটি ক্লিনিকে সেবার মানবৃদ্ধি, বয়:সন্ধিকালীন স্বাস্থ্য এবং বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় আটশতবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিটিজেন ভয়েজ এন্ড এ্যাকশন গ্রুপ (সিভিএ) এবং সুশীল সমাজ (সিএসও)’র আয়োজনে রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নওয়াপাড়া ইউপি সদস্য শওকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। অন্যান্যদের মধ্যেবিস্তারিত পড়ুন

আশাশুনি প্রেসক্লাবে মহান বিজয় দিবসের আলোচনা সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি প্রেসক্লাবের আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার আশাশুনি প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক। প্রেসক্লাবের সেক্রেটারী এসকে হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জি,এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সদস্য হাবিবুল্লাহ বিলালী, বাহবুল হাসনাইন, জগদীশ চন্দ্র সানা প্রমুখ। সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারেরবিস্তারিত পড়ুন

আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন বিষয়ক সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এর উপর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেরা ১১ টায় আশাশুনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লিলিয়ানা ফন্ডস নেদারল্যান্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিসএ্যাবল ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সহযোগিতায় এবং আইডিয়াল এর বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন, আাইডিয়াল সংস্থার পরিচালক কৃষিবিদ ডা. মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সত্যজিৎ মজুমদার। সভায় চাইল্ডবিস্তারিত পড়ুন