Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন উপলক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা

আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২২ উদ্যাপনে সরকারি কর্মসূচি নির্ধারণকল্পে আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান। সভায় যথাযোগ্য মর্যাদা আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ হাইকোর্ট প্রাঙ্গণে ঈদের প্রথম জামাত ৮.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্যবিস্তারিত পড়ুন
স্থানীয় কারিগরদের সহায়তা প্রদানে ব্যুরো ৫৫৫-কে ব্রিটিশ কাউন্সিলের অনুদান প্রদান

নিউ ল্যান্ডস্কেপ প্রোগ্রামের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল এবং যুক্তরাজ্যের ফ্যাশন, টেক্সটাইল অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট (এফটিটিআই) থেকে অনুদান পেয়েছে ব্যুরো ৫৫৫। ডিজিটাল কারুশিল্প প্রচারের মাধ্যমে এই শিল্প সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে স্টার্টআপ উদ্যোগটি। গত বছরের নভেম্বরে এই অনুদান ঘোষণা করা হয়। নিউ ল্যান্ডস্কেপ প্রোগ্রামের অংশ হিসেবে ইউনিভার্সিটি আর্টস লন্ডনের এফটিটিআই’র সাথে অংশীদারিত্বে ব্রিটিশ কাউন্সিল গত বছরের সেপ্টেম্বরে নতুন উদ্যোগগুলোর জন্য ওপেন কল করে। আন্তর্জাতিক গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এবং টেকসই ফ্যাশন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় বন্ধনের সাথীদের উদ্যোগে ইফতার মাহফিল

সাতক্ষীরায় বন্ধনের সাথীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) ১০ রমজান শহরের সুলতানপুর কাজীপাড়ায় পারভীন মঞ্জিলে বন্ধনের সাথী জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু’র আহবানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি.এম নুর ইসলাম, মোহাম্মাদ আলী সুজন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, বন্ধনের সাথী সাপ্তাহিক সূর্যের আলো’র সম্পাদক ওয়ারেশবিস্তারিত পড়ুন
২৩ এপ্রিল শুরু ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি

ঈদুল ফিতর সামনে রেখে এবার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে ২৩ এপ্রিল থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকিট বিক্রি হবে। বাংলাদেশ রেলওয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচ দিন পরের টিকিট, অর্থাৎ ২৭ এপ্রিল যাত্রার টিকিট। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল মিলবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট। চাঁদ দেখা সাপেক্ষে ২বিস্তারিত পড়ুন
পাকিস্তান জাতীয় পরিষদ থেকে ইমরানের দলের সকলের পদত্যাগ

সদ্য সাবেক প্রধামন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সকল সদস্য গণহারে পদত্যাগ করে জাতীয় পরিষদ থেকে বের হয়ে গেছেন। সোমবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করার কথা ছিল। আর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে সকল সদস্য উপস্থিত হন। কিন্তু অধিবেশন শুরু হওয়ার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কোরেশি জানান, তারা গণহারে পদত্যাগ করবেন এবং নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়ায় তারা অংশ নেবেন না। তার এ ঘোষণার পর ডেপুটি স্পিকার কাসের সুরিও অধিবেশন ছেড়ে বের হয়েবিস্তারিত পড়ুন
মা-বাবাকে রেখে সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত কলারোয়ার সেই হাস্যোজ্জল নয়ন

কাঁদিয়ে চলেই গেলো কলারোয়ার সেই হাস্যোজ্জল নয়ন। চিরনিদ্রায় শায়িত হলো মা-বাবা, ভাই-বোন ও অসংখ্য শুভানুধ্যায়ীদের রেখে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে সাতক্ষীরার কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রামে কবরস্থানে তাকে দাফন করা হয়। ব্লাড ক্যান্সারের কাছে হার মেনে স্বল্পজীবনযুদ্ধে হার না মানা যুবক সবার প্রিয়মুখ নয়ন রবিবার (১০ এপ্রিল) পবিত্র মাহে রমজানের ৮ম রোজার দিন সন্ধ্যার দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার সকাল ১০টায় ২২বছর বয়সী নয়ন হোসেন রাজুর জানাযা কলারোয়াবিস্তারিত পড়ুন
বিএম নজরুল: কলারোয়ার এক অভিভাবক-মহানায়কের প্রস্থান

কলারোয়ার এক অভিভাবক, মহানায়কের প্রস্থান হলো। শায়িত হলেন চিরনিদ্রায়। চলে গেলেন না ফেরার দেশে। হাজারো মানুষ দিলেন শেষ বিদায়। আলহাজ বিএম নজরুল ইসলাম। ‘নজরুল সাহেব’ নামেই যিনি বেশি পরিচিত ছিলেন। রাজনীতির গন্ডি পেরিয়ে তিনি ছিলেন দলমতনির্বিশেষে সর্বজনবিদিত ব্যক্তিত্ব। ছিলেন এ অঞ্চলের স্বচ্ছ ও সুস্থ ধারার রাজনীতির পুরোধা। আপমর সাধারণ মানুষের আস্থা ও ভরসার এই সজ্জন মানুষটি বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শুক্রবার (৮ এপ্রিল) সকালে জানাজা নামাজ শেষে পারিবারিকবিস্তারিত পড়ুন
কলারোয়ার বিএম নজরুল ইসলামের মৃত্যুতে জাতীয় পার্টির শোক

মহান স্বাধীনতা যুদ্ধের বীর সৈনিক সাতক্ষীরার কলারোয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাংসদ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বিএম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা বিএম নজরুল ইসলামের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে জানান, ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যুতে শুধুমাত্র আওয়ামীলীগ নয়, কলারোয়াবাসী একজন অভিভাবক হারালো। যেটি সকলস্তরের জনগণের জন্য বেদনা দায়ক। মহান আল্লাহ্ পাক তাকে বেহেশত দান করুন।’ শোকবিস্তারিত পড়ুন
বিশ্ব স্বাস্থ্য দিবসে কলারোয়া হোমিওপ্যাথিক কলেজে আলোচনা সভা

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজের হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডাক্তার আব্দুল বারিক। প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মোঃ আবু নসর ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী। আরো বক্তব্য রাখেন ডাক্তার আবু জাফর, ডাক্তার আকবর আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনাবিস্তারিত পড়ুন
খুলনা মেডিকেলে চান্স পেলো কলারোয়ার শ্রীরামপুরের শিহাব

কলারোয়ায় গর্বিত প্রবাসীর ছেলে ডাক্তারি পড়তে মেডিকেলে চান্স পেয়েছে। উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবু হাসান ও জোহরা খাতুনের পুত্র শিহাব বাবু খুলনা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। অতিসম্প্রতি প্রকাশিত দেশের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএসে চান্সপ্রাপ্তদের মেধা তালিকায় শিহাব বাবু কৃতিত্বের সাথে স্থান পেয়েছে। ছোট থেকেই অত্যন্ত মেধাবী শিহাব এ পর্যন্ত শিক্ষা জীবনে কৃতিত্ব দেখিয়েছে সব ক্লাসে ও পরীক্ষায়। ২০২১ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি ও ২০১৯বিস্তারিত পড়ুন

