শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন : যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলামের মতবিনিময়

১৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. নজরুল ইসলামের সমর্থনে সাতক্ষীরা জেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নির্বাচনী মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম।

শনিবার সকালে তালা উপজেলার ধানদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় করেছেন।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলার যুবলীগের সভাপিত ও তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, কুমিরা ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল ইসলাম, ধানদিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমূখ।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম জানান, তিনি ১ অক্টোবর থেকে সাতক্ষীরা জেলার তালা, কালিগঞ্জ, শ্যামনগর, কলারোয়া উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের সাথে নজরুল ইসলামের সমর্থনে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন।

এছাড়া ব্যক্তিগতভাবে বিভিন্ন ইউনিয়নে জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে দলীয় মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. নজরুল ইসলামের সমর্থনে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল