বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বামী ও তার পরিবারের সদস্যদের হয়রানির চক্রান্তের হাত থেকে রক্ষা করতে নববধুর সংবাদ সম্মেলন

পিতা-মাতা ক্ষিপ্ত হয়ে স্বামী এবং তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানির চক্রান্তের হাত থেকে রক্ষা করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে হস্তক্ষেপ করেছেন এক নববধু।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার দক্ষিণহাজারীবাড়ী মাস্টার পাড়া গ্রামের সিরাজের কন্যা নাহিদা আক্তার।

লিখিত বক্তব্যে নাহিদা আক্তার বলেন, চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় সাতক্ষীরার গড়েরকান্দা গ্রামের আব্দুল জলিলের পুত্র ইমরান সরদারের সাথে। ইমরান সরদারের সাথে যোগাযোগের একপর্যায়ে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দিতে সম্পূর্ণ নিজের ইচ্ছায় আমি পিতার বাড়ি অর্থ্যাৎ দক্ষিণ হাজারীবাড়ী মাষ্টার পাড়া থেকে ইমরান সরদারের বাড়িতে চলে আসি। প্রথমে তার(ইমরানের) পিতা-মাতা আমাকে আমার পিতা-মাতার অনুমতি নেওয়ার জন্য চাপ দিলেও আমার জোরাজুড়িতে আমার সাথে ইমরান সরদারকে বিবাহ দিতে রাজি হন। একপর্যায়ে আমার জন্ম তারিখ অনুযায়ী আমার বিবাহের বয়স পূর্ণ হওয়ায় গত ১৩ অক্টোবর ২২ তারিখে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ প্রদান করেন।

তিনি আরো বলেন বিবাহের পর স্বামীসহ তার পিতা মাতার সাথে সংসার গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমার পিতা-মাতা বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে স্বামীসহ তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির চক্রান্ত চালিয়ে যাচ্ছেন। অথচ আমি তো নিজের ইচ্ছাতেই আমার স্বামীর বাড়িতে চলে এসেছি। এতে কারো কোন উস্কানি বা প্ররোচনা নেই। বিষয়টি আমার পিতা-মাতা মানতে নারাজ। স্বামী এবং তার পরিবারের কোন সদস্য যাতে এবিষয়ে কোন ধরনের হয়রানির শিকার না হন বিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ওই নববধু।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া