মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান প্রত্যাশী মজনু চৌধুরীর প্রেসক্লাবে মতবিনিময়

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়া প্রেসক্লাবে মতবিনিময় করলেন উপজেলা আওয়ামীগের সাবেক আহবায়ক ও বর্তমান জেলা আ.লীগের সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী মজনু। তিনি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের নাম ঘোষনা করেন। এসময় উপস্থিত ছিলেন রিপোর্টস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ.সভাপতি আসাদুজ্জামান আসাদ, সিনিয়র সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, সাংবাদিক জুলিকার আলী, প্রেসক্লাবের সদস্য শেখ রাজু রায়হান, সমাজসেবকবিস্তারিত পড়ুন

কলারোয়ার হামিদপুর পীর সাহেবের পৌত্র মধু আর নেই, দাফন সম্পন্ন

জুলফিকার আলী: কলারোয়ার হামিদপুর পীর সাহেব প্রয়াত মইজুদ্দীন হামিদীর পৌত্র তাজউদ্দিন হামিদি মধু (৫০) আর নেই। তিনি গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেলে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো (৫০)। বুধবার বেলা ১১টার দিকে হামিদপুর সিদ্দিকীয়া মাদ্রাসা ময়দানে জানাযা নামাজ শেষ পরিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, পুত্রের পুত্রকে পৌত্র বলে। কন্যার পুত্রকে দৌহিত্র বলে।

সিনিয়র সাংবাদিক ড. রেজোয়ান সিদ্দিকীর মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

শেখ আমিনুর হোসেন।। বিশিষ্ট লেখক ও দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দ্যা মুসলিমবিস্তারিত পড়ুন

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পিঠা উৎসব

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শীতকালীন ঐতিহ্য পিঠা উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের আন্তরিক প্রচেষ্টায় এ উৎসবের আয়োজন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এবারই প্রথম পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম। প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. রনি আলম নূর। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুলবিস্তারিত পড়ুন

তৃতীয় শ্রেণির কর্মচারী হলেন সাতক্ষীরা সিটি কলেজে সভাপতি!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজে কর্মরত তৃতীয় শ্রেনীর এক কর্মচারিকে সভাপতি করে কলেজের এডহক কমিটি করা হয়েছে। সাতক্ষীরা সদরের নব নির্বাচিত জাপা’র সাংসদ আশরাফুজ্জান আশুর সুপারিশে মঙ্গলবার (১৬ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর এর কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা স্বাক্ষরিত এক পত্রে কমিটির অনুমোদন দেয়া হয়। এদিকে, কলেজের তৃতীয় শ্রেণীর কর্মচারীকে সভাপতি করে কলেজের কমিটি গঠন করায় আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। অপরদিকে, সাতক্ষীরা সদর আসনের নবনির্বাচিত জাতীয় পার্টির এমপি আশরাফুজ্জান আশুর সুপারিশে তৃতীয়বিস্তারিত পড়ুন

নতুন অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

নির্বাচনে টানা চতুর্থবার জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করার পর নতুন মন্ত্রিসভায় নিয়োগ পাওয়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার। সাক্ষাৎকালে অর্থমন্ত্রী ও ভারতের হাইকমিশনারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা-সংস্কৃতি, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন পারস্পারিক বিষয় নিয়ে আলোচনা হয়।

সাতক্ষীরা সিটি কলেজের এডহক কমিটির সভাপতি কবির হোসেন মিলন

আবু সাঈদ : সাতক্ষীরা সিটি কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিলন। গত ১৬ জানয়ারী এক পরিপত্রের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানার সাক্ষর যুক্ত ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন প্রদান করেন। তিনি তাতে আরো উল্লেখ করেন সুষ্ঠু ভাবে কলেজের কার্যক্রম অব‍্যাহত রাখার সার্থে কবির হোসেন মিলন, তাপস কুমার আচার্যসহ প্রতিষ্ঠাতা ও অন‍্যান‍্য ভোকাল পার্সন ব‍্যাক্তি বর্গে সমন্বয়ে ৬ মাস মেয়াদী এবংবিস্তারিত পড়ুন

কেশবপুরের সাগরদাঁড়িতে মধুমেলা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা সভা

এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা ১৬ জানুয়ারি বিকালে সাগরদাঁড়ি মধুমঞ্চে অনুষ্ঠিত হয়েছে। যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আরবাউল হাছান মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনা অনুষ্ঠিত বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.তুহিন হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজবিস্তারিত পড়ুন

অন্যায় করে কেউ ক্ষমা পাবে না : সাতক্ষীরায় এমপি আশুর হুশিয়ারি

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: সাতক্ষীরায় অন্যায় করে কেউ ক্ষমা পাবে না বলে হুশিয়ারি দিয়েছেন সাতক্ষীরা-২ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, গত ১০ বছরে সাতক্ষীরার কয়েকটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। বিশেষ করে সাতক্ষীরা প্রেসক্লাববিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজে সুবর্ণজয়ন্তী উদযাপনে সাতক্ষীরায় রেজিস্ট্রেশন হেল্পবুথ উদ্বোধন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া সরকারি কলেজের সূবর্ণজয়ন্তী উদযাপনে সাতক্ষীরা শহরে রেজিস্ট্রেশন কার্যক্রমে হেল্পবুথের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারী) বিকালে সাতক্ষীরা আল বারাকা কম্পিউটার মার্কেটের ফ্লোরা কম্পিউটারে ওই বুথ উদ্বোধন করা হয়। বুথ উদ্বোধনকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও সূবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কলারোয়া কলেজের প্রাক্তন ছাত্র ও বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষবিস্তারিত পড়ুন