রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বেনাপোলে পাসপোর্ট যাত্রীর পেট থেকে ৪ পিচ স্বর্ণের বার উদ্ধার

যশোরের বেনাপোলে ৪ পিচ স্বর্ণের বারসহ ইমাম হোসেন জীবন (২৪) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা সদস্যরা। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জীবন শরীয়তপুর জেলার পালং থানার চাতানিকান্দি গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে। তার পাসপোর্ট নাম্বারঃ BT0536809। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটিবিস্তারিত পড়ুন

তালায় জমি সংক্রান্ত জেরে হামলায় দুই মহিলা জখম

সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত জের ধরে অতর্কিত হামলা চালিয়ে দুই মহিলাকে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে। আহতরা হলেন হরিহরনগর গ্রামের মফিজুল শেখের স্ত্রী আছিয়া খাতুন ও শাহাপুর গ্রামের সামাদ আলী সরদারের স্ত্রী জাহানারা বেগম। এঘটনায় দুই মহিলাকে তালা হাসপাতালে ভর্তি করা হলে, জাহানারা বেগমের অবস্থা আশংকাজনক হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত আছিয়া খাতুন জানান, শাহাপুর গ্রামের মৃতবিস্তারিত পড়ুন

দৈনিক জনতার প্রকাশক সৈয়দ আনোয়ার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

দৈনিক জনতার প্রকাশক, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক কলামিস্ট সৈয়দ মো. আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজিউন)। রোববার দুপুরে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান। তার বয়স হয়েছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং- ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন- সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মো.বিস্তারিত পড়ুন

প্রেম-বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা

চিত্রনায়িকা বুবলির সঙ্গে শাকিব খানের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রী পূজা চেরির সঙ্গেও শাকিবের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা চলছে পূজা-শাকিবকে নিয়ে। এসব আলোচনার জবাব দিয়েছেন পূজা চেরি। তার ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। পূজা স্ট্যাটাসে লিখেছেন- ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম সুঅভিনেত্রী হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি একটু একটু এগিয়ে যাচ্ছি। অল্পদিনের ক্যারিয়ারে মানুষ আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আপন করে নিয়েছে— এতেবিস্তারিত পড়ুন

সারা দেশে শিশুদের করোনা প্রতিষেধক টিকা শুরু, চলবে ১২ দিন

সিটি করপোরেশনের পর সারা দেশে মঙ্গলবার (১১ অক্টোবর) থেকে কোভিড টিকা শুরু হয়েছে। তিন সপ্তাহের এ কর্মসূচিতে টিকার আওতায় আনা হচ্ছে প্রায় এক কোটি শিশুকে। জেলা ও উপজেলাপর্যায়ে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের টিকা দেওয়া হবে। এ কর্মসূচি ১২ দিন চলবে। একযোগে দেশের ৪২৭ উপজেলায় এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক। তিনি বলেন, এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়াবিস্তারিত পড়ুন

পুরুষ অভিভাবক ছাড়াই হজ-ওমরাহ পালন করতে পারবেন নারীরা

হজ বা ওমরাহ পালন করতে নারী যাত্রীর সঙ্গে মাহরাম (রক্ত সম্পর্কের পুরুষ আত্মীয়) থাকার বাধ্যবাধকতা তুলে নিয়েছে সৌদি আরব। ফলে এখন থেকে নারীদের হজ ও ওমরা পালনে আর পুরুষ অভিভাবকের প্রয়োজন হবে না। সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ বলেন, বিশ্বের যেকোনো দেশ থেকে নারীরা সৌদি আরব এসে হজ বা ওমরাহ পালন করবেন। সোমবার মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত সৌদি দূতাবাসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ড. তাওফিক আল-রাবিয়াহ।বিস্তারিত পড়ুন

সংসদ সদস্য শেখ এ্যানী রহমান আর নেই

ক্ষমতাসীন আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ এ্যানী রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-১৯ (পিরোজপুর-১) থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (১১ অক্টোবর) ব্যাংককের একটি হাসপাতালে মারা যান শেখ এ্যানী রহমান। জাতীয় সংসদের কয়েকজন কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। শেখ এ্যানী রহমান জাতিরবিস্তারিত পড়ুন

পাঠ্যবইয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন বিষয়বস্তু রাখা যাবে না : শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইয়ে ধর্মীয় বিদ্বেষ তৈরি হয় এমন বিষয়বস্তু রাখা যাবে না বলে লেখকদের এমন নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ধর্মীয় বিদ্বেষী বিষয়ের পাশাপাশি নারী বিদ্বেষ ছড়ানো যাবে না, পাঠ্যবইয়ের বিষয়বস্তুতে জেন্ডার সমতা রক্ষা করতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে। মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সম্মেলন কক্ষে নতুন শিক্ষাক্রমের ওপর প্রণীত পাঠ্যবইয়ের পরিমার্জন ও উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়ে এ কথা বলেন মন্ত্রী। ডা. দীপুবিস্তারিত পড়ুন

ছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিক্ষক, অভিমানে বাবার আত্মহত্যার চেষ্টা

নাটোরের লালপুরে কলেজছাত্রীর সঙ্গে বিপ্লব হোসেন (৩৫) নামে এক কলেজ শিক্ষককে আপত্তিকর অবস্থায় আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এ ঘটনায় অভিমানে ওই ছাত্রীর পিতা সোমবার (১০ অক্টোবর) বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। অভিযুক্ত শিক্ষক বিপ্লব লালপুর ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও রামকৃষ্ণপুর গ্রামের সাহাবাজ মন্ডলের ছেলে। জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকায় রবিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার মালোপাড়া গ্রামে ওই কলেজছাত্রী প্রাইভেট থেকে বাড়ি ফেরারবিস্তারিত পড়ুন

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ৩টায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের একটি ইট ভাটায় কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাবিলপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম। তিনি জানান, নিহতদের সকলের বাড়ি পার্শ্ববর্তী সাদুল্লাপুর উপজেলায়।