Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
নভেম্বর থেকে জানুয়ারি মাসে ৬টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস

চলতি শীত মৌসুমে দেশে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে। এসব শৈত্যপ্রবাহের সময় তাপমাত্রা কমে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়াতে পারে। পাশাপাশি শীতের শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। বিশেষ করে নদ-নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বিস্তারিত পড়ুন
একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা

৫৮ হাজার ৮৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় সংবলিত ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১১টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৭৩ কোটি ৭ লাখ টাকা ব্যয় করা হবে। বুধবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী এবংবিস্তারিত পড়ুন
অর্থনৈতিক প্রবৃদ্ধি-নিরাপত্তায় আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও জাতীয় নিরাপত্তা সুসংহত করতে আধুনিক, সমন্বিত ও প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা অপরিহার্য বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ নভেম্বর) অভিবাসন ও সীমান্ত ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারের বিভিন্ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে কৌশলগত আলোচনা করেছে জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম (আন্তর্জাতিক অভিবাসন সংস্থা)। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকায় অনুষ্ঠিত এ আলোচনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও শি জিনপিং ওবিস্তারিত পড়ুন
ডিসেম্বর থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর, পাবেন জানুয়ারিতে

আগামী ১ ডিসেম্বর থেকে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি কার্যকর হবে। জানুয়ারিতে তারা এই ন্যূনতম বেতন পাবেন। যাদের বেতন নূন্যতম বেতন থেকে কম তাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে সেটা পূরণ করা হবে। এ বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নতুন গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ডিসেম্বরে ন্যূনতম বেতন নির্ধারণ করা হবে। সেটা ১ ডিসেম্বর থেকেইবিস্তারিত পড়ুন
দল-মত নির্বিশেষে সাতক্ষীরার মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই: এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সাতক্ষীরার সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি বলেছেন, ‘আমি মনে করি না যে, আমি একটি দলের নির্বাচিত এমপি। আমি সবার, সব মানুষের, গরিব-দুঃখী মানুষের। নেতা কিংবা অতিথি হিসেবে নয়, আপনাদের ঘরের মানুষ ও খাদেম হিসেবে পাশে থেকে কাজ করতে চাই।’ বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা লেক ভিউ তুফান কনভেনশন সেন্টারের পদ্মা হলরুমে ‘সত্যবিস্তারিত পড়ুন
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) মহাখালী ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে ইকবাল সোবহানকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এ ছাড়া তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে বিষয়েও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ইকবাল সোবহান চৌধুরী দৈনিকবিস্তারিত পড়ুন
ফের ৩ দিনের রিমান্ডে তাহসিফের বান্ধবী দিশা

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির লাশ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশার ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৪ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এ সময় প্রথম দফার ৪ দিনের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করা হয়। প্রথম দফার রিমান্ডে তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জানান তদন্ত কর্মকর্তা। এরপর তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ফের ৭ দিনের রিমান্ডবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বায়তুল হামদ্ জামে মসজিদের ছাদ ঢালাই এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে কদমতলা ব্রিজ সংলগ্ন থানাঘাটা-নলকুড়া মোড়ে নতুন এই মসজিদটির ছাদ ঢালাইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ছাদ ঢালাই ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল হামদ্ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইদ্রিস আলী, সহ-সভাপতি মোঃ তোরাবুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আজিজুল ইসলাম মুকুল, সদস্য শেখ নুর আহমেদ লাল্টু, মীর নুরুজ্জামান, রিপন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ভিডিও কন্টেন্ট তৈরীর আড়ালে চাঁদাবাজী, ব্লাকমেইল; সমালোচিত মামুন গ্রেফতার

সাতক্ষীরায় স্ত্রীর সঙ্গে ধারণ করা ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলার চন্ডিপুর গ্রাম থেকে ওই কন্টেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া কন্টেন্ট ক্রিয়েটর মামুন মাদক ও নারী কেলেঙ্কারীতে চাকরিচ্যুত হওয়া বাংলাদেশ নৌবাহিনীর সাবেক সদস্য ও চন্ডিপুরবিস্তারিত পড়ুন

