Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরা পৌরসভায় কমিউনিটি সংলাপ : সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তনের গল্প

সাতক্ষীরা পৌরসভার পরিচালন ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ‘কমিউনিটি সংলাপ: পরিবর্তনের গল্প’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের রয়েল প্লাসে কনভেনশন হলে রূপান্তর বাস্তবায়িত GO4IMPact কর্মসূচির উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপের মূল উদ্দেশ্য ছিল পৌরসভার পরিচালন ব্যবস্থা এবং সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত বিভিন্ন সেবার মাধ্যমে স্থানীয় জনগণের জীবন ও জীবিকায় কী ধরনের পরিবর্তন এসেছে, তা অনুসন্ধান, অভিজ্ঞতা বিনিময় ও নথিভুক্ত করা। সংলাপে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে এ কর্মসূচি পালন করেন স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলতলা পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফিরে আবারও বাগআঁচড়া ময়ূরী সিনেমাবিস্তারিত পড়ুন
শ্যামনগরে জলবায়ু ন্যায্যতার দাবিতে ক্লাইমেট স্ট্রাইক

বিশ্ব জলবায়ু সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ন্যায্য রূপান্তর এবং স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে জলবায়ু কার্যক্রম জোরদারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরে বারসিকের সহযোগিতায় এ ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়। এতে উপকূলীয় অঞ্চলের অর্ধশতাধিক জলবায়ুকর্মী, তরুণ-তরুণী, কিশোর-কিশোরী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ববিস্তারিত পড়ুন
কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের সংবর্ধনা, আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও সবক প্রদান এবং এ-প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসার হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানে সহকারী অধ্যাপক মো. জুবাইর ইসলাম ও সহকারী অধ্যাপক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এবং মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহা. আনওয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন
তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট ব্রিগেডের সদস্য সহ ৩০০ জন ছাত্র ছাত্রী এবং CDWG এর সদস্য সহ ৬১ জন উপকার ভোগীর মধ্যে মোট ৫০০ টি ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দাতা সংস্থা educo & tearfund এবং সহযোগী সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্তৃক বাস্তবায়িত স্কোপ প্রকল্পের আওতায় বিতরণবিস্তারিত পড়ুন
তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের প্রায় ২৫টি মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে মান্নান শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গত এক সপ্তাহ ধরে গাছগুলো কাটা হচ্ছে। বৃহস্পতিবার সকালেও সেখানে গাছ কাটার কাজ চলতে দেখা যায়। স্থানীয়রা জানান, প্রতিটি গাছের আনুমানিক মূল্য ২৫ থেকে ৪০ হাজার টাকা। তাদের অভিযোগ, স্থানীয় নায়েবকে ম্যানেজ করে গাছগুলো কাটা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, এর আগেও এসববিস্তারিত পড়ুন
ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা, সচেতনতা ও সতর্কীকরণসহ সমন্বিত অভিযান পরিচালনার অংশ হিসেবে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শাহাজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু। সভায় বক্তব্য দেন সমাজসেবক জি এম শহীদুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা শেখ রেজাউল করিম, শিক্ষক সেলিনা পারভীন প্রমুখ।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত

সাতক্ষীরাতে গ্লোবাল অ্যাকশন উইক উপলক্ষ্যে নাগরিক সম্মিলন অনুষ্ঠিত। অনুষ্ঠানে বক্তারা বলেন- টেকসই লক্ষ্য অর্জনের জন্য আঞ্চলিক বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। দারিদ্র্য ও বৈষম্য নিরসনে সর্বজনীন সামাজিক সুরক্ষা পরিকল্পনার বাস্তবায়ন এবং পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে হবে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের সময়সীমা শেষ হতে আর মাত্র চার বছর বাকি থাকলেও, এখন পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র ১৯ শতাংশ সঠিক পথে রয়েছে। এ সংকট নিরসনে এসডিজি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ, পর্যাপ্ত অর্থায়নবিস্তারিত পড়ুন
ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদের জন্য মোট ৪২টি নির্বাচনি প্রতীক চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদের জন্য মোট ২০টি, সাধারণ সদস্য পদের জন্য ১২টি এবং সংরক্ষিত আসনের সদস্য প্রার্থীদের জন্য ১০টি প্রতীক চূড়ান্ত করা হয়েছে। চেয়ারম্যান পদে এবার যেসব প্রতীক থাকবে সেগুলো হলো— কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলাবিস্তারিত পড়ুন
২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাধ্যমিক শিক্ষায় আমরা পুরো শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাচ্ছি, কারিকুলাম পরিবর্তন করছি। ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতি পর্যালোচনায় অনেক বেশি কঠোর হচ্ছে। আমাদের এখন ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আমরা বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাক্রেডিটেশনের জন্য একটি শক্তিশালী ‘বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল’ গঠন করেছি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে-২০২৬ উদযাপনবিস্তারিত পড়ুন

