বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা

কলারোয়ায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৪ এর প্রস্তুতিমূলক ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার সকাল ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।

দলগত, ব্যাক্তিগত ইভেন্টের খেলাগুলো আগামি ১৬ ও ১৭ জানুয়ারি থেকে জোন পর্যায়ের এবং কলারোয়া উপজেলা পর্যায়ের খেলা আগামি ২০ ও ২১ জানুয়ারি কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত হবে। কলারোয়ায় ৪টি জোন ভাগ করে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।

মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৃষ্ণা রায়।

অন্যদের মধ্যে বক্তব্য ও উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আনছার আলী, আব্দুস সাত্তার, ওয়ায়েস আলী সিদ্দীকি, হরিসাধন ঘোষ, রুহুল আমিন, আখতার আসাদুজ্জামান চান্দুসহ স্কুল ও মাদ্রাসার প্রধানগন এবং ক্রীড়া শিক্ষকমন্ডলী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাস-সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার

কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টার মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম