Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শাহবাজের শপথগ্রহণ স্থগিত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী পিএমএল-এনের নেতা হামজা শাহবাজ। তিনি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে। শনিবার (১৬ এপ্রিল) পাঞ্জাবের প্রাদেশিক পার্লামেন্টের অধিবেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাভুটিকে কেন্দ্র করে অধিবেশনে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। এসময় ডেপুটি স্পিকার সরদার দোস্ত মুহাম্মদ মাজারি হামলার শিকার হন। এ ঘটনার জেরে পাঞ্জাবের গভর্নর ওমর সরফরাজ চিমা স্থগিত রেখেছেন মুখ্যমন্ত্রী পদে জয়ী হওয়া হামজা শাহবাজের শপথগ্রহণ অনুষ্ঠান। রোববার (১৭ এপ্রিল) পাঞ্জাবের গভর্নর এক সংবাদ সম্মেলনে বলেন,বিস্তারিত পড়ুন
যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে হবে : পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন; লঞ্চ যাত্রীদের সেবার মান বাড়ানোর লক্ষে কাজ করছে সরকার। যাত্রীদের যেন কোন প্রকার হয়রানি করা না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। তাই লঞ্চ মালিকসহ সংশ্লিষ্টদেরকে যাত্রীদের সেবার গুনগত মান নিশ্চিত করতে হবে। লঞ্চের ভেতরের পরিস্কার পরিছন্ন রাখতে হবে। কেন্টিনে খাবারের গুনগত মান ঠিক রেখে সুলভ মূল্যে বিক্রি করতে হবে। আর অতিরিক্ত যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করা যাবেবিস্তারিত পড়ুন
সেই ফজলুর রহমানকে পাকিস্তানের রাষ্ট্রপতি করার প্রস্তাব!

জোটের সব শরিককে সন্তুষ্ট করেই নতুন মন্ত্রিপরিষদ গঠন করছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শাহবাজ শরিফ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ পর নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে যাচ্ছেন তিনি। মন্ত্রিত্ব বণ্টন নিয়ে শরিক দলগুলোর সঙ্গে দরকষাকষি শেষে সোমবার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে ডনের খবরে বলা হয়েছে। যদিও মন্ত্রিত্ব বণ্টন নিয়ে মতবিরোধে জমিয়তে উলেমায়ে ইসলাম (জেইউআই-এফ) সরকারে অংশ নেওয়া না নেওয়া নিয়ে শেষ মুহূর্তে চাপ সৃষ্টি হয়েছিল। তবে শেষবিস্তারিত পড়ুন
বিশেষ আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুজিবনগর দিবস উদযাপন

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ১৭ এপ্রিল রবিবার মেহেরপুর জেলার মুজিবনগরে জাতীয় কর্মসূচিতে বাহিনীর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণ ছাড়াও গত ১৬ এপ্রিল শনিবার বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করেছে তারা। ১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে “গার্ড অব অনার” প্রদান করেন ১২ জন বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য। ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উপলক্ষে গত ১৬বিস্তারিত পড়ুন
দেশের ৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা

দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব জেলা পরিষদ বিলুপ্ত করেছে সরকার। বিলুপ্ত করা জেলা পরিষদগুলোতে প্রশাসক নিয়োগের আগ পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার উপসচিব মোহাম্মদ তানভীর আজম ছিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, জেলা পরিষদ আইন অনুযায়ী দেশের ৬১টি জেলা পরিষদের মেয়াদ প্রথমবিস্তারিত পড়ুন
ছাত্রদলের নতুন সভাপতি শ্রাবণ, সম্পাদক জুয়েল

কাজী রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি ও সাইফ মাহমুদ জুয়েলকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৭ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময় হয়। মতবিনিময় সভায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সব নেতার সর্বসম্মতিক্রমে ছাত্রদলের গঠন-পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতাবিস্তারিত পড়ুন
মুজিবনগর দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। রোববার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
সেই তরুণীকে কানাডা সরকারের হাতে তুলে দিলেন হাইকোর্ট

রাজধানীর উত্তর মুগদায় ১০ মাস ধরে ‘গৃহবন্দি’ থাকা ১৯ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভুত সেই কানাডিয়ান তরুণীকে দেশটির সরকারের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৭ এপ্রিল) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ রায়ের ফলে যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে কানাডায় ফিরে যেতে পারবেন ওই তরুণী। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। আদালতে তরুণীর বাবা ছাড়াও কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে গতবিস্তারিত পড়ুন
‘ইতিহাস বিকৃত করলেই প্রতিবাদ’- হুঁশিয়ারি সোহেল তাজের

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, আমি প্রহরী ‘৭১ এর পক্ষ থেকে জানাতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করলে- সে যেই হোক না কেন- প্রমাণসহ প্রতিবাদ করা হবে। শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ‘হুঁশিয়ারি/সতর্কীকরণ:’ শিরোনামে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। সোহেল তাজ বলেন, ‘বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যদি এই দেশের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা থাকে তাহলে আমাদের সবারই চেষ্টা করা উচিৎ উপকার বাবিস্তারিত পড়ুন
বেতনের পুরোটা কৃষক সন্তানদের দিলেন হরভজন

রাজনীতিতে নাম লিখিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর নিজের প্রাপ্য বেতনের পুরোটাই তিনি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কৃষকদের কন্যাসন্তানদের শিক্ষার জন্য। এক টুইটবার্তায় হরভজন লিখেছেন— ‘রাজ্যসভার সদস্য হিসেবে আমার বরাদ্দ বেতন কৃষকদের কন্যাসন্তানদের জন্য দিয়ে দিতে চাই। যাতে ওরা শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে উন্নতির সুযোগ পায়। দেশের উন্নয়নের জন্যই আমার এ উদ্যোগ। তার জন্য প্রয়োজনীয় সব কিছুই করব। জয় হিন্দ।’ গতবিস্তারিত পড়ুন

