রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

জাতিসংঘে রাশিয়ার গোপন ভোটের অনুরোধ প্রত্যাখ্যান

জাতিসংঘ সাধারণ পরিষদে সোমবার অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ার ভূখণ্ডের সঙ্গে একীভূত করার ঘটনাকে অবৈধ ঘোষণা করে এর বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়। এ প্রস্তাবে ১৯৩ সদস্যের এ সংস্থায় নিন্দা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি গোপন করার অনুরোধ জানায় রাশিয়া। জাতিসংঘ রাশিয়ার এ অনুরোধ প্রত্যাখ্যান করেছে। রুশবিরোধী এ প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ১০৭টি এবং বিপক্ষে পড়েছে ১৩টি। রাশিয়া ও চীনসহ ৩৯ দেশ ভোটদানে বিরত ছিল। খবর আনাদোলুর। জাতিসংঘে এ নিন্দা প্রস্তাব তোলার ঘণ্টাখানেক পরইবিস্তারিত পড়ুন

ভয়াবহ রুশ হামলার পরও কিয়েভে চালু মার্কিন দূতাবাস

ভয়াবহ রুশ হামলার পরও কিয়েভে চালু মার্কিন দূতাবাস। সোমবার কিয়েভজুড়ে ভয়াবহ রুশ ক্ষেপণাস্ত্র হামলার পরও ইউক্রেনে দূতাবাস খোলা রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন নাগরিকদের সড়কপথে ইউক্রেন ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। খবর কিয়েভ পোস্টের। দূতাবাস কর্তৃপক্ষ সোমবার এক টুইটবার্তায় জানায়, কিয়েভে সরকারি ও বেসরকারি স্থাপনায় রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা সত্ত্বেও মার্কিন দূতাবাস খোলা আছে। তবে স্থানীয় প্রশাসন মার্কিনসহ সব বিদেশি নাগরিকদের প্রাইভেটকারে করে নিরাপদে দ্রুত ইউক্রেন সীমান্ত পাড়ি দিতে বলেছে। এদিকেবিস্তারিত পড়ুন

ইউক্রেনকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি বাইডেনের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে একের পর এক রুশ ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে সোমবার তিনি এই প্রতিশ্রুতি দেন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সাথে কথা বলেছেন এবং উন্নত বিমান পরিবহন ব্যবস্থাসহ ইউক্রেনের আত্মরক্ষার প্রয়োজনীয় সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। মস্কোর সাথে ক্রিমিয়া উপদ্বীপের সাথে সংযোগকারী সেতুতে বিস্ফোরণের পর রুশ বাহিনী ইউক্রেনে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুঁড়তেবিস্তারিত পড়ুন

আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই : ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, টেমস নদীর পাড়ে বসে রাজপথ থেকে উঠে আসা দল আওয়ামী লীগকে পরাজিত করার দুঃস্বপ্ন দেখে কোন লাভ নেই। রাজপথেই নাকি সরকারকে পরাজিত করবে, আদালত কর্তৃক দন্ডপ্রাপ্ত পলাতক আসামি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন বক্তব্যের জবাবে মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে ওবায়দুল কাদের এ কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরাজিত হতে শিখেননি, তিনি হার মানেন না। কখনো হার মানেননি উল্লেখবিস্তারিত পড়ুন

ইউরোপের জন্য তুরস্ক অপরিহার্য: প্রেসিডেন্ট এরদোয়ান

ইউরোপের জন্য তুরস্ক কতটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অগ্রগতি সেটা দেখিয়ে যাচ্ছে। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই মন্তব্য করেন। রাজধানী আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, বিশ্বের প্রতিটি অগ্রগতি এটা প্রকাশ করছে যে, ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় অঞ্চলের জন্য তুরস্ক অপরিহার্য। তুরস্কের স্থানীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ইউরোপীয়ান পলিটিক্যাল কমিউনিটির বৈঠকে প্রথমবারের মতো উপস্থিত হন এরদোয়ান। সেখানে শান্তি ও নিরাপত্তা নিয়ে ইউরোপবিস্তারিত পড়ুন

নড়াইলের ‘মধুমতি সেতু’ হয়ে ‘পদ্মা সেতু’ : ঢাকা-বেনাপোলের দূরত্ব কমলো ১০০ কি.মি.

