Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মণিরামপুরে ৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

যশোরের মণিরামপুরে মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া ছয় কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল-২০২২) সকালে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উজেপলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস। সংবর্ধিত ছয় শিক্ষার্থী হলেন, ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইমরান হোসেন, ঢাকা মেডিকেল কলেজের সামিয়া রশীদ সামি, যশোর মেডিকেল কলেজের অভিষেক সরকার, সিলেটের ওসমানী মেডিকেল কলেজের চৈতি সরকার, রাজশাহী মেডিকেল কলেজের লামিসা জাহিন আনহা ও গোপালগঞ্জেরবিস্তারিত পড়ুন
মেডিকেলে সুযোগ পেয়েও অর্থাভাবে দুশ্চিন্তায় কেশবপুরের সুব্রত

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন দরিদ্র পরিবারের সন্তান সুব্রত গাইন। এতে খুশি হওয়ার কথা থাকলেও তার মুখে হাসি নেই। কারণ তার পড়াশুনার খরচ কীভাবে চলবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। অর্থের অভাবে তার মেডিকেলে ভর্তিও অনিশ্চিত হয়ে পড়েছে। ছেলের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে মানবতার মা প্রধানমন্ত্রী ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তার বাবা-মা। সুব্রত গাইন যশোরের কেশবপুর উপজেলার বড় পাথরা গ্রামের দিনমজুর নারায়ন চন্দ্র গাইন ও গৃহিনী জবাবিস্তারিত পড়ুন
৮ মাসে তিনবার কমিটি পরিবর্তন
ভোমরা স্থলবন্দর সিএ্যান্ডএফ এ্যাসোসিয়েশনের নতুন আহবায়ক মিজান

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসেসিয়েশনের কমিটি গঠন নিয়ে চলছে তুলকালাম কান্ড। গত আট মাসের ব্যবধানে তিনবার কমিটি পরিবর্তন করা হয়েছে। প্রতিবারই কমিটি গঠন নিয়ে লাখ লাখ টাকার আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। সর্বশেষ সোমবার শ্রম আদালতের নির্দেশনায় আহবায়ক এজাজ আহমেদ স্বপনকে সরিয়ে মিজানুর রহমানকে আহবায়ক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরার ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসেসিয়েশন সূত্রে জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসেসিয়েশনের এক সাধারণ সভাবিস্তারিত পড়ুন
বন্ধ হলো ৬টি পদে লোক নিয়োগ
সাতক্ষীরা আয়েনউদ্দীন মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা

সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে গভর্নিংবডি গঠনে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আদালতে মামলা হয়েছে। গভর্নিংবডি গঠনে মৃত ব্যক্তিকে ভোটার, পিতা জীবিত থাকতে মাতাকে ভোটার, তিন বছর আগে লেখাপড়া বন্ধ করা বিবাহিত শিক্ষার্থীর অভিভাবককে ভোটার বানানো, বিধি লঙ্ঘন করে প্রতিষ্ঠান প্রধানের ভোট প্রয়োগ, খসড়া ভোটার তালিকা না করে সরাসরি চূড়ান্ত ভোটার তালিকাসহ নানা ছলচাতুরি ও দুর্নীতির অভিযোগে ওই মামলা দায়ের করেছেন আব্দুল মান্নান নামের একজন অভিভাবক। মাদ্রাসার শিক্ষক ওবিস্তারিত পড়ুন
কেশবপুরে বাংলা নববর্ষ পালন উপলক্ষে প্রস্তুতি সভা

কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪২৯ পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলামবিস্তারিত পড়ুন
নড়াইলের পানিপাড়া স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা ফিরে পেয়েছে যাতায়াতের রাস্তা

নড়াইলের কালিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা যাতায়াতের রাস্তা ফিরে পেয়েছে। নড়াইলের কালিয়া পানিপাড়া স্কুলে যাতায়াতের রাস্তা বন্ধ: বিপাকে শিক্ষার্থীরা” শিরোনামে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর প্রকাশিত হয়। এছাড়া উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে কালিয়া উপজেলা প্রশাসন স্কুলে যাতায়াতের একমাত্র বন্ধ রাস্তাটি উন্মুক্ত করে দেন। উপজেলার নড়াগাতি থানার পানিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাটি একই গ্রামের মৃত বাবন ঠাকুরের ছেলে মতিয়ার ঠাকুর টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেন। এ ঘটনায়বিস্তারিত পড়ুন
মোটরসাইকেল কিনে না দেয়ায় রাজগঞ্জে দুই শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় রাগ করে আত্মহত্যার চেষ্টা করেছে দুই শিক্ষার্থী। এরা হলো- রাজগঞ্জ বাজার এলাকার হাবিবুর রহমান হবির মাদ্রাসা পড়ুয়া ছেলে সুজন হোসেন (১৪) ও হানুয়ার গ্রামের মালয়েশিয়া প্রবাসী মফিজুর রহমানের ছেলে রেজওয়ান কবির (১৫)। সুজন হোসেন গত শনিবার (০৯ এপ্রিল-২০২২) বিকাল ৫টার দিকে বাড়ির দুইতলা ছাদের উপর থেকে লাফিয়ে ও রেজওয়ান কবির মঙ্গলবার (১২ এপ্রিল-২০২২) সকালে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। সুজনবিস্তারিত পড়ুন
নড়াইলের সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের টেন্ডার ছাড়া গাছ কাটার অভিযোগ

নড়াইলের সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের টেন্ডার ছাড়া গাছ কাটার অভিযোগ। নড়াইলের লোহাগড়া উপজেলার সরকারি আদর্শ মহাবিদ্যালয় এর মাঠ প্রাঙ্গণের চত্বর থেকে টেন্ডার ছাড়াই রহস্যজনক ভাবে গাছ কর্তন করা হয়েছে। সোমবার (১১এপ্রিল) সকালে এ বিষয়ে স্থানীয় লোকজন বলেন, লোহাগড়া সরকারি আদর্শ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে চত্বর থেকে রহস্যজনক ভাবে টেন্ডার ছাড়াই লক্ষাধিক টাকার গাছ রাতের আধারে কেটে নিয়ে ফেলা হয়েছে, এর মধ্যে থেকে কিছু গাছ কৌশলে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে কলেজবিস্তারিত পড়ুন
বিএনপির ইফতার ও নৈশভোজে রাষ্ট্রদূত, হাইকমিশনাররা

ঢাকায় বিদেশি কূটনীতিকদের সম্মানে বিএনপির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে মুসলিম দেশগুলোসহ বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিকদের সম্মানে এই ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কূটনীতিকদের শুভেচ্ছা জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইফতারের পূর্বক্ষণে স্বাগত বক্তব্যে বলেন, আগে সবসময় দলের চেয়ারম্যান খালেদা জিয়া আপনাদের সঙ্গে ইফতার করতেন। তিনি আজ গৃহবন্দি অবস্থায় আছেন। ইফতারের আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন
সারের ভর্তুকিতে লাগছে ৩০ হাজার কোটি টাকা : কৃষিমন্ত্রী

এবছর দেশে সারের ভর্তুকিতে ব্যয় হচ্ছে ৩০ হাজার কোটি টাকা এবং ইতোমধ্যে প্রায় ২৭ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকালে সচিবালয়ে সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কৃষিমন্ত্রী এসব তথ্য জানান। এসময় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেগম মতিয়া চৌধুরী, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম,বিস্তারিত পড়ুন

