Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালায় প্রতিবন্ধী শিশুদের মাঝে উপকরণ বিতরণ

সাতক্ষীরার তালায় ৫০জন প্রতিবন্ধী শিশুর মাঝে শিশু সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে তালা উপজেলা পরিষদ চত্বরে বিতরণ করা হয়। ইউনিসেফ এর পক্ষ থেকে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন, ইউনিসেফ খুলনা জোনোর চাইল্ড প্রটেকশন অফিসার মোমিনুননেছা শিখা, সমাজসেবা অফিসের এনামুল হক প্রমুখ।
সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

“দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজা রশীদ’র সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ। এসময় অন্যান্যদেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র্যালি

“বর্জের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন ও হাতের পরিছন্নতায় এসো সবে এক হই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস ২০২২ ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজা রশীদ’র নেতৃত্বে সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের আলোচনা সভা

কলারোয়ায় শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজ পরিচালনা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় কলেজ অধ্যক্ষের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল। কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশগ্রহন করেন সদস্য সচিব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তুতিয়া খাতুন, পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য শেখ হাসান রেজা কামাল, প্রধান শিক্ষক হরি সাধনবিস্তারিত পড়ুন
নড়াইলের মধুমতী সেতু চালু হওয়ায় নৌকার মাঝিরা বেকার, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায়

নড়াইলের মধুমতী সেতু চালু হওয়ায় নৌকার মাঝিরা বেকার হয়ে পড়েছেন ভবিষ্যৎ নিয়ে এখন শঙ্কায়। নড়াইলের লোহাগড়ার কালনা ঘাটে মধুমতী সেতু হওয়ায় নৌকা পারাপার নেই। নিজের নৌকার পাশে মলিনমুখে বসে আছেন নাসির মোল্লা। তকদীর মোল্লা (৫৬) প্রায় ৪০ বছর ধরে নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীর কালনা ঘাটে নৌকা পারাপর করে আসছিলেন। তিনি জানান, বাপ-দাদার পেশাও ছিল এটি। সম্প্রতি মধুমতী সেতু চালু হওয়ায় তকদীরসহ আরও অনেকেই বেকার হয়ে পড়েছেন। এখন সংসার কীভাবে চালাবেন, তাবিস্তারিত পড়ুন
নিন্দুকের মুখে কুলুপ এঁটে জীবন সংগ্রামে জয়ী কলারোয়ার এক নারীর গল্প…

সাতক্ষীরার কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের নারী মুক্তি সংসদের নেত্রী উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত শামছুদ্দীন সরদারের মেয়ে আকলিমা খাতুন। তিনি কৃষিতে অসমান্য অবদান রাখার জন্য বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরুষ্কার পেয়েছেন ২০১৬ সালে ও ২০২১ সালে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার হাতে এ পুরষ্কার তুলে দেন। এখানে শেষ নয় সেই নারী জাগারণে পথিকৃৎ আকলিমা খাতুন ২০১৬ ও ২০২১ সালে দুই বার ৪,৫,৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। তার এই কৃতিত্ববিস্তারিত পড়ুন
মণিরামপুরে ট্রাফিকের তাড়া খেয়ে ভ্যানগাড়িতে মোটরসাইকেলের ধাক্কা, এক নারীর মৃত্যু, আহত- ৩

যশোরের মণিরামপুরে ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে পালাবার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল ভ্যানগাড়িতে ধাক্কা দেওয়ায় পড়ে গিয়ে ভ্যানের যাত্রী এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন একই পরিবারের ৩ জন। শনিবার (১৫ অক্টোবর-২০২২) দুপুর আড়াইটার দিকে মণিরামপুর বাজারের মোহনপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নারীর নাম রোকেয়া বেগম (৪০)। তিনি মণিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের আব্দুল বারিকের স্ত্রী। আহতরা হলেন- যশোর সদর উপজেলার বাগডাঙা গ্রামের নিউটন বিশ্বাস, তাঁর স্ত্রী ওঁমা বৈরাগীবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন : যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলামের মতবিনিময়

১৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. নজরুল ইসলামের সমর্থনে সাতক্ষীরা জেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম। শনিবার সকালে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলার যুবলীগের সভাপিত ও তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, কুমিরা ইউনিয়ন চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
স্বামী ও তার পরিবারের সদস্যদের হয়রানির চক্রান্তের হাত থেকে রক্ষা করতে নববধুর সংবাদ সম্মেলন

পিতা-মাতা ক্ষিপ্ত হয়ে স্বামী এবং তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানির চক্রান্তের হাত থেকে রক্ষা করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ করেছেন এক নববধু। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার দক্ষিণহাজারীবাড়ী মাস্টার পাড়া গ্রামের সিরাজের কন্যা নাহিদা আক্তার। লিখিত বক্তব্যে নাহিদা আক্তার বলেন, চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় সাতক্ষীরার গড়েরকান্দা গ্রামের আব্দুল জলিলের পুত্র ইমরান সরদারের সাথে। ইমরান সরদারের সাথে যোগাযোগেরবিস্তারিত পড়ুন
নড়াইলের কালনা মধুমতি সেতুতে প্রথম ২৪ ঘন্টায় টোল আদায় ৪ লাখ টাকা

উদ্বোধনের পর প্রথম ২৪ ঘন্টায় নড়াইলের মধুমতি সেতুতে টোল আদায় হয়েছে চার লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার (১০ অক্টোবর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মধুমতি সেতুর উদ্বোধন করেন। এরপর সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সেতুতে যানবাহন চলাচল শুরু হয়। নড়াইলের লোহাগড়ায় মধুমতি সেতু চালুর প্রথম ২৪ ঘণ্টায় সাড়ে ৩ হাজার যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে চার লাখ টাকা। বুধবার (১২ অক্টোবর) সকালে মধুমতি সেতু,বিস্তারিত পড়ুন