# খুলছে বাণিজ্যের সম্ভাবনার দ্বার # ঢাকা-বেনাপোলের দূরত্ব কমবে ১০০ কিমি # দুর্ভোগ কমবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার মানুষের নড়াইলে তৈরি হয়েছে দেশের প্রথম ছয় লেনের সেতু। মধুমতি নদীর কালনা পয়েন্টের এ সেতু রাজধানী ঢাকার পাশাপাশি পার্শ্ববর্তী দেশের সঙ্গেও দূরত্ব ঘোচাবে। যোগাযোগ সহজ করার পাশাপাশি খুলে দেবে বাণিজ্যে সম্ভাবনার দ্বার। মধুমতি সেতুটি এশিয়ান হাইওয়ের একটি অংশ; যা রাজধানীকে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দরসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সংযুক্ত করবে। ২৭ দশমিক ১ মিটার চওড়াবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু, আহত ৩ জন

সাতক্ষীরার কালিগঞ্জে ইদুর মারার ফাঁদে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন আছেন ৩ জন। সরেজমিন ও কালিগঞ্জ থানা সুত্রে জানা গেছে, রবিবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৪ টার দিকে বানিয়াপাড়া গ্রামের শেখ আব্দুল আজিজের ঘেরে জাল দিয়ে মাছ ধরতে আসার পথে ধান ক্ষেতে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রামপদ মন্ডল (১৮) এর মৃত্যু হয়। সে বিষ্ণুপুর ইউনিয়নের পানঘাটা গ্রামের শুনিল মন্ডলের পুত্র। আহত হয় একই এলাকার শুনিল মন্ডল,বিস্তারিত পড়ুন

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী (সাঃ)

সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী (সাঃ) আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর আরবি ঈদে মিলাদুন্নবীর শাব্দিক অর্থ হলো বিশ্বনবী (সা:) এর জন্মদিনের আনন্দ উৎসব। ১২ই রবিউল আওয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। সকল ঈদের চেয়েও উত্তম ঈদ হলো ঈদে মিলাদুন্নবী। ৫৭০ খ্রিষ্টাব্দের ২৯ আগস্ট তথা ১২ই রবিউল আওয়াল রোজ সোমবার হযরত মুহাম্মদ (সা:) পবিত্র মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিষ্টাব্দের ৭ জুন, ১২ রবিউল আওয়াল ১১ হিজরী একই দিনে সোমবার ৬৩বিস্তারিত পড়ুন

রাত পোহালেই চালু দেশের প্রথম ৬ লেনের নড়াইলের কালনা সেতু

রাত পোহালেই প্রতিক্ষার অবসান হতে যাচ্ছে গোপালগঞ্জ ও নড়াইলসহ দেশের দক্ষিনপশ্চিমাঞ্চলের ১০ জেলাবাসীর। স্বপ্নের ‘পদ্মা সেতু’র পর এবার উদ্বোধন হচ্ছে নড়াইলের কাশিয়ানী উপজেলার কালনা ঘাটে দেশের প্রথম ছয় লেনের মধুমতি সেতুর উদ্বোধনের মাধ্যমে। তথ্য সূত্র মতে, ১০অক্টোবার সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কালনা তথা মধুমতি সেতুর দ্বারখুলে দিয়ে এর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ছয় লেনের বৃহৎ এই সেতুটি উমুক্ত হলে ঢাকার সাথে নড়াইল, যশোর, বেনাপোল, নোয়াপাড়া শিল্পনগর, সাতক্ষীরার ভোমরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত!

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের কালিয়ানী সীমান্তের বিপরীতে ভারতের দুবলী এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহতের নাম হাছানুর রহমান (৪০)। সে কুশখালি গ্রামের হায়দার আলীর ছেলে। রবিবার (৯ অক্টোবর) ভোর রাত সাড়ে ৪টার দিকে কালিয়ানী ক্যাম্পের বিপরীতে ভারতের অভ্যন্তরে এ গুলির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানায়। কুশখালি ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান- স্থানীয় কিছু লোকজন ভোর সাড়ে ৬ টার দিকে হাছানুরকে গুলিবিদ্ধ অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তিবিস্তারিত পড়ুন