বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনা মেডিকেলে চান্স পেলো কলারোয়ার শ্রীরামপুরের শিহাব

কলারোয়ায় গর্বিত প্রবাসীর ছেলে ডাক্তারি পড়তে মেডিকেলে চান্স পেয়েছে।
উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবু হাসান ও জোহরা খাতুনের পুত্র শিহাব বাবু খুলনা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে।

অতিসম্প্রতি প্রকাশিত দেশের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএসে চান্সপ্রাপ্তদের মেধা তালিকায় শিহাব বাবু কৃতিত্বের সাথে স্থান পেয়েছে।

ছোট থেকেই অত্যন্ত মেধাবী শিহাব এ পর্যন্ত শিক্ষা জীবনে কৃতিত্ব দেখিয়েছে সব ক্লাসে ও পরীক্ষায়।

২০২১ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি ও ২০১৯ সালে কলারোয়ার সোনাবাড়িয়া হাইস্কুল থেকে এসএসসিতে ‘গোল্ডেন এ প্লাস’ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয় শিহাব।
এছাড়াও ২০১৬ সালে জেএসসি ও ২০১৩ সালে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিইসিতে গোল্ডেন এ প্লাসসহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে হয়েছিলো উপজেলার প্রথম।

এক প্রতিক্রিয়ায় শিহাব বাবু জানান, ডাক্তার হয়ে আর্তমানবতার সেবা দিতে চান। এজন্য সকলের দোয়া প্রার্থী।

কৃতি ওই শিক্ষার্থীর ভগ্নিপতি যশোরের শার্শা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আবু বিল্লাল হোসেন লাল্টু জানান, শ্রীরামপুর গ্রামে এই প্রথম কেউ মেডিকেলে চান্স পেলো। কৃতিসন্তান সেই যে নিজের এলাকা ও মানুষের পাশে থাকে। শিহাব ডাক্তার হয়ে মানুষের পাশে থাকতে চায় এলাকার কৃতি সন্তান হয়ে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা