শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

যুবদের নেতৃত্বের দক্ষতা, আত্মবিশ্বাস ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতিকে অগ্রাধিকার দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং।
ইউকে এইডের সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার-এর বাস্তবায়নে ১৬–১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোর্ব জেলা ফোরামের কো-অর্ডিনেটর অধ্যক্ষ পবিত্র মোহন দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশেক-ইলাহী ও অধ্যক্ষ হোসেন আলী।

প্রশিক্ষণ পরিচালনা করেন খুলনা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. মাসুদুর রহমান (রঞ্জু), সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার, সাতক্ষীরা ইয়ুথ এন্ডিং হাঙ্গারের তরুণ ফ্যাসিলিটেটর ও জেলা কো-অর্ডিনেটর রুদ্র রায়, ফোর্ব-এর জেলা কো-অর্ডিনেটর তাপস সরকার, অমিত মণ্ডল, সুদীপ্ত দেবনাথ ও সংগ্রাম বিশ্বাস।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে নেতৃত্বের গুণাবলি বিকাশ, আত্মনির্ভরশীলতা, সামাজিক দায়বদ্ধতা, ঘৃণা, দ্বন্দ্ব ও সহিংসতা প্রতিরোধ, দলগত কাজ এবং সমাজে তরুণদের ইতিবাচক ভূমিকা পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ব্যবহারিক কার্যক্রম পরিচালনা করা হয়।

তরুণদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তাদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে নিজ নিজ এলাকায় নেতৃত্বমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার সুযোগ পাবেন।

তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফোর্ব ফোরামের যুগ্ম সম্পাদক ফরিদা আক্তার বিউটি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”
  • বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়