বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক


ভারতের নির্বাচন কমিশন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের বিবাদমান দুটি উপদলকে নতুন রাজনৈতিক নাম এবং প্রতীক বরাদ্দ করেছে। পশ্চিমবঙ্গের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে দলীয় নিয়ন্ত্রণ ও প্রতীক নিয়ে চলা দ্বন্দ্বের জেরে নির্বাচন কমিশন এই অন্তর্বর্তী সিদ্ধান্ত নিয়েছে।
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন উপদলটির নতুন নাম দেওয়া হয়েছে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’। তাদের জন্য ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে, রিতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী উপদলটি ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নাম পেয়েছে এবং তাদের নির্বাচনী প্রতীক হিসেবে নির্ধারণ করা হয়েছে ‘খাম’।
পশ্চিমবঙ্গ ছাড়াও ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে এই দুটি দল নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে গণ্য হবে বলে কমিশন জানিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন এক আদেশে তৃণমূল কংগ্রেসের মূল নাম এবং তাদের পুরোনো প্রতীক ‘জোড়া ফুল’ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসন এবং আসামের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনকে সামনে রেখে উভয় পক্ষকে বিকল্প নাম ও প্রতীক জমা দিতে বলা হয়েছিল। সেই নির্দেশ অনুযায়ী উভয় পক্ষ পছন্দক্রম অনুযায়ী নাম ও প্রতীক জমা দেওয়ার পর নির্বাচন কমিশন এই নতুন পরিচয় চূড়ান্ত করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন এই নাম ও প্রতীক নিয়ে আগামী উপনির্বাচনের লড়াইয়ে নামতে চলেছে দল দুটির প্রার্থীরা।
সূত্র: দ্য হিন্দু।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফেরতের বিষয়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন


