Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তৃণমূল বিএনপি রফাদফা করে নির্বাচনে আসেনি: শমসের মবিন চৌধুরী

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী বলেছেন, ‘অনেকেই বলেন আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে নির্বাচনে এসেছে তৃণমূল বিএনপি। এটা ঠিক নয়। তৃণমূল বিএনপি নতুন রাজনৈতিক দল। এবারের নির্বাচন আমাদের যাত্রা শুরু মাত্র। জন্মলগ্ন থেকেই তৃণমূল বিএনপি এককভাবে নির্বাচন করতে চেয়েছে। এটার বাস্তবায়নও হয়েছে। কারোর সঙ্গে কোনো রকম রফাদফা করে তৃণমূল বিএনপি নির্বাচনে যায়নি।’ সোমবার সিলেটে সংবাদ সম্মেলনে তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে দলটির প্রার্থী শমসের মবিন চৌধুরী এসব কথাবিস্তারিত পড়ুন
ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতাদের যে বার্তা দিল বিএনপির হাইকমান্ড

গ্রেফতার ও সাজার চাপে থাকা বিএনপি নেতাকর্মীরা ফের চাঙা হয়েছে। শনিবার ঢাকা ও চট্টগ্রামসহ জেলা ও মহানগরের বিজয় র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বর্তমান পরিস্থিতিতে এই উপস্থিতি নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। তাদের মনোবল আরও বেড়েছে। সরকার পদত্যাগের একদফা দাবি আদায়েও তারা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তাই মাঠের আন্দোলন সামনে আরও কঠোর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপি নেতারা বলেন, দশ দিন ধরে সব সাংগঠনিক জেলার পর সাবেক সংসদ সদস্য ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গেও ভার্চুয়ালবিস্তারিত পড়ুন
দেবহাটায় বিজয় দিবসে নারীদের বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় বিজয় দিবস উপলক্ষে নারীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মুক্তমঞ্চ চত্বরে নারীদের আলোচনা সভা, খেলাধুলা ও পুরস্কার বিতরন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন মাঠে সুচে সুতা পড়ানো, বলিশ বদল, বালতিতে বল নিক্ষেপ খেলা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মর্তার সহধর্মীণি আনিকা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন
ফরিদপুরে আজাদ, নিক্সন ও দোলন পেলেন ঈগল

ফরিদপুরের চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটিতে স্বতন্ত্র প্রার্থী পদে আলোচিত তিন প্রার্থী একই প্রতীক বরাদ্দ পেয়েছেন। ফরিদপুর-৩ (সদর) আসনে বিশিষ্ট ব্যবসায়ী এ কে আজাদ, ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনে বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এবং ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালী) আসনে বিশিষ্ট সাংবাদিক আরিফুর রহমান দোলন ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। তারা তিনজনই আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন চেয়েও বঞ্চিত হন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাবিস্তারিত পড়ুন
বিএনপির মাথা নেই, শুধু একটা ধর চলছে: প্রধানমন্ত্রী

বিএনপির মাথা নেই, শুধু একটা ধর চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির চরিত্র কখনো বদলাবে না। জনগণের কল্যাণের কথা এরা চিন্তা করে না। নিজেদেরটাই শুধু ভালো বোঝে। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় এসেছে অর্থ-সম্পদ বানানো, বিদেশে পাচার করা, এতিমের অর্থ আত্মসাৎ- এগুলোই করেছে। আর তাদের কাছ থেকে এখন বড় বড় কথা শুনতে হয়। এটাই বাংলাদেশের দুর্ভাগ্য। মহান বিজয় দিবস উপলক্ষ্যে রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনবিস্তারিত পড়ুন
যে ৫ আসন উন্মুক্ত রেখেছে আওয়ামী লীগ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা ২৬৩টি আসনে ভোটযুদ্ধ করবেন। তিনশ আসনের মধ্যে ৩২টি জাতীয় পার্টি ও ১৪ দলের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। আর বাকি পাঁচটি আসন উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীনরা। যে পাঁচটি আসনে উন্মুক্ত রেখেছে আওয়ামী লীগ, সেগুলোতে দ্বৈত্ব নাগরিকত্ব, ঋণ খেলাপিসহ বিভিন্ন কারণে নির্বাচন কমিশনে (ইসি) নৌকার প্রার্থিতা বাতিল হয়েছে। যে পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়েছে তারা হলেন ঋণ খেলাপি হওয়ায় কক্সবাজার-১ আসনেরবিস্তারিত পড়ুন
‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’
শেষ পর্যন্ত সাতক্ষীরা-১ আসনে চমক দেখালেন নৌকার স্বপন

‘রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই’- এই কথাটি আবারো প্রমানিত হলো সাতক্ষীরা-১ আসনে প্রার্থীতায়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম চমক দেখা গেলো তালা ও কলারোয়া উপজেলা নিয়ে গঠিত সাতক্ষীরা-১ আসনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে। এই আসনে শেষ হাসি হাসলেন আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। সম্প্রতি ১৪ দলীয় জোটের শরীক ওয়ার্কার্স পার্টির প্রার্থী বর্তমান সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহকে মনোনয়ন দিয়েও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শেষ পর্যন্তবিস্তারিত পড়ুন
ভোটে জনগণ যাকে বেছে নেবে তারাই সংসদে যাবে: ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মো. আলমগীর বলেছেন, ভোট সব সময়েই উত্তেজনার বিষয়। সে উত্তেজনা আনন্দের। দুর্ভাবনার নয়। শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। নিরপেক্ষভাবে নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে বেছে নেবে তারাই সংসদে যাবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে রোববার বিকালে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায়বিস্তারিত পড়ুন
জাতীয় পার্টিকে ছাড় দিতে গিয়ে ‘কপাল পুড়ল’ আ.লীগের ছয় এমপির

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও জানিয়েছেন, আসন্ন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। এ ছাড়া শরিকদের ৬টি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ। সে হিসাবে সংসদীয় তিনশ আসনের মধ্যে ২৬৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীনরা। জোটের সমীকরণেবিস্তারিত পড়ুন
যুব এশিয়া কাপের নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১০ আসরের মধ্যে এককভাবে ৭ বার চ্যাম্পিয়ন হয় ভারত। একবার শিরোপা জিতে আফগানিস্তান। এবার শিরোপা জিতল বাংলাদেশ। ২০১২ সালে টুর্নামেন্টের তৃতীয় আসরে ফাইনাল ম্যাচটি টাই হওয়ায় ভারত-পাকিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এবারের আসরেও হট ফেভারিট ছিল ভারত। তাদেরকে সেমিফাইনালে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে বাংলাদেশ। আজ রোববার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দশম আসরের ফাইনালে আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন বাংলাদেশ। যুব এশিয়া কাপের টানাবিস্তারিত পড়ুন

