মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় জমি সংক্রান্ত জেরে হামলায় দুই মহিলা জখম

সাতক্ষীরার তালায় জমি সংক্রান্ত জের ধরে অতর্কিত হামলা চালিয়ে দুই মহিলাকে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে।

আহতরা হলেন হরিহরনগর গ্রামের মফিজুল শেখের স্ত্রী আছিয়া খাতুন ও শাহাপুর গ্রামের সামাদ আলী সরদারের স্ত্রী জাহানারা বেগম।

এঘটনায় দুই মহিলাকে তালা হাসপাতালে ভর্তি করা হলে, জাহানারা বেগমের অবস্থা আশংকাজনক হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত আছিয়া খাতুন জানান, শাহাপুর গ্রামের মৃত হামিদ গোলদারের ছেলে তার ভাই আব্দুল হাকিম গোলদারের সাথে একই এলাকার রশিদ গোলদারের ছেলে আসাদুল গোলদারের সাথে পাঁচ শতক জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে দুই পক্ষের মধ্যে আপোষমিমাংসার কথা ছিল, কিন্তু তার আগেই আসাদুল গোলদারের নেতৃত্বে একই এলাকার নিসার মোড়ল, মতলেব শেখ, রউফ শেখ, আলীমউদ্দীন গাজী গংরা তাদের উপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে আসাদুল গোলদারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

পাটকেলঘাটার ব্যবসায়ী কেশব সাধুর পিতার মৃত্যু, তালা প্রেসক্লাবের শোক

পাটকেলঘাটার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং টাটা ক্রপ কেয়ারের স্বত্বাধিকারী কেশব কুমারবিস্তারিত পড়ুন

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিকবিস্তারিত পড়ুন

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

  • তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল
  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম