মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না: আইজিপি

দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে কেউ কোনো ধরনের নাশকতার চেষ্টা করলে ফল ভালো হবে না বলে সতর্ক করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। জরুরি প্রয়োজনে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলেছেন তিনি। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শুক্রবার দুপুরে আয়োজিত দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, যে বা যারা নাশকতার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়াবিস্তারিত পড়ুন

বিবিসির নিবন্ধ: বাংলাদেশের নির্বাচনে ভারত কেন গুরুত্বপূর্ণ?

বাংলাদেশের নির্বাচনে ভারত কেন গুরুত্বপূর্ণ? ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভারতের ভূমিকা কী— এ নিয়ে গভীর আলোচনা চলছে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন বর্জন করেছে। ফলে শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের হাতে নির্বাচন আয়োজনের ক্ষমতা দেয়ার দাবি জানিয়েছিল বিএনপি। তবে শেখ হাসিনা সেইবিস্তারিত পড়ুন

রাজশাহী ও ফেনীতে কয়েকটি ভোটকেন্দ্রে আগুন

রাজশাহীতে চার ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিনগত রাতে জেলার তিন উপজেলায় এসব ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কেন্দ্রগুলো হলো- বাঘা উপজেলার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুরের মতিহার উচ্চ বিদ্যালয় এবং বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয়। মোহনপুরের মতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান জানান, স্কুল ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছে। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা স্কুলের একটি শ্রেণিকক্ষে আগুন দেয়। এতেবিস্তারিত পড়ুন

কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আমান মাস্টার বহিষ্কার

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে দেশের পাঁচ জেলায় বিএনপির আট নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান রয়েছেন। বুধবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরগুনার আমতলী উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল ফকির, সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপির সহসভাপতিবিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাকের তেলের ট্যাংকি থেকে ফেনসিডিল উদ্ধার করলো এনএসআই

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ট্রাকের তেলের ট্যাংকি থেকে ১৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। মঙ্গলবার (২ জানুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তা জানান, ভোমরা স্থলবন্দর এনএসআই কর্তৃক ভোমরা কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানিকৃত গমের ভূষির ট্রাকের (WB-25F-1867) তেলের ট্যাংকি থেকে ১৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্যবিস্তারিত পড়ুন

দৈনিক যুগের বার্তার সম্পাদকের দাদীর মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো. আবু সাঈদ এর দাদী রাশিদা বেগম মঙ্গলবার সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামে তার নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন (ইনালিল্লাহি………..রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। মৃত্যুকালে তিনি ৬ পুত্র ১ কন্যা এবং নাতিনাতনিসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন। সাতক্ষীরার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ মো: আব্দুস সবুর, সদরের আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রউফ, দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব ওবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কলারোয়ার যুবক হত্যা: আরেকজনকে খুঁজছে পুলিশ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বাংলাদেশি শিক্ষার্থী শেখ আবির হোসেনকে (৩৮) গুলি করে হত্যার ঘটনায় কিয়ান্ডার রবিনসন নামে এক তরুণকে গ্রেফতারের পর আরেকজন সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিউমন্ট পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) টেক্সাসের বিউমন্টে একটি দোকানে দুর্বৃত্তের গুলিতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আবির হোসেন। গত বছরের জানুয়ারিতে তিনি যুক্তরাষ্ট্রে যান। লামার ইউনিভার্সিটিতে গবেষণা সহকারী ছিলেন তিনি। নিহত আবির হোসেন (৩৮) সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিএনপি নেতা রউফ চেয়ারম্যানের মাতা আর নেই, জানাজা সম্পন্ন

আবু সাঈদ, সাতক্ষীরা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ও আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রউফ এবং জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব ও বিশিষ্ট ব‍্যবসায়ী সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সবুরের মাতা রাশিদা বেগম (৯৩) মঙ্গলবার বেলা ১২ টা ৩০ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক‍্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন (ইন্না..রাজিউন)। মরহুমের জানাজা নামাজ মাগরিবের নামাজের পর আলীপুর রাশিদা বেগম এতিমখানাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে নৌকার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

জিএম আল ফারুক, আশাশুনি: আশাশুনিতে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে আশাশুনি সরকারি কলেজ চত্বরে এ জন সভা অনুষ্ঠিত হয়। আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টুর সভাপতিত্বে জন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী নৌকার মাঝি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক- এমপি। সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান বিপুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব ডা. মোখলেছুর রহমান, ডা. রুহুল হকেরবিস্তারিত পড়ুন

তালায় নৌকা প্রতিক বিজয়ী করতে নির্বাচনী জনসভা

সেলিম হায়দার: সাতক্ষীরার তালায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনকে বিজয়ী করার লক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জানুয়ারী) বিকালে তালা সরকারী বিদে মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমানের সঞ্চালনায় প্রধানবিস্তারিত পড়ুন