বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

ইউরোপে চাকরির প্রলোভনে মধ্যপ্রাচ্যে পাচার, বিচার চাইলে ধর্ষণ!

ইউরোপে আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে লেখাপড়া না জানা সহজ সরল মানুষদের। জনপ্রতি ৫ থেকে ৭ লাখ টাকা নিয়ে কাউকে ধরিয়ে দেওয়া হচ্ছে ভুয়া ভিসা ও বিমান টিকিট। আর কাউকে পাচার করছে চক্রের সদস্যরা। পাচারের শিকার সবাই মধ্যপ্রাচ্যে যাপন করছে মানবেতর জীবন। প্রতিকার চাইতে গিয়ে কেউ কেউ শিকার হয়েছেন ধর্ষণের। মানবপাচারের অভিযোগে চারজনকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এমন দাবি র‌্যাবের। জানা যায়, এমন প্রতারণার মাধ্যমে পাঁচ শতাধিকবিস্তারিত পড়ুন

জুনের মধ্যে পদ্মা সেতুর উদ্বোধনের প্রস্তুতি চলছে : ওবায়দুল কাদের

বিশ্ববাজার জ্বালানি ও খাদ্য সংকটের মধ্য দিয়ে চলছে, সেই পরিস্থিতিতেও বাংলাদেশের মানুষ ভালো আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির নেতাদের সমালোচনা শুনে লাভ নেই। পাকিস্তান-শ্রীলঙ্কার অবস্থার সাথে বাংলাদেশের অবস্থা তুলনা করে দেখুন, এরপরও বাংলাদেশের মানুষ ভালো আছ। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন। পদ্মা সেতু নির্মাণে কারও কাছ থেকেবিস্তারিত পড়ুন

যশোরে মাঝরাতে অগ্নিকান্ডে পুড়লো ৮ কুটির শিল্পকারখানা

যশোরের অভয়নগরে অগ্নিকাণ্ডে আটটি কুটির শিল্পকারখানা পুড়ে গেছে। এতে আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার (১৫ এপ্রিল) মাঝরাতে উপজেলার গুয়াখোলা গ্রামের পরীবাড়ী মাজার সংলগ্ন আজাদ সমিলে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার মধ্যরাতে কামাল হোসেনের কুটির শিল্পকারখানায় প্রথম আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশরাফুল ইসলাম শফিকের, সালমান কাজীর, হাদিউজ্জামানের, মোশারফ হোসেনের, বিকাশ দাসের, সেলিম খন্দকারের ও রফিকুল ইসলামেরবিস্তারিত পড়ুন

৯টি আলাদা দলের হয়ে আইপিএলে খেলেছেন তিনি

আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯টি আলাদা আলাদা দলের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, একবারও আইপিএল শিরোপা জিততে পারেননি তিনি। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের মাধ্যমে আইপিএল যাত্রা শুরু হয় ফিঞ্চের। এরপর ২০১১ ও ২০১২ দুই আসর খেলেছেন তৎকালীন দল দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। ২০১৩ সালে খেলেন পুনে ওয়ারিয়র্সের হয়ে। এরপর ২০১৪-তে সানরাইজার্স হায়দরাবাদ এবং ২০১৫-তে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। যদিও ইনজুরির কারণে মুম্বাইয়ের হয়েবিস্তারিত পড়ুন

‘অতি অল্প সময়ের মধ্যে’ প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি অল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী দেশে একটি শক্তিশালী বিরোধী দল দেখতে পাবেন। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে একটি শক্তিশালী বিরোধী দল নেই বলে আক্ষেপ প্রকাশ করেন। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, এমন বক্তব্যের জবাব দেওয়ার মতো রুচি আমাদের থাকে না। মূল বিষয়গুলোকে এড়িয়ে এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। দেশে শক্তিশালী বিরোধীবিস্তারিত পড়ুন

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আ.লীগক্ষমতায় টিকে থাকতে চায় : মির্জা ফখরুল

রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আওয়ামী লীগ অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়- এটা প্রমাণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর কর্তৃক প্রকাশিত ‘২০২১ কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস’ শীর্ষক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। শুক্রবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের বৈঠকের বিষয়ে জানাতে এই সংবাদবিস্তারিত পড়ুন

বঙ্গোপসাগরে লাইটার জাহাজডুবি: ১২ নাবিক জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ভাসানচরের অদূরে লাইটার জাহাজ সজল তন্ময়-২ ডুবির ঘটনায় নিখোঁজ ১২ নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের উদ্ধার করা হয়। এর আগে সকাল ৯টা ২০ মিনিটে ভাসানচর থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে সজল তন্ময়-২ নামে জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের ১২ নাবিক নিখোঁজ হন। এর পরপরই উদ্ধারকাজ শুরু করে নৌবাহিনী ও কোস্টগার্ড। টানা কয়েক ঘণ্টার অভিযান শেষে ওই জাহাজের ১২ নাবিককে জীবিত উদ্ধারবিস্তারিত পড়ুন

বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে বাংলাদেশের দারিদ্র্য কমেছে : তথ্যমন্ত্রী

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনের তথ্য উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন- দেশে ২০২০ সালের চেয়ে ২০২১ এ দারিদ্র্য কমেছে। তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের এই রিপোর্ট প্রমাণ করে দেশের তথাকথিত কিছু গবেষণা ও সামাজিক সংস্থা মানুষকে বিভ্রান্ত করার লক্ষ্যেই করোনায় দেশে দারিদ্র্যবৃদ্ধির মনগড়া, উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্ট প্রকাশ করেছিল। আশা করি এসব অপপ্রচার এখন বন্ধ হবে।’ শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে বাংলাদেশের অগ্রগতি নিয়ে সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডিভালপমেন্ট আপডেট-রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স এমিডবিস্তারিত পড়ুন

কমিটির মেয়াদ শেষ, তবু ছাত্রদলের কমিটি পূর্ণাঙ্গের দাবিতে পদবঞ্চিতদের স্মারকলিপি

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে ফজলুর রহমান খোকন সভাপতি এবং ইকবাল হোসেন শ্যামল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওই বছরের ২১ ডিসেম্বর ৬০ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এরপর এ কমিটিকে পূর্ণাঙ্গ করতে পারেনি বর্তমান নেতৃত্ব। ২০২১ সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি স্বল্প মেয়াদে হলেও পূর্ণাঙ্গ করার দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনের পদবঞ্চিত শতাধিক নেতা। শনিবার (১৬ এপ্রিল)বিস্তারিত পড়ুন

রাজধানীতে মাটি খুঁড়ে তরুণীর লাশ উদ্ধার

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় অজ্ঞাতনামা (২২) এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ এপ্রিল) সকালে ৩০০ ফিট রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ জানান, শনিবার সকালে খিলক্ষেত এলাকার ৩০০ ফিট রাস্তার পাশে মাটিচাপা দেওয়া অবস্থায় ওই তরুণীর মরদেহ দেখতে পাওয়া যায়। পরে মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। শুক্রবার দিবাগত রাতে কোনো একসময়বিস্তারিত পড়ুন