Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
এবার সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতকে শোকজ

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাতক্ষীরা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখতকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে সংসদীয় আসন ১০৫, সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করে বলা হয়, গত সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় তালা উপজেলার জেয়ালা ঘোষবিস্তারিত পড়ুন
ভোমরায় পেঁয়াজ মজুদ রাখার দায়ে ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা

আবুল কাসেম: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পেঁয়াজ মজুদ রাখার দায়ে দীপঙ্কর মন্ডল নামের এক ব্যাবয়াসীর কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মেসার্স সৃষ্টি ট্রেডিং নামের ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক মো. নাজমুল হাসান জানান, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার কয়েকটি গুদামে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুদ রাখা হয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সেখানেবিস্তারিত পড়ুন
আশাশুনির চাপড়া হাইস্কুলের সভাপতি হলেন আব্দুল খালেক

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল খালেক। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন প্রদান করেছেন। বোর্ডের বিঅ- ৬/৩৭.১১.৪০৪১.৫০১.০১.৬.২০.১৫২৩০ তাং ৭/১২/২৩ নং স্মারকে অনুমোদন পত্রে জানা গেছে, চাপড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন মো. আব্দুল খালেক, অভিভাবক সদস্য মো.তালেব, সাধারণ শিক্ষক সদস্য মোঃ সাইদুর রহমান ও সদস্য সচিব করা হয়েছে স্কুলের প্রধানবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন রুহুল হক এমপি

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আফম রুহুল হক এমপি। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ২টা থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, মার্কেট ও দোকানে গিয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া, হাজিমার্কেট, আমতলাসহ বিভিন্ন বাজার ও স্থানে পায়ে হেটে ভাটোরদের সাথে শুভেচ্ছাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

শাহ জাহান আলী মিটন : সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ডে কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা-সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ.সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, ৭, ৮ ও নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভারবিস্তারিত পড়ুন
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইল থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে চোরাই মালামাল নিজ হেফাজতে রাখার অপরাধে তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. জীবন শেখকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি মো. জীবন শেখ নড়াইল জেলার সদর থানার পৌরসভাধীন আলাদাতপুর পৌর গোডাউনের পিছনে আশরাফ উকিলের বাড়ির ভাড়াটিয়া ফজলুর রহমানের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানেবিস্তারিত পড়ুন
শ্যামনগরের গাবুরায় জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা

শ্যামনগরের গাবুরায় জলবায়ু সহনশীল ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের বাস্তবায়নে এবং জার্মান দাতা সংস্থা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের আয়োজনে চকবারা, গাবুরাতে অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি শেখ আমীর হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ সালমা বেগম সহ আরো অনেকে। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনাবিস্তারিত পড়ুন
আশাশুনিতে ২৮ হাজার ৫৭৯ শিশুকে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

আশাশুনি প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে আশাশুনিতে ২৮ হাজার ৫৭৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দেশ ব্যাপী ক্যাম্পেইনের অংশ হিসাবে আশাশুনির সকল ইউনিয়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ক্যাম্প পরিচালনা করা হয়। উপজেলার ২৬৫টি কেন্দ্রে একযোগে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ৫৩০ জন স্বেচ্ছাসেবক, ৩৮জন সিএইচসিপি, ৩৩জন এইচএ, ১১ জন এএইচআই, ৮জন এফডব্লিউভি, ৫ জনবিস্তারিত পড়ুন
দেবহাটার কোমরপুরে রাস্তা সংস্কারে অনিয়ম, কাজ বন্ধ!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কোমরপুরে কার্পেটিং রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে উক্ত সংস্কার কাজ পরিদর্শন করে বন্ধ করে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবর রহমান ও নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী শাখরা ব্রিজ হতে কুলিয়া ইউপি চেয়ারম্যানের বাসভবন সংলগ্ন সড়কটি সংস্কার কাজ চলমান রয়েছে। এ কাজের ঠিকাদার আমান রাস্তার এজিং (সাইড) এ নিন্ম মানের ইটবিস্তারিত পড়ুন
১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব সন্নিকতে। আর এই নির্বাচন উপলক্ষে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি, এই ১৩ দিন মাঠে থাকবে সেনাবাহিনী। সোমবার (১১ ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এদিন সন্ধ্যা ৭টায় আগারগাঁও নির্বাচন ভবনের সভাকক্ষে নির্বাচনে সেনা মোতায়েন সংক্রান্ত বিষয়ে সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে অংশ নেন প্রধানবিস্তারিত পড়ুন

