Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মুন্নীর স্বামীর সঙ্গে বুবলীর নতুন প্রেমের গুঞ্জন

চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছে গানবাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের। রোববার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ গুঞ্জনের খবর ঘুরপাক খাচ্ছে। এর পর বিভিন্ন গণমাধ্যমেও এ সংবাদ প্রকাশিত হয়েছে। জানা যায়, মুন্নীর স্বামী সংগীতশিল্পী তথা গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেম করছেন চিত্রতারকা শাকিব খানের সাবেক স্ত্রী শবনম ইয়াসমিন বুবলী। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি জানিয়েছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। পরে মুন্নীর ফেসবুক থেকে স্ট্যাটাসটি উধাও হয়ে যায়!বিস্তারিত পড়ুন
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন ১২ নভেম্বর

আগামী ১২ নভেম্বর নরসিংদী জেলার পলাশ উপজেলায় নবনির্মিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম এ কারখানায় বার্ষিক ৯ লাখ ২৪ হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হবে। শিল্প মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, দেশের অভ্যন্তরে সারের ঘাটতি পূরণের পাশাপাশি আমদানি নির্ভরতা কমাবে এ সার কারখানা। সার কারখানার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। কারখানাটি চালু হলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থান হবে প্রায় ৩০ হাজার মানুষের।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নিরাপদ পানি ও স্যানিটেশন সমস্যায় পিছিয়েপড়া জনগোষ্ঠী

এসএম শহীদুল ইসলাম: সাতক্ষীরা জেলায় নিরাপদ পানি ও স্যানিটেশন সংকটে ভুগছেন পিছিয়েপড়া জনগোষ্ঠী। এমন দাবি করেছে দলিত নামের একটি বেসরকারি সংস্থা। সংস্থাটির এক জরিপে বলা হয়েছে, সাতক্ষীরা সদর উপজেলার ৩টি ইউনিয়নের ১৩টি গ্রামের দলিত ও প্রান্তিক জনগোষ্ঠির এলাকা সরেজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায় দলিত জনগোষ্ঠী প্রায় সচেতনতায় ৯০ শতাংশে পৌছেছে। সাতক্ষীরা জেলার বল্লী ও ঝাউডাংগা ইউনিয়নে নিরাপদ পানির কোন ব্যবস্থা নেই। এই জনগোষ্ঠী নিরাপদ পানির ব্যবহার, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ব্যবহার, নিরাপদবিস্তারিত পড়ুন
জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ কমনওয়েলথের

ভোটের আগে পরিস্থিতি পর্যবেক্ষণে কমনওয়েলথের প্রি অ্যাসেসমেন্ট দল বাংলাদেশ আসছে। এরপরেই নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষকও পাঠাতে পারে কমনওয়েলথ। শুক্রবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানা গেছে। সংস্থাটি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে আগ্রহ প্রকাশ করে। তিনি বলেন, ‘নভেম্বরের তৃতীয় সপ্তাহে কমনওয়েলথের একটা প্রি অ্যাসেসমেন্ট টিম পাঠানোর আগ্রহ প্রকাশ করে আমার সঙ্গে কথা বলেছেন তাদের পরিচালক (ইলেকশন মনিটরিং), একটা বার্তাও পাঠানো হয়।’ এর পরিপ্রেক্ষিতে কমনওয়েলথ ছোট পরিসরের পর্যবেক্ষকবিস্তারিত পড়ুন
অরাজক পরিস্থিতির জন্য বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ অক্টোবর অরাজক পরিস্থিতির জন্য বিএনপির শীর্ষ নেতারা দায় এড়াতে পারেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর নাজিমুদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির শীর্ষ নেতারা বসে সিদ্ধান্ত দিচ্ছেন এবং সেই সিদ্ধান্তের ওপর প্রধান বিচারপতির বাসভবনে হামলা, বিচারপতিদের বাসভবনে হামলা, নারীদের ওপর হামলা, পুলিশ সদস্যকে হত্যাসহ এসব ঘটনা ঘটেছে। কাজেইবিস্তারিত পড়ুন
হোমায়রা হিমুর প্রেমিক রাফি গ্রেফতার

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় কথিত প্রেমিক মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার (৩ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, হোমায়রা হিমুর মৃত্যুর পর অভিযোগ পাওয়া যায়, বয়ফ্রেন্ড রাফির সঙ্গে হিমুর বিয়ের কথাবার্তা চলছিল। কয়েকদিন ধরে হিমুর সঙ্গে রাফির ঝগড়া-বিবাদও হয়েছে। হাসপাতালে হিমুকে ফেলে রাফি পালিয়ে যায়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতারবিস্তারিত পড়ুন
জেলহত্যায় জড়িত জিয়ার বিএনপি এখনো সন্ত্রাসী দল: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার সঙ্গে যেমন জিয়াউর রহমান ওতপ্রতোভাবে যুক্ত, ৩ নভেম্বরের খুনের সঙ্গেও জিয়া ও তার খুনিচক্র যুক্ত। এ জন্যই বিএনপি জেলহত্যা দিবসে শোক প্রকাশ করে না। আর এখন হরতাল-অবরোধ ডেকে তারা যে ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তা চোর-ডাকাতের চেয়েও জঘন্য এবং তারা আসলে জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। জেল হত্যার ৪৮তম বার্ষিকীতে শুক্রবার (৩ নভেম্বর) সকালেবিস্তারিত পড়ুন
জেলহত্যা দিবস : বনানী কবরস্থানে আওয়ামী লীগের শ্রদ্ধা

জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর বনানীতে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতারা। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতীয় চার নেতার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল। ঢাকায় তারা যে তাণ্ডব ঘটিয়েছে এটা তারই প্রমাণ।বিস্তারিত পড়ুন
২৮ অক্টোবরের হামলা-অগ্নিকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে: হারুন

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীতে হামলা, গাড়িতে আগুন ও পুলিশ সদস্যকে হত্যাকাণ্ডে জড়িতদের নাম পাওয়া গেছে। শিগগির তাদের আইনের আওতায় আনা হবে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ২৮ অক্টোবর কাদের নেতৃত্বে, কাদের ইন্ধনে, কারা কারা বিএনপির ছিল স্টেজে, কারা ইন্ধন জুগিয়েছিল বাকি সদস্য যারা তাদের খুঁজে আমরা গ্রেফতারবিস্তারিত পড়ুন
৩ নভেম্বর জেলহত্যা দিবস, জাতির আরেক কলঙ্কময় অধ্যায়

৩ নভেম্বর, জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর এ দিন রচিত হয় আরেক কলঙ্কজনক অধ্যায়। জাতির পিতাকে হত্যার ৩ মাসেরও কম সময়ের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় ৪ নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে। বঙ্গবন্ধু হত্যার পর খুনি মোশতাকের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছিল। জেলখানায় জাতীয় ৪বিস্তারিত পড়ুন

