শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফটোগ্রাফার না আনায় বিয়ে ভেঙে উঠে গেলেন কনে

বর ফটোগ্রাফার জোগাড় করতে না পারায় বিয়েই বাতিল করে দিলেন কনে। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুরের একটি গ্রামে ঘটেছে। পাত্রীর বাড়ি কানপুর দেহাটের মঙ্গলপুরের একটি গ্রামে। তার বাবা পেশায় কৃষক। বিয়ে ঠিক হয়েছিল ভোগনিপুরের এক পাত্রের সঙ্গে। শুধু বিয়ে ঠিকই নয়। সমস্ত আয়োজনই হয়ে গিয়েছিল। অনেক খরচ করে অনুষ্ঠানের জোগাড় সারেন কনের বাবা।

বিয়ের দিন সময় মতো ‘বারাত’ (বিয়ের মিছিল) এসে গেল। কনের পরিবার তাদের রীতিমাফিক স্বাগত জানায়। মালাবদলের জন্য কনে এবং বর মঞ্চে যায়।

স্টেজে উঠেই চারিদিকে তাকাতে থাকেন কনে। আত্মীয়, পরিজন, বন্ধুরা তো আছেন। কিন্তু আসল লোক কই? কনে বুঝতে পারেন, তাঁর স্মরণীয় মুহূর্ত ধরে রাখার জন্য কোনও ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফারের ব্যবস্থা নেই। সঙ্গে সঙ্গেই বিয়েতে অংশ নিতে অস্বীকার করেন কনে। শুধু তাই নয়, বিয়ের মঞ্চ থেকে নেমে আসেন। চলে যান পাড়ার এক প্রতিবেশীর বাড়ি।
সবাই মিলে কনেকে বোঝানোর অনেক চেষ্টা করেন। কিন্তু কনের সাফ কথা, ‘যে মানুষটা আজ আমাদের বিয়ের বিষয়েই যত্ন নেয়নি, সে ভবিষ্যতে কীভাবে আমার দেখভাল করবে?’ পরিবারের বড়রাও তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে কোনও কথাই শুনতে নারাজ কনে।

ব্যাপার-স্যাপার দেখে স্থানীয় থানায় যায় বরপক্ষ। থানা থেকে মিটমাট করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর দুই পক্ষই পারস্পরিক সম্মতিতে বিনিময় করা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ফেরত দিতে সম্মত হয়।

সূত্র : হিন্দুস্থান টাইমস

একই রকম সংবাদ সমূহ

বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি

গ্রেপ্তার এড়াতে পুলিশের ওপর নজরদারি করার জন্য গ্রামের প্রধান সড়ক থেকে নিজবিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • নীতিমালা জারি: ৮ শ্রেণির মানুষ পাবেন না ফ্যামিলি কার্ড
  • গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • একরাতেই মানচিত্র থেকে উধাও ভারত, স্যাটেলাইট ছবিতে অবিশ্বাস্য দৃশ্য!
  • মেট্রোতে হেডফোন ছাড়া ভিডিও দেখলেই জরিমানা