সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালা মহিলা কলেজে এইচএসসিতে উপজেলার সর্বোচ্চ পাসের হার, আনন্দ র‌্যালি ও আলোচনা সভা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার তালা উপজেলায় সর্বোচ্চ পাসের হার অর্জন করেছে তালা মহিলা কলেজ। এ সাফল্যে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। অর্জন উদযাপনে কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে তালা মহিলা কলেজ প্রাঙ্গণ থেকে শত শত ছাত্রী, শিক্ষক ও অভিভাবকের অংশগ্রহণে আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক এস কে কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা। কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইফুল ইসলাম। এ ছাড়া বক্তব্য দেন সহকারী অধ্যাপক তরুণ সরদার, আবু হোসেন, গাজী নজরুল ইসলাম প্রমুখ।
কলেজ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তালা মহিলা কলেজ থেকে মোট ২৭৫ জন ছাত্রী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ১৩ জন জিপিএ-৫ অর্জনসহ মোট ১৬০ জন উত্তীর্ণ হয়েছেন। কলেজটির পাসের হার ৫৮ দশমিক ১৮ শতাংশ।
উপজেলার কলেজগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার অর্জন করায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা এ সাফল্যকে অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম শফির সার্বিক তত্ত্বাবধান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের সম্মিলিত ফল হিসেবে দেখছেন।
দীর্ঘদিন তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি কলেজের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করে শিক্ষা প্রতিষ্ঠানটির এ সাফল্যে ভূমিকা রাখায় অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম স্থানীয় সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
উল্লেখ্য, ২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ পর্যায়ে সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করে তালা মহিলা কলেজ।
আনন্দ র‌্যালি ও আলোচনা সভায় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

তালা মহিলা কলেজে জেলা পরিষদ প্রশাসক হাবিবকে সংবর্ধনা, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুলবিস্তারিত পড়ুন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী আবদুল্লাহ, সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহবিস্তারিত পড়ুন

তালায় সমবায়ের মাধ্যমে ১৫০ জনকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে

সাতক্ষীরার তালায় সমবায়ের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর টেকসই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • তালায় সুশীল প্রকল্পের সমাপনী অনুষ্ঠান
  • তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ, কয়েক মাসেই ফাটল
  • তালায় ৪৫টি স্কিমে ২০ লাখ টাকা বিনিয়োগ, ৪০টি গ্রাম প্রকল্পে পুনর্বিনিয়োগ ৪৫ লাখ
  • তালায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, কনস্টেবলসহ আটক ২
  • তালায় মেয়ের মৃ*ত্যুর বিচার দাবি, জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে হুমকির অভিযোগ
  • তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড
  • তালা প্রেসক্লাবে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • তালায় ৫০টি চায়না দুয়ারি ও ১০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস, উচ্ছেদ ১০ অবৈধ স্থাপনা
  • তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
  • সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড়
  • তালায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, নদীর দুই পাড়ে মানুষের ঢল