মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কলারোয়ায় প্রাণী সম্পদ অফিসে উপকরণ বিতরণে লুটপাটের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এনএটিপি প্রকল্প ফেজ-২ এর আওতায় এগ্রিকালচার ইনোভেশান ফান্ড এর ম্যাচিং গ্রান্ট উপ-প্রকল্পের ক্ষুদ্র ও মাঝারি খামারীদের খামার যাত্রীকরনে চপার মেশিন (খড় কাটা মেশিন) ও ক্রসার মেশিন ক্রয়ে এবং বিতরণে নানা অনয়িমের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের সুত্রে তথ্য অনুসন্ধানে জানা যায়, গত ১ জুন বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার ৬টি সিআইজি সমিতির মাঝে ১২০টি চপার মেশিন ও ৬টি ক্রসার মেশিন বিতরণ করেন।বিস্তারিত পড়ুন

আইনি বাধা না থাকলে পদ্মা সেতুর উদ্বোধনে খালেদা জিয়াকেও আমন্ত্রণ : ওবায়দুল কাদের

আইনি জটিলতা না থাকলে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে ব্র্যাকের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত নারী চালকদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপিসহ রাজনৈতিক সব প্রতিপক্ষকে দাওয়াত দেওয়া হবে। আইনি বাধা না থাকলে এবং নিয়মের মধ্যে পড়লে পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে খালেদা জিয়াকেও দাওয়াত দেওয়া হবে।বিস্তারিত পড়ুন

টিকাদান কার্যক্রম এবং করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ রোল মডেল

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকাদান কার্যক্রম এবং করোনা নিয়ন্ত্রণে বাংলাদেশ রোল মডেল হয়েছে। টিকাদান কার্যক্রম এবং কোভিড নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম স্থান এবং সারা বিশ্বে পঞ্চম স্থান অর্জন করেছে। শনিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে বুস্টার ডোজের কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য প্রায় এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়া। আজ থেকে সারা দেশে ১৬ হাজার ৬৫০টি কেন্দ্রে করোনা টিকার বুস্টার ডোজেরবিস্তারিত পড়ুন

এশিয়ার দেশগুলোর যে কোনো সংকট আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ প্রধানমন্ত্রীর

এশিয়ার দেশগুলোর মধ্যে যে কোনো সংকট তা আলোচনার মাধ্যমে সমাধান করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এশিয়ার দেশগুলোর নেতাদের সহযোগিতা চেয়েছেন তিনি। শুক্রবার (২৭ মে) এক ভিডিও বার্তায় জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত ভবিষ্যৎ এশিয়াবিষয়ক ২৭তম আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ কথা বলেন। দুই দিনব্যাপী সম্মেলন স্ট্রিমিং এবং অন-সাইট উপস্থিতি উভয় ক্ষেত্রেই অনুষ্ঠিত হচ্ছে। এর শিরোনাম হচ্ছে ‘বিভক্ত বিশ্বে এশিয়ারবিস্তারিত পড়ুন

তালায় দলিল লেখকদের প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরার তালায় ইসলামকাটি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের উদ্যোগে দলিল লেখকগণের স্বচ্ছাতা, জবাবদিহিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা ইসলামকাটি সাব- রেজিস্ট্রার মোঃ মইনুল হক। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস,সাতক্ষীরা সদর সাব- রেজিস্ট্রার মো.মশিউর রহমান ও ইসলামকাটি সাব- রেজিস্ট্রার মোঃ মইনুল হক। এসময় অত্র অফিসের কর্মকর্তা-কর্মচারী,দলিল লেখকগণ কর্মশালায় অংশগ্রহণবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভূয়া সেনা সদস্য আটক, সেনাবাহিনীর পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ার দমদম বাজার থেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দানকারী দানকারী এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। তার নাম আব্দুর রহমান (২৬)। আটক আব্দুর রহমান সাতক্ষীরার আশাশুনি উপজেলার দক্ষিণ পুইজালা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। আটকের সময় তার কাছ থেকে সৈনিক পদবীর বাংলাদেশ সেনাবাহিনী লেখা একটি নকল আইডি কার্ড, সেনাবাহিনীর একটি ফুল শার্ট ও একটি ফুল প্যান্ট, আব্দুর রহমান নামীয় একটি নেইম প্লেট, ফরমেশন সাইন একটি, বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট একটি, সোল্ডারব্যাচবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগর ইউপিতে প্রকাশ্য বাজেট ঘোষণা

কলারোয়ায় জয়নগর ইউনিয়নে প্রকাশ্যে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১নং জয়নগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরকে সামনে রেখে ওই বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত অধিবেশনে বাজেট প্রস্তাব পেশ করেন জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা। এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সচিব পিএম হাবিবুর রহমান, অগ্রগতি সংস্থার কর্মকর্তা সাইদুর রহমান, ইউপি সদন্য মনিরুল ইসলাম, রেজাউল বিশ্বাস, মোকলেছুর রহমান, আরিজুল ইসলাম, মোসলেম আলী,বিস্তারিত পড়ুন

কলারোয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনা সংলাপ অনুষ্ঠিত

কলারোয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। চুপড়িয়া মহিলা সংস্থার আয়োজনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের সহযোগিতায় ইউএন উইমেন’এর আর্থিক সহায়তায় বাংলাদেশ নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়নে সরকারি প্রতিনিধি, সুশীল সমাজ সদস্য ও নারী নেতৃত্বধীন সংগঠনসমুহের সমন্বয়ে উপজেলাভিত্তিক এক সংলাপ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে উক্ত সংলাপটি অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদবিস্তারিত পড়ুন

কেশবপুরে পূর্বাঞ্চলীয় খেলাঘর আসরের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা

যশোরের কেশবপুরে বৃহস্পতিবার বিকেলে পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার সভাকক্ষে পূর্বাঞ্চলীয় খেলাঘর আসর সমূহের সম্মেলন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুর আগে আমেরিকায় টেক্সাসে স্কুলে বন্দুকধারীর হামলায় একটি স্কুলে গুলি করে শিশু শিক্ষার্থীদের হত্যা করাই তিব্র নিন্দা প্রকাশ করে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। নিরাবতা শেষে আলোচনা অনুষ্ঠান শুরু করা হয়। কেশবপুর উপজেলা খেলাঘর আসরের আয়োজনে উপজেলা খেলাঘর আসরের যুগ্ম সম্পাদক প্রভাষক তাপস মজুমদার এর সভাপতিত্বে ওবিস্তারিত পড়ুন

বাংলাদেশের জনগণ পিছিয়ে থাকবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে তার সরকার ‘ডেল্টা প্ল্যান’ বাস্তবায়ন করছে। এক্ষেত্রে অর্থায়ন থেকে শুরু করে জ্ঞান, প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ে বন্ধুত্বপূর্ণ দেশ এবং উন্নয়ন অংশীদারদের সহযোগিতা অথবা অংশগ্রহণ একান্ত প্রয়োজন। ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশকে সুরক্ষিত করতে আমরা সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। যাতে ভবিষ্যৎ প্রজন্ম সুন্দরভাবে বসবাস করতে পারে। আর আমরা সেভাবেই ব্যবস্থা নিচ্ছি। বৃহস্পতিবার রাজধানীরবিস্তারিত পড়ুন