Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ’র সমাধিস্থলে বিজিবির গার্ড অব অনার প্রদান

এম ওসমান, বেনাপোল (যশোর): মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন ও বিজিবি, স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। ১৬ ডিসেম্বর শনিবার সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত বিভিন্ন সংগঠন এ শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহা-পরিচালকের পক্ষে যশোর-৪৯ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মেজর মুজাহিদুল ইসলাম গার্ডবিস্তারিত পড়ুন
আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালন

জিএম আল ফারুক আশাশুনি: আশাশুনিতে বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার প্রত্যুষে থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিস, প্রতিষ্ঠান, দোকান-পাট, সরকারি-বেসরকারি ভবন, বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় শহীদ স্মৃতিসৌধে উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম ও ইউএনও রনি আলম নূরের নেতৃত্বে অন্যদের উপস্থিতিতে উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরের নেতৃত্বে উপজেলাবিস্তারিত পড়ুন
বিজয় দিবসে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ কৃষক লীগের

মহান বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা কৃষকলীগ এর সভাপতি মাহফুজা সুলতানা রুবীর নেতৃত্বে সাতক্ষীরা শহরের খুলনার রোর্ডমোড় সংলগ্ন বঙ্গবন্ধুর প্র্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল খালেক মাস্টার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: বাবলুর রহমান, কার্য নির্বাহী সদস্য মো: আসাদুজ্জামান লাভলু, খন্দকার আনিসুর রহমান, সদর উপজেলা সভাপতি স.ম তাজমিনুর রহমান টুটুল, পৌরবিস্তারিত পড়ুন
বেনাপোলে এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝু*লন্ত ম*রদে*হ উদ্ধার

এম ওসমান: যশোরের বেনাপোলে ভাড়া বাসায় এক দড়িতে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোরে পোর্ট থানার বাহাদুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন- ইয়ামিন (২৮) ও তার স্ত্রী তনু (২৪)। তারা বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে ওই দম্পতি বাসাটি ভাড়া নেন। আগে তারা যশোরে পুলেরহাটে থাকতেন। ইয়ামিনের একটি পোল্ট্রি ব্যবসা রয়েছে। দেনার জন্য তিনি নিজের বাড়ির জমি বিক্রি করেবিস্তারিত পড়ুন
শেখ হাসিনা পুনরায় সরকার গঠনের পথে : ইকোনমিস্টের নিবন্ধ

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চার মেয়াদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ২০০৯ সাল থেকে টানা তিনবার তিনি নির্বাচিত হয়েছেন। কোনো সন্দেহ নেই যে, ৭ জানুয়ারির নির্বাচনের পর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রীর অফিসে বসবেন শেখ হাসিনা। দ্য ইকোনমিস্টের এক নিবন্ধে এসব কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারের দাবি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। দ্বাদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে ২৯টি দল। তবে বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী দল এবং ক্ষমতাসীন আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানাতে একমাত্র সক্ষমবিস্তারিত পড়ুন
কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারবো না : শরিকদের উদ্দেশে ওবায়দুল কাদের

জোটের শরিকদের জন্য সাতটি আসনের বেশি ছাড় দেয়া আওয়ামী লীগের জন্য সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া আওয়ামী লীগ কাউকে বিজয়ের গ্যারান্টি দিতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা জানান। ওবায়দুল কাদের বলেন, আমাদের শরিক দল বলতে জাতীয় পার্টি তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, ১৪ দলে কিছু আসনে নৌকাবিস্তারিত পড়ুন
শরিক দলকে স্বতন্ত্রদের সঙ্গে প্রতিযোগিতা করতে হবে : তথ্যমন্ত্রী

শরিক দলকে স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে জিতে আসতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ওপর আওয়ামী লীগের কোনো নিয়ন্ত্রণ নেই। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, শরিক দলকে যে ৭টি আসন দেওয়া হয়েছে তা তাদের যোগ্যতা বিচার করে দেয়া হয়েছে।বিস্তারিত পড়ুন
আ.লীগের ৭ আসন ছাড়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান শরিকদের!

আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর জন্য আওয়ামী লীগের সাতটি আসন ছাড়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন ১৪ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু। রাতে গণমাধ্যমকে তিনি বলেছেন, ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমু ভাই প্রাথমিকভাবে সাতটি আসনের নাম প্রস্তাব করেছেন। আমরা ওনাকে বিনয়ের সঙ্গে আসন আরও বৃদ্ধির জন্য বলেছি এবং এটা চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে আমরা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি। তিনি বলেন, আমরা বলেছি, প্রথমত. আসন সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত. জোটেরবিস্তারিত পড়ুন
স্বতন্ত্রদের ব্যাপারে হস্তক্ষেপ নেই
সাতক্ষীরা-১ আসনে স্বপনকে ছেড়ে নৌকার মাঝি লুৎফুল্লাহ

১৪ দলের শরিকদের ৭ আসন দিলো আওয়ামী লীগ, স্বতন্ত্রদের ব্যাপারে হস্তক্ষেপ নেই আওয়ামী লীগ শরিক দলগুলোর জন্য সাতটি আসন ছেড়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আওয়ামী লীগ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে তিনটি, জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ-ইনু) তিনটি এবং জাতীয় পার্টিকে (জেপি-মঞ্জু) একটি আসন ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে। আমির হোসেন আমু জানান, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে বরিশাল-৩, মুস্তফা লুৎফুল্লাহকে সাতক্ষীরা-১ এবংবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ভিটামিন ‘এ ক্যাপসুল’ খাওয়ানো হলো ৪৯ হাজার শিশুকে

দীপক শেঠ: জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় ৪৯ হাজার শিশুকে ভিটামিন ‘এ ক্যাপসুল’ খাওয়ানো হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশ ব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসাবে কলারোয়ার পৌরসদরসহ ১২টি ইউনিয়নের ২৮১টি কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন ‘এ ক্যাপসুল’ খাওয়ানো হয়। সকালে হাসপাতাল চত্বরের এক শিশুকে ভিটামিন ‘এ ক্যাপসুল’ মুখে তুলে দিয়ে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার মো.মাহবুবরবিস্তারিত পড়ুন

