Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যখন সরকারে ছিলাম তখন ভয়ংকর ছিলাম না, কিন্তু এখন আমি ভয়ংকর

ক্ষমতাচ্যুত হওয়ার পর আবারও রাজপথে ফিরে এসেছেন পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (১৩ এপ্রিল) খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শাহবাজ শরিফের মতো চোর-ডাকাতের কাছে পরমাণু অস্ত্র নিরাপদ নয়। তবে তার এই বক্তব্য নাকচ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। শুক্রবার (১৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশন্স (আইএসপিআর)-এর মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার ইমরানের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন। এর আগে বুধবার পেশোয়ারেবিস্তারিত পড়ুন
১৭ এপ্রিল ঢাকায় আসছেন বাইডেনের বিশেষ দূত

চার দিনের সফরে আগামী রোববার (১৭ এপ্রিল) ঢাকা আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশাদ হোসাইন। সফরে তিনি বাংলাদেশ সরকারের মন্ত্রী-সচিব, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বিশেষ দূত রাশাদ হোসাইনের আগ্রহের পরিপ্রেক্ষিতে সরকারের কয়েকটি মন্ত্রণালয়ে মন্ত্রী-সচিবদের সঙ্গে শিডিউল করা হয়েছে। তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) মিলনায়তনে একটি সেমিনারে বক্তব্য রাখবেন। যেখানে সরকারি-বেসরকারি প্রতিনিধিরা ছাড়াওবিস্তারিত পড়ুন
জুতা না কেনায় ক্রেতাকে পেটালো দোকানদার!

ঝিনাইদহের কালীগঞ্জে দোকান থেকে জুতা না কেনায় রাসেল হোসেন (২২) নামে এক যুবক ও তার মাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে শহরের মধুগঞ্জ বাজার এলাকায় সুলতান সু স্টোরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার দুপুরে কালীগঞ্জ থানায় অভিযোগ করেছেন রাবিয়া খাতুন। রাবিয়া খাতুন উপজেলার রোকনপুর গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী। অভিযোগে রাবিয়া খাতুন উল্লেখ করেছেন, গ্রাম থেকে শুক্রবার বিকলে তিনি দুই ছেলে ও মেয়ে-জামাইকে নিয়ে ঈদের বাজার করতেবিস্তারিত পড়ুন
খাবারে বেশি লবণ দেওয়ায় স্ত্রীকে হত্যা!

খাবারে বেশি লবণ দেওয়ায় এক ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে তার স্ত্রী সকালের নাস্তা বানিয়ে দিয়েছিলেন। কিন্তু খাবারে অতিরিক্ত লবণ হওয়ায় রাগের মাথায় তিনি তার স্ত্রীকে হত্যা করেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় শুক্রবার সকালে রাজ্যের থানে জেলার ভায়ান্দার পৌরসভায় এই ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। নিলেশ গাহবিস্তারিত পড়ুন
কৃষি ও কৃষকের কল্যাণে যা য়া করা প্রয়োজন সব করা হবে : পানি সম্পদ উপমন্ত্রী

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। এমনকি খাদ্য বিদেশেও রপ্তানি করা হয়। কৃি বান্দব সরকার কৃষকের উন্নয়নে কার্যকর পদক্ষেপের কারণে কৃষি উৎপাদনে দেশে রেকর্ড সৃষ্টি হয়েছে। কৃষি ও কৃষকের কল্যাণে যা য়া করা প্রয়োজন সব করা হবে। কোনো কৃষক কৃষি উপকরণের জন্য আর প্রান হারাবেবিস্তারিত পড়ুন
আফগান সীমান্তের কাছে হামলায় ৭ পাকিস্তানি সেনা নিহত

