সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান

আগামী আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) প্রণয়ন করেছে নির্বাচন কমিশন। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভাবিস্তারিত পড়ুন

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। মহড়া চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্তবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে : অর্থমন্ত্রী

জনগণকে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি সরকার দিয়েছে, তা পূরণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘জনগণকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করছে। দেশের নেতৃত্ব উন্নয়নের পথ দেখাচ্ছে। আমাদের একজন নেতা আছেন, যিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের পথ দেখাচ্ছেন। আমরা এখন সপ্তাহের সাত দিনই কাজ করছি।’ মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথাবিস্তারিত পড়ুন

সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি

ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএসআই পরীক্ষা সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএসআই পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিনামূল্যে করার পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।বিস্তারিত পড়ুন

ভারতীয় ভিসা পেতে উপচেপড়া ভিড়, আবেদনে ‌‌‌স্লট পদ্ধতিতে ভোগান্তি

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা দিচ্ছে ভারত। পাশাপাশি চিকিৎসা ভিসা দিতেও কড়াকড়ি শিথিল করা হয়েছে। গত ২৯ জুন থেকে পুরোদমে ভিসা আবেদন পুনরায় চালু হয়েছে। ঢাকাসহ দেশের পাঁচটি কেন্দ্রে আবেদন জমা নেওয়া হচ্ছে। কেন্দ্রগুলোতে গত এক সপ্তাহ ধরে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে। ভিসা আবেদন জমা দিতে আগ্রহীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। ভিসা প্রার্থীদের অভিযোগ, আবেদনের ক্ষেত্রে টাইম-স্লট পদ্ধতিতে তারা ভোগান্তিতে পড়েছেন। দালালবিস্তারিত পড়ুন

খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। এতে দেখা যায়, ইরানের পবিত্র শহর কোমের একটি সড়কে বড় একটি বাকেট নিয়ে দাঁড়িয়ে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বাকেটটিতে ছোট ছোট প্যাকেটে বেশ কিছু খাবার ছিল, যেটি জানাজায় অংশগ্রহণকারী নারী, পুরুষ ও শিশুদেরবিস্তারিত পড়ুন

সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোয় মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। তবে সব গ্রেডে সমান হারে বেতন বৃদ্ধি হবে না; নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পেতে পারেন। সোমবার জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করে আগামী সপ্তাহে কমিটির আরেকটি বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভার অনুমোদনের জন্যবিস্তারিত পড়ুন

খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!

চলতি যুদ্ধের একেবারে শুরুর দিকে নিহত হয়েছেন বলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া খবরকে মিথ্যা প্রমাণ করে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষকৃত্য অনুষ্ঠানে আকস্মিকভাবে উপস্থিত হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তেহরানের রাস্তায় কালো পোশাক পরিহিত লক্ষ লক্ষ শোকার্ত মানুষের সঙ্গে তাকে সশরীরে শামিল হতে দেখা গেছে। সোমবারের (৬ জুলাই) এক বিশেষ প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের এই রহস্যময় এবং চাঞ্চল্যকর ঘটনার খবর জানানো হয়েছে। ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানেরবিস্তারিত পড়ুন

‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আলোচনায় এসেছিলেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান। এবার আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেও একই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। সোমবার (৬ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎই ফিলিস্তিন প্রসঙ্গ তোলেন হাসান। প্রায় চার মিনিট ধরে গাজায় চলমান মানবিক সংকট ও ফিলিস্তিনিদের দুর্ভোগ নিয়ে কথা বলেন তিনি। তার বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিআরডিবির র‍্যালি ও আলোচনা সভা

​‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ​সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ ও বিআরডিবির উপপরিচালক আফরুজ্জামান। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ​পরে সকাল ১১টায় জেলা প্রশাসকেরবিস্তারিত পড়ুন