Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
তালার নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘১৭ মার্চ’ পালিত

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস। বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের ১৭২নং নগরঘাটা গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেক কেটে দিবসটি পালিত হয়েছে। ১৭ মার্চ (বৃহস্পতিবার) সকাল ৯টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অশোক কুমার ঘোষ, সহকারি শিক্ষক হাসিনা খাতুন, আহারুন নেছা, মো. মুরাদ হোসেন, সাংবাদিক মো. জাবের হোসেন এবং বিদ্যালয়ের সকলবিস্তারিত পড়ুন
নরসিংদীতে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ নিহত ৩

নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি হাইওয়ে থানা পুলিশ। ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক খালেদ মাহমুদ বলেন, বৃহস্পতিবার দিনগত রাতে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিলো। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল বাসস্ট্যান্ডের অদূরে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি পত্রিকাবাহী মাইক্রোবাসের সাথে মুখোমুখিবিস্তারিত পড়ুন
কেউ ওই সিনেমা দেখতে যাবেন না: মমতা

সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে পুলিশ কর্মকর্তাদের বিশেষ ছুটি-ই দিয়ে দিল ভারত সরকার। এর আগে বিজেপিশাসিত চার রাজ্য মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট ও হরিয়ানায় সিনেমাটি করমুক্ত ঘোষণা করা হয়। সিনেমাটি নিয়ে ভারতজুড়ে যখন হইচই চলছে তখন এটি দেখতে নিষেধ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সিনেমার নাম উল্লেখ না করে মমতা বললেন, ‘কেউ ওই সিনেমা দেখতে যাবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়।’ বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেটবিস্তারিত পড়ুন
আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’, আঘাত হানতে পারে কক্সবাজারে

দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় আগামী সোমবার (২১ মার্চ) সকাল নাগাদ বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অফিস। যদিও বাংলাদেশের আবহাওয়া অফিস ঘূর্ণিঝড়ের এখনো কোনো বার্তা দেয়নি। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে অশনি। শ্রীলঙ্কার দেওয়া এই নামের অর্থ বাজ বা বজ্র। ভারতের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ কুমার দাস জানিয়েছেন, ১৫ মার্চ ভারত সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। বর্তমানে এটি দক্ষিণবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ক্যান্সারে আক্রান্ত নয়নের চিকিৎসার্থে অনুদান হস্তান্তর, সহায়তার আবেদন

কলারোয়ায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত রাজু আহমেদ নয়নের চিকিৎসা খরচের সাহাযার্থে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফুর। একই সাথে ৪ হাজার ১’শ টাকা প্রদান করেছে কলারোয়া পল্লী প্রাণী চিকিৎসক এসোসিয়েশন। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে অনুদানের ওই টাকা নয়নের ভাইয়ের হাতে তুলে দেয়া হয়। যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফুরের পক্ষে তার ভাই কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব এবং কলারোয়া পল্লী প্রাণী চিকিৎসকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েশনের অভিষেক

সাতক্ষীরার কলারোয়ায় পল্লী প্রাণী চিকিৎসক এ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে নতুন প্রতিষ্ঠিত এ সংগঠনটি। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আগামি জুলাই মাসে উপজেলার প্রান্তিক পর্যায়ের পল্লী প্রাণী চিকিৎসকদের নিয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ঘোষনা দিয়ে উপজেলা চেয়ারম্যান লাল্টু বলেন, ‘আগে মনে করা হতো ভারত থেকে গরু বা গরুর মাংসা না আসলে আমাদের চলবে না, এখন তো গরুবিস্তারিত পড়ুন
কলারোয়ায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা ১৭ থেকে ২৩ মার্চ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা বাস্তবায়ন উপলক্ষ্যে সাতক্ষীরার কলারোয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলা অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী। সভায় জানানো হয়- উপজেলা পরিষদ চত্বরে আগামি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত সপ্তাহব্যাপী স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা অনুষ্ঠিত হবে। সেখানে স্বাধীনতার ৫০ বছরপুর্তি উপলক্ষ্যে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন স্টল স্থান পাবে। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজেরবিস্তারিত পড়ুন
বিশ্ব ভোক্তা অধিকার দিবস কলারোয়ায় পালিত

বিশ্ব ভোক্তা অধিকার দিবস সাতক্ষীরার কলারোয়ায় পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, প্যানেল মেয়র জিএম শফিউল আলম শফি, ক্রেতা ভোক্তাদের মধ্যে মেহেদি হাসান, সাংবাদিক এসএম জাকির হোসেন প্রমুখ।বিস্তারিত পড়ুন
তালায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

সাতক্ষীরার তালায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) সকালে তালা উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের গুরুত্ব আলোকপাত করে আলোচনা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে এক র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। এসময় আরো উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব সরদার, জেলা পরিষদের সদস্য মীরবিস্তারিত পড়ুন
মণিরামপুরে মাদ্রাসার মাঠ দখল করে কাঠের ব্যবসা!

প্রভাবশালী কতিপয় ব্যবসায়ীর বিরুদ্ধে মণিরামপুরের আহম্মদীয়া দাখিল মাদ্রাসার মাঠটি দীর্ঘদিন দখল করে বড় বড় কাঠের মজুদ করার অভিযোগ উঠেছে। ফলে একদিকে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত রয়েছে।অন্যদিকে কাঠের মজুদের কারণে মাদ্রাসায় যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে- উপজেলার মশ্বিমমগর ইউনিয়নের বেলতলা বাজারের পাশে আহম্মদীয়া দাখিল মাদ্রাসাটি অবস্থিত। মাদ্রাসাটিতে কয়েক শত শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসার মাঝ দিয়ে বেলতলা-কেশবপুর ভায়া বেগমপুর পাকা (পিচ) সড়ক। সড়কের বাম পাশে এবতেদায়ী ভবন এবং ডান পাশে দাখিল শাখারবিস্তারিত পড়ুন

