Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
জাতীয় পার্টির জন্য যে ২৬ আসন ছাড়লো আওয়ামী লীগ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুও জানিয়েছেন, আসন্ন এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। এ ছাড়া শরিকদের ৬টি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ। সে হিসাবে সংসদীয় তিনশ আসনের মধ্যে ২৬১টিতে প্রতিদ্বন্দ্বিতা করবে ক্ষমতাসীনরা। আওয়ামী লীগের দপ্তরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ৪টি আসেন চূড়ান্ত প্রার্থী থাকলেন যারা

সেলিম হায়দার: সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থীর মধ্যে রবিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪ টা পর্যন্ত আওয়ামীলীগের দর্লীয় প্রার্থী একজনসহ মোট ৬ জন প্রার্থী জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এর মধ্যে, আওয়ামীলীগ দলীয় প্রার্থী একজন, জাকের পার্টির দুই জন, জাসদের একজন, ওয়ার্কাস পার্টির একজন ও স্বতন্ত্র প্রার্থী একজন। রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।বিস্তারিত পড়ুন
নর্দান ইউনিভার্সিটিতে ইংলিশ ফেস্ট-২০২৩

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজি বিভাগের ২২ বছর পূর্তি উপলক্ষে স্থায়ী ক্যাম্পাসে ১৭ ডিসেম্বর ২০২৩-এ দিনব্যাপী ইংলিশ ফেস্ট-২০২৩ এর আয়োজন করা হয়। এতে নর্দান ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লালন ও ফোকলোর গবেষক অধ্যাপক ড. আনোয়ারুল করীমের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও লেখক-গবেষক বাদল সৈয়দ, স্থপতি, লেখক ও নাট্য নির্মাতা শাকুর মজিদ, শিক্ষা মন্ত্রনালয়ের উপসচিববিস্তারিত পড়ুন
কলারোয়ার চন্দনপুরে ব্যাডমিন্টন টুর্নামেন্টে কলারোয়া নিউজ চ্যাম্পিয়ন

এস এম ফারুক হোসেন: মাদকমুক্ত সমাজ গড়তে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহ থাবা থেকে সরিয়ে রাখতে চন্দনপুর আর.এন প্রগতি ক্রীড়া সংঘের আয়োজনে ৫২তম মহান বিজয় দিবস উপলক্ষে ৮ দলীয় নকআউট ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা রাতে স্থানীয় একটি আম বাগানে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চন্দনপুর ৩নং ওর্য়াডের ইউপি সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ছিলো কলারোয়া নিউজ ও থ্রীএস ফুডবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ৪টি আসনে নৌকার প্রার্থীসহ ৬জনের মনোনয়নপত্র প্রত্যাহার

আবুল কাসেম: সাতক্ষীরার ৪টি সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের একজন প্রার্থীসহ ৬জন তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। রবিবার বিকেল ৪ টার মধ্যে সাতক্ষীরার রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। মনোনয়নপত্র প্রত্যাহার করা ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা-১ আসনে জাসদের (ইনু) ওবায়দুস সুলতান বাবলু, জাকের পার্টির খোরসেদ আলী, সাতক্ষীরা-২ আসনের আওয়ামী লীগ মনোনীত আসাদুজ্জামান বাবু, জাকের পার্টির ইফতেখার আল মামুন ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী তৌহিদুর রহমান এবং সাতক্ষীরা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাসুদা খানমবিস্তারিত পড়ুন
সংসদ ভেঙে দিয়ে নতুনভাবে নির্বাচনের দাবি ৪০ বিশিষ্ট জনের

সব দলের অংশগ্রহণ ও সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার সুযোগ সৃষ্টির মাধ্যমে নতুনভাবে জাতীয় নির্বাচন আয়োজনের পদক্ষেপ নিতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ৪০ জন বিশিষ্ট নাগরিক। এক যৌথ বিবৃতিতে নির্বাচনের তফসিল বাতিল করে সংবিধানের ১২৩ (৩) (খ) অনুচ্ছেদ অনুসারে জানুয়ারির তৃতীয় সপ্তাহে জাতীয় সংসদ ভেঙে দিয়ে এর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান আয়োজনের দাবি জানিয়েছেন তারা। রোববার ৪০ জন বিশিষ্ট নাগরিকের এই বিবৃতিতে গণমাধ্যমে পাঠিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এতেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির সাথে সাধারণ মানুষের মতবিনিময়

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সাধারণ মানুষ মতবিনিময় করেছেন। রবিবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির মুনজিতপুরস্থ বাসভবনে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে কুশল বিনিময় করেন তিনি। বীর মুক্তিযোদ্ধা এমপি রবি সদর নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে আগত মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিমিয় করেন। এসময় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের কালিয়ায় এক কেজি গাঁজাসহ একজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত হাবিবুর রহমান মিঠু (২৪) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গ্রেফতারকৃত হাবিবুর রহমান মিঠু (২৪) নড়াইল কালিয়া থানাধীন চাচুড়ী ইউনিয়নের বনগ্রাম গ্রামের মনিরুল ইসলাম এর ছেলে। রবিবার (১৭ ডিসেম্বর) ভোরে নড়াইলের কালিয়া থানাধীন রঘুনাথপুর গ্রামস্থ রঘুনাথপুর বাজারে রাসেল ভূইয়া পিতা- মোঃ আনিসুর রহমান এর রোহান মোবাইল সার্ভিস দোকানের সামনে পাঁকাবিস্তারিত পড়ুন
বেনাপোল সীমান্তে ২০পিচ স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

এম ওসমান, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোেলের পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় দুই কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ২০পিচ স্বর্ণের বারসহ আতিয়ার রহমান (৫৫) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ডের বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধার হওয়া স্বর্ণের বারের ওজন ২ কেজি ৩৬০ গ্রাম। শনিবার (১৬ ডিসেম্বর ) রাত সাড়ে ১০টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী গ্রামের পশ্চিম পাড়া থেকে স্বর্ণের বারসহ পাচারকারী আতিয়ারকে আটক করা হয়। আটক আতিয়ার স্থানীয়বিস্তারিত পড়ুন
দেবহাটার ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ফল প্রকাশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মধুসূদন ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধান শিক্ষক শিরিনা পারভীন। বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক রাশিদা খাতুন, অসিত কুমার ঘোষ, সাইদুর রহমান, মাসুদ করিম, তপন হালদার, বিশ্বজিৎ সরকার,বিস্তারিত পড়ুন

