Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
বাগআঁচড়ায় ট্রাকের ধাক্কায় ভ্যান যাত্রী নিহত

যশোরের শার্শায় ট্রাকের ধাক্কায় কওছার আলী (৯০) নামে এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বাগআঁচড়া স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ই এপ্রিল) সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের শার্শা উপজেলার বাগআঁচড়া বেলতলা মুড়ির মিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কওছার আলী পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলার নাভারন ঘোডাউন কলোনি পুর্ব পাড়া গ্রামের কালু মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে কওছার আলী বাড়ী যাওয়ারবিস্তারিত পড়ুন
শ্যামনগরে পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিতে এসে ধরা, যেতে হলো কারাগারে

সাতক্ষীরার শ্যামনগর বদলী পরীক্ষা দিতে এসে ফরহাদ হোসেন নামের এক ভূয়া পরীক্ষার্থীকে হল রুমে আটক করেছে কলেজ কর্তৃপক্ষ। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে তিনি ধরা পড়েন। তিনি কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের প্রাক্তন ইউপি সদস্য আকবর হোসেনের ছেলে। আর প্রকৃত পরীক্ষার্থী শেখ জালাল উপজেলার হায়বাতপুর গ্রামের শেখ জামালের ছেলে। শ্যামনগর সরকারী মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহিদ জানান, স্নাতক (পাস)বিস্তারিত পড়ুন
কলারোয়ার বর্ষীয়ান রাজনীতিবিদ বিএম নজরুল ইসলাম আর নেই

সাতক্ষীরার কলারোয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাতক্ষীরা জেলা আ.লীগের সাবেক আহবায়ক ও বর্তমান সহ.সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ বিএম নজরুল ইসলামের ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজধানী ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিলো ৮০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ৪ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাী রেখে গেছেন। বিএম নজরুলবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গের কাঁথির হাসপাতালে পাওয়া ওষুধ বংলাদেশের দেওয়া

বাংলাদেশের ওষুধ পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে। মঙ্গলবার এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। মঙ্গলবার কাঁথি মহকুমা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসার জন্য এসেছিলেন অনেকে। তাঁদের কাউকে কাউকে ওই ওষুধ দিয়েছিল হাসপাতাল। খবর আনন্দবাজার পত্রিকার। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ওষুধ রাজ্যকে পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ সরকার ওই ওষুধগুলি ভারতীয় বিদেশ মন্ত্রককে দান করেছিল বলে জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। ওই ওষুধ দেওয়ার মধ্যে অনৈতিক কিছু দেখছে না স্বাস্থ্য দফতর।বিস্তারিত পড়ুন
বিএনপি নেতা ইশরাক হোসেন গ্রেফতার, জামিন নামঞ্জুর

মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে গ্রেফতার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এই আবেদন নামঞ্জুর করেন। এর আগে দুপুরে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। বুধবার রাজধানীর মতিঝিলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে লিফলেট বিতরণকালে তাকে গ্রেফতার করা হয়। ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের লাগামহীন উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা এবং সরকারদলীয় সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে’ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরবিস্তারিত পড়ুন
পদ্মা সেতুতে যান চলাচল চলতি বছরের শেষ নাগাদ

আগামী জুন মাসের মধ্যে পদ্মা বহুমুখী সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দক্ষিণ জনপদের স্বপ্নের পদ্মা সেতু চলতি বছরের শেষ নাগাদ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধই স্বপ্নের পদ্মা সেতুতে যান চলাচলের জন্য উন্মুক্তের তারিখ পেছানোর কারণ বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুলবিস্তারিত পড়ুন
ক্লাবের অনৈতিক কার্যক্রম ও উচ্চশব্দে গান-বাজনার প্রতিবাদ করায় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যা

দীর্ঘ ২৪ বছর পর অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেন আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী। চাঞ্চল্যকর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার প্রধান আসামি তিনি। সংস্থাটি বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কারণসহ সোহেল হত্যায় সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য দিয়েছেন আশীষ। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাত ৩টারবিস্তারিত পড়ুন
তালায় তথ্য আপার ৫৬তম উঠান বৈঠক

সাতক্ষীরা তালায় তথ্য আপার আয়োজনে মার্চ মাসের দ্বিতীয় ও তথ্যকেন্দ্রের ৫৬তম উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ৫০ জন গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের নিয়ে উঠান বৈঠকটি আয়োজন করা হয় তালা সদর ইউনিয়নের আলাদীপুর গ্রামে। এতে সভাপতিত্ব করেন তালা উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান প্রভাষক সুতপা রাহা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাপড়ি। অনুষ্ঠানটি পরিচালনা করেনবিস্তারিত পড়ুন
নিরাপত্তার জন্য
বেনাপোল স্থলবন্দরে বসানো হয়েছে ৩৭৫ সিসি ক্যামেরা

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল সিসি ক্যামেরার আওতায় এসেছে। বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনায় ৩৭৫টি সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি। এতে আমদানিকারকদের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা বলছেন, সিসি ক্যামেরার আওতায় আনায় বন্দর থেকে কমবে পণ্য চুরি। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল, স্থলবন্দর সিসি ক্যামেরার আওতায় আনার। এতে বন্দরের নিরাপত্তার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগেই নিরাপত্তার স্বার্থে বেনাপোল কাস্টমস, ইমিগ্রেশনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারিবিস্তারিত পড়ুন
নড়াইলে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদক মামলায় দুইজন কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো.মশিয়ার রহমান রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ প্রাপ্ত আসামিদ্বয় হলেন নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দার এর ছেলে মিলন পোদ্দার ও পাইকমারি গ্রামের মৃত কাজী বাবর আলীর ছেলে কাজী বদিয়ার রহমান। এছাড়াও তাদের উভয় কে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণারবিস্তারিত পড়ুন

