Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
গরম কমে চাহিদা কমলে বিদ্যুৎ ম্যানেজ করতে পারবো : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

গরম কমে চাহিদা কমলে বিদ্যুৎ ম্যানেজ অর্থাৎ লোডশেডিং কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমার মনে হয় খারাপের দিকে যাচ্ছে এটা সত্যি কথা, তবে বেশি খারাপের দিকে যাচ্ছে না। আমাদের ধারণা ছিল অক্টোবরের দিকে বিদ্যুতের চাহিদা কমে আসবে। কারণ তখন আবহাওয়া ঠান্ডা হয়ে যাবে। কমের মধ্যে আমরা এটা ম্যানেজ করতে পারবো। এছাড়া আমরাবিস্তারিত পড়ুন
এনআইডি স্বরাষ্ট্রের অধীনে চলে গেলে আমরা কী করবো : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি) নিয়ে গেলে আমরা কী করবো? আমরা এনআইডি নিয়ে মাথা ঘামাবো না। আমাদের কাজ হচ্ছে নির্বাচন করা। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এনআইডি চলে যাচ্ছে বিষয়টি সামনে আনা হলে সিইসি বলেন, কে বললো? আইন তো এখনো হয় নাই। নীতিগত অনুমোদন হয়েছে। এনআইডি চলেবিস্তারিত পড়ুন
১৩ বছরের হিসাব দিতে হবে ঢাকা ওয়াসার এমডিকে

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে গত ১৩ বছরে কী পরিমাণ বেতন–বোনাস ও টিএডিএসহ অন্যান্য সুবিধা দেওয়া হয়েছে, সে তথ্য জানতে চেয়ে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ওয়াসা বোর্ডের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১১ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন ‘নো অর্ডার’ আদেশ দেন। অর্থ মন্ত্রণালয়ের সার্কুলার ও সার্ভিস (বেতন ও সুবিধাদি) অর্ডার লঙ্ঘন করে ওয়াসার এমডিকে অযৌক্তিক ও উচ্চ বেতনবিস্তারিত পড়ুন
‘পর্যাপ্ত ধান-চালের মজুত থাকায় দেশে দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই’

সরকারের কাছে পর্যাপ্ত ধান-চালের মজুত থাকায় দেশে দুর্ভিক্ষের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, আমনের যে লক্ষ্যমাত্রা ছিল, তার চেয়ে বেশি ফলন হয়েছে। যুদ্ধের জন্য সারা পৃথিবীতে সমস্যা হলে আমরা তো আলাদা নয়। সেজন্য প্রধানমন্ত্রী সতর্ক করেছেন সজাগ ও সচেতন থাকার জন্য। মঙ্গলবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী এ তথ্য জানান। আব্দুর রাজ্জাক বলেন, এ মুহূর্তে চালের মজুদবিস্তারিত পড়ুন
রাজনৈতিক ব্যানার-ফেস্টুন সরানো হলো সেই কলেজ ভবন থেকে

গাজীপুরের বহুল আলোচিত কোনাবাড়ী ডিগ্রি কলেজ ভবন ও মাঠের আশপাশে সাঁটানো ব্যানার-ফেস্টুন অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে। সোমবার এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘কলেজ ভবন নাকি রাজনৈতিক কার্যালয়’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর সোমবার দিবাগত রাতেই নেতাকর্মীরা নিজ দায়িত্বে তাদের ব্যানার ফেস্টুন সরিয়ে নেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের একের পর এক ব্যানার আর ফেস্টুনে পুরো ভবন ঢেকে দেওয়া হয়েছিল। ভবনের পাশের মাঠ ও মূল ফটকেও ছিল নেতা-কর্মীদের ছবিসংবলিত বাহারি প্রচার। তখন একনজরে কেউবিস্তারিত পড়ুন
ব্রুনাইয়ের সুলতানের সফরে ৫ চুক্তি-সমঝোতা স্মারক সই হতে পারে

ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ তিন দিনের সফরে ১৫ অক্টোবর ঢাকায় আসছেন। এটি হবে তার প্রথম বাংলাদেশ সফর। এই সফরে ৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন তার দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। ব্রুনাইয়ের সুলতানের সফরে দুই দেশের মধ্যে সরাসরি উড়োজাহাজ চলাচল, ব্রুনাইয়ে বাংলাদেশের কর্মী নিয়োগ, সমুদ্রগামী জাহাজে কর্মরত নাবিকদের সনদ দেওয়াসহ পাঁচটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।বিস্তারিত পড়ুন
বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত: এশিয়া কাপ থেকে বাংলাদেশের বিদায়

কপাল পুড়ল বাংলাদেশের। বৃষ্টিতে আরব আমিরাতের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। অথচ আরব আমিরাতের বিপক্ষে জিতলেই নিশ্চিত হতো এশিয়া কাপে জাহানার-নিগারদের সেমিফাইনাল। বৃষ্টির কারণে বাংলাদেশ-আমিরাতের ম্যাচের টসটাও হলো না। ২ ঘণ্টা অপেক্ষার পর পরিত্যক্তই হলো ম্যাচটি। তাতেই এশিয়া কাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। মঙ্গলবার সকাল ৯টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময় সাড়ে ৮টায়বিস্তারিত পড়ুন
তেলের দাম কমেছে বিশ্ববাজারে

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর তুলনায় আরও শক্তিশালী হয়েছে ডলারের মান। অন্য মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দর আরও বাড়ায় এবং চীনে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চাহিদা হ্রাসের কারণে বিশ্ববাজারে কমেছে তেলের দাম। মঙ্গলবার অশোধিত তেলের দর ২৭ সেন্ট বা দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলে দাঁড়িয়েছে ৯৫ ডলার ৯২ সেন্টে। আগের সেশনে পণ্যটির দাম কমেছিল ১ ডলার ৭৩ সেন্ট। খবর রয়টার্সের। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অশোধিত তেলের দাম ৪০ সেন্ট বা দশমিক ৪ শতাংশবিস্তারিত পড়ুন
শাকিবের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জন নিয়ে মুখ খুললেন বুবলী

বর্তমানে শোবিজ জগতে সবচেয়ে চর্চিত নাম এখন শাকিব খান ও বুবলী। শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে শুরুতে নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন বুবলী। এর পর সামাজিক মাধ্যমে জানান, তাদের বিয়ে ও পুত্রসন্তানের কথা। সেদিন সন্তানের নাম এবং ছবিও প্রকাশ করেন দুজন। সবশেষ বুবলী প্রকাশ করেন নিজেদের বিয়ের তারিখও। শাকিব-বুবলীর বিয়ে এবং সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার মধ্যে জোর গুঞ্জন— তাদের বিচ্ছেদও হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে-বিস্তারিত পড়ুন
শাকিব-বুবলীর সঙ্গে কাজ করবেন কিনা, যা বললেন অপু বিশ্বাস

সম্প্রতি ঢালিউড অঙ্গনে শাকিব-বুবলীর বিয়ে ও তাদের সন্তানের খবর বেশ আলোচিত হচ্ছে। শাকিব-বুবলী ইস্যুতে অপু বিশ্বাস প্রসঙ্গও উঠে এসেছে। অপু বিশ্বাসকেও নানা প্রশ্নের মুখে হতে হচ্ছে। এমতাবস্থায় শাকিব-বুবলীর সঙ্গে ভবিষ্যতে কাজ করবেন কিনা সে বিষয়টিও উঠে এসেছে এক আলোচনায়। সোমবার কলকাতায় ইন্দো-বাংলা প্রেসক্লাবের বিজয়া সম্মিলনীতে যোগ দেন অপু বিশ্বাস। ‘উৎসবের রঙে অপুর সঙ্গে’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কলকাতার ইন্দো-বাংলা প্রেসক্লাবে। কলকাতার সিআইটি রোডে প্রেসক্লাবের অস্থায়ী ঠিকানায় বিজয়া সম্মিলনীর ওইবিস্তারিত পড়ুন