আফগান সীমান্তের কাছে অতর্কিত হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। শুক্রবার পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। পাকিস্তান তালেবানের প্রাক্তন একটি ঘাঁটির কাছে সেনাবাহিনীর একটি বহর লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর আল জাজিরার। সে সময় দুপক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময় হয়। এতে সাত পাকিস্তানি সেনা এবং চার হামলাকারী নিহত হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় ওয়াজিরিস্তানের ইশাম এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। তবেবিস্তারিত পড়ুন
আসামি ধরতে গিয়ে মারধর: ৩ পুলিশ বরখাস্ত

রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় আসামি ধরতে গিয়ে অপেশাদার আচরণের অভিযোগে যাত্রাবাড়ী থানার তিন পুলিশ ও এক আনসার সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও করেছে পুলিশ। বরখাস্তরা হলেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার, কনস্টেবল শওকত ও নারী কনস্টেবল নবনিতা। শনিবার (১৬ এপ্রিল) তাদের বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারি বিভাগের উপ-কমিশনার (ডিসি) শাহ্ ইফতেখার আহমেদ। তিনি বলেন, একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানার একবিস্তারিত পড়ুন
নড়াইলে ক্যাবল ব্যবসায়ীকে পিটিয়ে আহত, মামলা

নড়াইলে এক ক্যাবল ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগে লোহাগড়া থানায় মামলা হয়েছে। লোহাগড়া পৌরসভার বিভিন্ন এলাকায় ক্যাবল ইন্টারনেট ব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৫) কে ক্যাবল ইন্টারনেট ব্যবসায়ী সংক্রান্ত বিরোধের জের ধরে কতিপয় দুর্বৃত্তরা লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে মারাত্বক ভাবে আহত করে বলে জানা গেছে। লোহাগড়ার ফয়েজ মোড়ে রাস্তার ওপর ১৪ এপ্রিল দুপুরে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা। ক্যাবল ইন্টারনেট ব্যবসায়ী গৌতমবিস্তারিত পড়ুন
নড়াইলে সাইকেল চালিয়ে ১১টি গ্রাম ঘুরে নতুন বছরকে বরণ করলো শিক্ষার্থীরা

নড়াইলে সাইকেল চালিয়ে ১১টি গ্রাম ঘুরে নতুন বছরকে বরণ করলো শিক্ষার্থীরা। নড়াইল সদরের প্রত্যন্ত অঞ্চল শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী ১৭ কিলোমিটার সাইকেল চালিয়ে ১১টি গ্রাম প্রদক্ষিণ করে বাংলা নববর্ষ-১৪২৯ কে বরণ করেছে। ব্যতিক্রমধর্মী এই সাইকেল শোভাযাত্রাটি এলাকার মানুষের মাঝে সাড়া জাগিয়েছে। করোনাভাইরাসের কারণে দুই বছর পর এমন উদ্যোগে খুশি শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। এ উপলক্ষে বৃহস্পতিবার ভোরেই বিদ্যালয় চত্বরে বৈশাখী সাজে সজ্জিত হয়ে জড়ো হন শিক্ষকবিস্তারিত পড়ুন
কেশবপুরে স্লুইজ গেট অকেজো, ২৪ গ্রাম প্লাবিত হওয়ার আশংকা

কেশবপুরের নেহালপুরের কাদার খালের উপর স্লুইজ গেট অকেজো পড়ায় কপোতাক্ষ নদের পানিতে ২৪ গ্রাম প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। স্লুইজ গেট সংস্কারের দাবীতে এলাকাবাসি সভা করেছে। এলাকাবাসি সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার নেহালপুর, সাগরদাঁড়ী, শেখপুরা, রেজাকাটি, বগা, মোমিনপুর, সকসাকিনপুর, কাবিলপুর, আউয়ালগাতী, বুড়িহাটি, শ্রীপুর, ঝিকরা, জিয়েলতলা সহ ২৪ টি গ্রামের পানি নেহালপুরের কাদার খালের স্লুইজ গেট দিয়ে অপসারিত হয়ে কপোতাক্ষ নদ দিয়ে বেরিয় যায়। কিন্তু নেহালপুরের কাদার খালের স্লুইজ গেটটি অকেজো হয়েবিস্তারিত পড়ুন

