মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কেশবপুরে বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি ও আলোচনা সভা

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন সকালে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ‘প্রকৃতির ঐক্যটানে টেকসই সহ জীবন” প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান, উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবেরবিস্তারিত পড়ুন

কেশবপুর উপজেলা প্রেসক্লাব সম্পর্কে কুরুচিপূর্ণ স্ট্যাটার্স দেয়ার প্রতিবাদে মানববন্ধন

যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাব সম্পর্কে সাংবাদিক সিরাজুল ইসলাম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটার্স দিয়েছেন। এর প্রতিবাদে রবিবার বিকেলে মানববন্ধন করেছেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। উপজেলা প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সিনিয়র সহ-সভাপতি কুষ্ণপদ দাস, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, সহ-দপ্তর সম্পাদক আবুল বাসার, নির্বাহী সদস্য মোহাচ্ছান আলী শাওন, সদস্য নূর-এ আলম সিদ্দিকী, মেহেদী হাসান শাওন,বিস্তারিত পড়ুন

কলারোয়ার জালালাবাদ ইউনিয়নে ভিজিডি চাল বিতরণ

কলারোয়ার জালালাবাদ ইউনিয়নে উপকার ভোগীদের মাঝে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (৫জুন) সকালে জালালাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মাহাফুজুর রহমান নিশান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য কাঞ্চন বিবি, সালমা খাতুন, নুর জাহান খাতুন, মোখলেছুর রহমান, ডি.এম আফতাবুজ্জামান, সাইফুল ইসলাম, শফিউল আজম, মাহাবুবার, মোজব্বার আলী, মনিরুল ইসলাম, আলী মাহমুদ, সাংবাদিক জুলফিকার আলী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের ৯টিবিস্তারিত পড়ুন

পরিবেশ দিবস

শ্যামনগরে কারিতাসের উদ্যোগে ৩০০ ফলের চারা বিতরণ

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে ‘পৃথিবী একটাই, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, আলোচনা সভা ও ১০০ দরিদ্র পরিবারের মাঝে ৩০০ ফলের চারা বিতরণ করেছে বেসরকারি সংস্থা কারিতাস বাংলাদেশ। রোববার (৫ জুন) ‘সমাজ পরিচালিত টেকসই জীবিকায়ন ও সহনশীলতা প্রোগ্রাম’ এর আওতায় শ্যামনগরের রমজাননগরে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে কারিতাস খুলনা অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা তাপস সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।বিস্তারিত পড়ুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতে এক কোটি টাকা বরাদ্দ

শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহত ও ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের জন্য নগদ এক কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে নিহতদের দাফন-কাফন ও সৎকার এবং আহতদের চিকিৎসার্থে এ অর্থ ব্যয় করা হবে। এছাড়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এক হাজার শুকনা ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে আজ এ বরাদ্দ প্রদান করা হয়েছে। তথ্যবিবরণী-পিআইডি

জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না, ক্লাস মূল্যায়ন করে সনদ : শিক্ষামন্ত্রী

চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিটে (জেএসসি) ও জুনিয়র দাখিল সাটিফিকেট (জেডিসি) পরীক্ষা হবে না। নতুন কারিকুলামে এ পরীক্ষা আর থাকছে না। শিক্ষার্থীদের ক্লাস মূল্যায়ন করে সনদ দেওয়া হবে। রোববার (৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে না। এখন আর এ পরীক্ষা নেওয়ার সময় ও প্রয়োজন নেই। সেই কারণে এবার ক্লাস মূল্যায়ণের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেওয়াবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন: নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় গভীর শোক ও শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রী আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ারও নির্দেশনা দেন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধারবিস্তারিত পড়ুন

‘আমি হয়তো আর ফিরব না, কলিজার মেয়েটার মুখ আর দেখা হবে না’

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন ফায়ার সার্ভিসকর্মী। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম মো. মনিরুজ্জামান। তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। মনিরের বড় মামা মির হোসেন সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক) এসে ভাগনের মরদেহ শনাক্ত করেন। লাশ শনাক্তের পর হাউমাউ করে কাঁদতে শুরু করেন নিহত মনিরের মামা মির হোসেন। তিনি জানান, মৃত্যুরবিস্তারিত পড়ুন

হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট ঢাকা ছাড়লো

অপেক্ষার পালা শেষ। রোববার (০৫ জুন) শুরু হয়েছে হজ ফ্লাইট। সকাল সোয়া ৯টায় ৪১৯ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে। এদিন যাচ্ছে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্সের মোট দুটি ফ্লাইট। বাংলাদেশ থেকে এবার ১২৮টি ফ্লাইট পরিচালিত হচ্ছে। বাংলাদেশ বিমান ৬৫টি, সাউদিয়া ৫১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১২টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করবে। ৫ জুন হজ যাত্রা শুরু হয়ে চলবে ৩ জুলাই পর্যন্ত। এর মধ্যেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামের কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৫ ফায়ার সার্ভিসকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন ফায়ার সার্ভিসকর্মী। এ খবর নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ। এদিকে নিহত পাঁচজন ফায়ার সার্ভিসকর্মীর মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম মো. মনিরুজ্জামান। তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। জানা গেছে, ফায়ার সার্ভিসের ১৫ কর্মী এখনো সিএমএইচসহবিস্তারিত পড়ুন