সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

মানবিক সংকট নিরসনের প্রকল্প আনছে ইউএসএআইডি

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও বিভিন্ন মানবিক সঙ্কট নিরসনে বিভিন্ন উদ্যোগ ও উদ্ভাবকদের সহয়তা প্রদানে শুরু হচ্ছে ‘এক্সেলেরেটিং ইনোভেশন ফর রেজিলিয়েন্স’। সোমবার প্রকল্পটির উদ্বোধন করা হয়। ইউএসএআইডির হাত ধরে শুরু হতে যাওয়া প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছে মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান দ্য গ্লোবাল নলেজ ইনিশিয়েটিভ (জিকেআই)। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রকল্পের উদ্দেশ্য, বাংলাদেশের মানবিক উদ্ভাবকদের জন্য একটি সমৃদ্ধ ও শক্তিশালী ইনোভেশন ইকোসিস্টেম গড়ে তোলা। যার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন মানবিক প্রতিকুলতা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায়বিস্তারিত পড়ুন

ফটোগ্রাফার না আনায় বিয়ে ভেঙে উঠে গেলেন কনে

বর ফটোগ্রাফার জোগাড় করতে না পারায় বিয়েই বাতিল করে দিলেন কনে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরের একটি গ্রামে ঘটেছে। পাত্রীর বাড়ি কানপুর দেহাটের মঙ্গলপুরের একটি গ্রামে। তার বাবা পেশায় কৃষক। বিয়ে ঠিক হয়েছিল ভোগনিপুরের এক পাত্রের সঙ্গে। শুধু বিয়ে ঠিকই নয়। সমস্ত আয়োজনই হয়ে গিয়েছিল। অনেক খরচ করে অনুষ্ঠানের জোগাড় সারেন কনের বাবা। বিয়ের দিন সময় মতো ‘বারাত’ (বিয়ের মিছিল) এসে গেল। কনের পরিবার তাদের রীতিমাফিক স্বাগত জানায়। মালাবদলের জন্য কনে এবংবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-১

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজিত কাপালি (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহি সুজিত মন্ডল (৪০)। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মৌতলা বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়েছে। নিহত সুজিত কাপালি শ্যামনগর উপজেলার পদ্দপুকুর ইউনিয়নের খুঁটিকাটা গ্রামের মৃত হরিপদ মন্ডলের ছেলে। আহত সুজিত মন্ডল একই ইউনিয়নের কামালগাতী গ্রামের তারাপদ কাপালির ছেলে। প্রত্যক্ষদর্শী কালিগঞ্জের আশরাফবিস্তারিত পড়ুন

হাসপাতালে ভর্তি

সাতক্ষীরায় আ.লীগ নেতা অধ্যক্ষ মোশা গুলিবিদ্ধ

সাতক্ষীরার বাশদহা শহীদ স্মৃতি কলেজের অধ্যক্ষ ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুর রহমান মোশা গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দুপুরে কলেজ থেকে বের হয়ে সাতক্ষীরায় আসার পথে তিনি অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ফজলুর রহমান মোশা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। বাশদহা শহীদ স্মৃতি কলেজের উপাধ্যক্ষ দীপক কুমার মল্লিক জানান, অধ্যক্ষ ফজলুর রহমান মোশা কলেজের কাজ শেষে দুপুরবিস্তারিত পড়ুন

হোমিও চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখার দাবিতে কলারোয়ায় মানববন্ধন

হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখার দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় মানববন্ধন করে ও স্মারকলিপি দিয়েছেন স্থানীয় হোমিও চিকিৎসকরা। মঙ্গলবার (২১ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ওই মানববন্ধনের আয়োজন করে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ‘হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামের আগে ডাক্তার লেখা ও উচ্চ শিক্ষার সুযোগসহ বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড কর্তৃক প্রণীত ও মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ কর্তৃক পাশকৃত হোমিওপ্যাথিক চিকিৎসাবিস্তারিত পড়ুন

কৃষি চর্চা বৃদ্ধি ও মিষ্টি পানির জলাধার সৃষ্টির লক্ষ্যে খুলনার কয়রায় খাল পুনঃখনন

কৃষি চর্চা বৃদ্ধি ও মিষ্টি পানির জলাধার সৃষ্টির লক্ষ্যে খুলনার কয়রায় খাল পুনঃখনন করা হচ্ছে। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর আর্থিক সহযোগিতায় এবং খাল পুনঃখনন কমিটি ও ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের উদ্যোগে গোলখালী গ্রামে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়। দক্ষিণ বেদকাশি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ শাহআলম গাজীর সভাপতিত্বে খাল পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

বন্যা মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে : প্রধানমন্ত্রী

বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বন্যা মোকাবিলায় সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সিলেট সার্কিট হাউজে জেলা প্রশাসনের কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে। বন্যায় ক্ষতিগ্রস্তদের যত খাদ্য ও ওষুধ লাগে সব দেওয়া হবে। বন্যায় মাছচাষিরা যাতে ক্ষতি পুষিয়ে নিতে পারেন সেজন্য ব্যবস্থা নেবে সরকার। বন্যায় যারা কাজ করছেন তাদেরও সাবধান ওবিস্তারিত পড়ুন

মানুষের দুর্দশা দেখেই ছুটে এসেছি: সিলেটে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যদি প্রাকৃতিক দুর্যোগের দিকে তাকাই, তবে দেখা যায় প্রতি ১০-১২ বছরে একেকটি বড় প্রাকৃতিক দুর্যোগ আসে। তাই আমাদের সেভাবেই প্রস্তুতি নেয়া উচিত। তিনি বলেন, এবার দেশে বড় বন্যা শুরু হয়েছে। এত মানুষ কষ্ট পাচ্ছে। আমি মানুষের দুর্দশা দেখেই ছুটে এসেছি। মঙ্গলবার (২১ জুন) সকাল সোয়া ১০টায় সিলেট সার্কিট হাউসে বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও বন্যাদুর্গতদের পুনর্বাসন বিষয়ে এক ‘মতবিনিময় সভায়’ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সভায়বিস্তারিত পড়ুন

এইচএসসির ফরম পূরণ ৬ জুলাই পর্যন্ত

চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। সোমবার (২০ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় ৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি প্রদানের সময় ৭ জুলাই পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। তবে ফরম পূরণ ৬ জুলাই পর্যন্ত করা গেলেও ৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে। এর আগের বিজ্ঞপ্তি অনুযায়ী,বিস্তারিত পড়ুন

পদ্মা সেতুর উদ্বোধন নির্বিঘ্ন করতে কাজ করছে পুলিশ: ডিবিপ্রধান

দীর্ঘ অপেক্ষার পর আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান যেন নির্বিঘ্নে হয় সে লক্ষ্যে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। মঙ্গলবার (২১ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডিবিপ্রধান বলেন, আর তিন দিন পরে আমাদের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। পদ্মাবিস্তারিত পড়ুন