Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় দিনদুপুরে দোকান থেকে ৫১হাজার টাকা নিয়ে চম্পট দিলো চোর

সাতক্ষীরার কলারোয়ায় দিনদুপুরে একটি দোকান থেকে ৫১হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক চোর। কলারোয়া বাসস্ট্যান্ডস্থ ইসলামী ব্যাংকের বিপরীতে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক লাগোয়া মাসুদের স্টেশনারী দোকান থেকে শনিবার (১৮ জুন) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। রবিবার (১৯ জুন) ক্ষতিগ্রস্ত দোকানদার মাসুদ জানান, বেলা ১টার একটু আগে তার ফটোকপি-স্টেশনারী দোকানের কাচের গ্লাসের স্লাইডিং ডোর সামান্য টেনে দিয়ে তিনি পাশের একটি চায়ের দোকানে যান। কিছুক্ষণ পরেই সামনের আরেক দোকানদার তাকে ডাক দিয়ে বলেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় এসএসসি পরীক্ষার্থীদের অবশিষ্ট টাকা ফেরত দিলেন এক প্রধান শিক্ষক

যশোর বোর্ডের শিক্ষা ফেরতকৃত এবং কেন্দ্রের অবশিষ্ট টাকা ফেরত দেওয়া হয়েছে। ২০২১ এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত পরিসরে হওয়ায় পরীক্ষার্থীদের তত্ত্বীয় পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা ও কেন্দ্র ফি বাবদ আদায় করা অব্যয়িত অংশ ফেরত দিয়েছে শিক্ষা বোর্ড। বোর্ডের ফেরত দেওয়া অর্থ সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়। পরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি টাকা ফেরত পেয়েছেন শিক্ষার্থীরা। রবিবার সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সেই অবশিষ্ট টাকা ফেরত দিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা আ.লীগের আয়োজনে স ম আলাউদ্দিনের শাহাদাত বার্ষিকী পালন

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা শহীদ স ম আলাউদ্দিনের ২৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুন) রাতে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-আর-রশিদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহানা মহিদ বুলু। বিশেষ অতিথি ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাবিস্তারিত পড়ুন
দুর্নীতির সংবাদ প্রকাশের পর কলারোয়ার প্রাণী সম্পদ কর্মকর্তা বদলি, ঠেকাতে সহযোগিদের বিক্ষোভ!

বদলি ঠেকাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার অপকর্মের সহযোগিরা রবিবার এক বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব ও বক্তব্য প্রদান করেন কলারোয়া প্রাণী সম্পদ দপ্তরের এনএটিপি প্রকল্পের কয়লা ইউনিয়নের সিল কর্মী আশেক ই-রাসূল সুমন, কাকডাঙ্গা গাভী পালন সিআইজি সমিতির সভাপতি নজরুল ইসলাম, উলুডাঙ্গা ছাগল পালন সিআইজি সমিতির সভাপতি সেলিম হোসেন, লাঙ্গলঝাড়া গাভী পালন সিআইজি সমিতির সভাপতি রুহুল কুদ্দুস ও সেলিম। বক্তারা প্রাণী সম্পদবিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন

কলারোয়ার ৬৮নং কেঁড়াগাছি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুন) দুপুরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে ওই বনভোজনের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, জমিদাতা সদস্য মনোয়ারা বেগম, সাবেক শিক্ষক আতিয়ার রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ.সভাপতি অহিদুজ্জামান খোকা, সভাপতি আক্তারুজ্জামান আক্তার, প্রিমিয়ার ছাত্র সংঘের যুগ্ন সম্পাদক তৌহিদুজ্জামান, শিক্ষক রেশমা খাতুন, হাফিজুল ইসলাম, সদস্যবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিলেন কাজী ফিরোজ হাসান

সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ১নং প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান। রবিবার (১৯ জুন) বেলা ১২টায় পৌর মেয়রের কার্যালয়ে চিঠিসহ দায়িত্বভার অর্পণ করেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ও সাতক্ষীরা পৌরসভার নির্বাহী মো. লিয়াকত আলী। দায়িত্বভার গ্রহণের পরে সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা, কর্মচারী, কাউন্সিলর ও পৌরবাসীর পক্ষ থেকে পৌর মেয়র কাজী ফিরোজ হাসানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করানো হয়। এসময় দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান বলেন,বিস্তারিত পড়ুন
৯৫ জন অধ্যক্ষের পদ ৪র্থ গ্রেড থেকে ৩য় গ্রেডে উন্নীত

৯৫ জন সরকারি কলেজের অধ্যক্ষের পদকে ৪র্থ গ্রেড থেকে তৃতীয় গ্রেডে উন্নীত করা হয়েছে। ইতোপূর্বে শিক্ষা ক্যাডারে ৩য় গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ ছিল না। রবিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য বি.সি.এস (সাধারণ শিক্ষা) ক্যাডারের অধ্যাপকের বিদ্যমান পদটি ৪র্থ গ্রেডের এবং সিলেকশন গ্রেডের মাধ্যমে ৩য় গ্রেডে যাওয়ার সুযোগ ছিল না।বিস্তারিত পড়ুন
আশাশুনিতে জলবায়ু অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা

আশাশুনিতে জলবায়ু অধিপরামর্শ ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন (রবিবার) বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে লিডার্স আশাশুনি শাখা অফিসে ফোরামের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে উক্ত ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য তুলে ধরেন ফোরামের কোষাধ্যক্ষ মিনতী রানী সরকার, প্রচার সম্পাদক বনমালী দাস, সদস্য বিমল কৃষ্ণ মন্ডল, আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রতন অধিকারী সহ ফোরামেরবিস্তারিত পড়ুন
১৭ কোটি মানুষের দৃষ্টি পদ্মার পাড়ে : পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ বাংলাদেশের আর্থিক সক্ষমতা ও সাহস বৃদ্ধি পেয়েছে। এই নির্মাণের মাধ্যমে বাংলাদেশ ৫০ বছর এগিয়ে গেল। পদ্মার অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামীতে বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে করার সক্ষমতা তৈরি হলো। আগামী ২৫ জুন ১৭ কোটি মানুষের দৃষ্টির মোহনা হবে পদ্মার পার। রবিবার (১৯ জুন) শরীয়তপুর জেলা প্রশাসনের সাথে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানেরবিস্তারিত পড়ুন
বন্যার প্রকোপ কমতে পারে মঙ্গলবার থেকে : ত্রাণ প্রতিমন্ত্রী

দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে আগামী মঙ্গলবার (২১ জুন) থেকে পানি কমতে শুরু করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। তিনি বলেন, আবহাওয়া অধিদফতর এবং বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ বিভাগের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে, তাতে বলা হয়েছে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে পানি কমতে শুরু করবে। তবে এই সময়ে উজানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভাটির দিকে অবনতি হতে পারে। রোববার (১৯ জুন) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়েবিস্তারিত পড়ুন

