বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশেষ আয়োজনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মুজিবনগর দিবস উদযাপন

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

১৭ এপ্রিল রবিবার মেহেরপুর জেলার মুজিবনগরে জাতীয় কর্মসূচিতে বাহিনীর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণ ছাড়াও গত ১৬ এপ্রিল শনিবার বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করেছে তারা।

১৯৭১ সালের ১৭ এপ্রিল তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথতলার (বর্তমানে মুজিবনগর) আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকারকে “গার্ড অব অনার” প্রদান করেন ১২ জন বীর মুক্তিযোদ্ধা আনসার সদস্য।

ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ উপলক্ষে গত ১৬ এপ্রিল শনিবার বিকালে “গার্ড অব অনার” প্রদানকারী বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা প্রদান এবং তাদের বাড়ি পরিদর্শন করে ব্যক্তিগতভাবে সকলের সাথে কুশলাদি বিনিময় করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি।

এছাড়াও সন্ধায় এ সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, খুলনা রেঞ্জ এর উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী, বাহিনীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

রবিবার ১৭ এপ্রিল মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।

এছাড়াও তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এদিন কুচকাওয়াজ শেষে আলোচ্য অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অর্কেস্ট্রা দল গীতিনাট্য “জল, মাটি ও মানুষ” পরিবেশন করে। অতঃপর মহাপরিচালক বাহিনীর সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মুজিবনগরের ভবেরপাড়ায় শায়িত বীর মুক্তিযোদ্ধাদের কবর যিয়ারত করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মেরবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী

দেশ পুনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম
  • ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় তারেক রহমান
  • ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • বিশেষ সুবিধা নয়, লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেলেন জাইমা রহমান
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর