শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী

কলারোয়ার চন্দনপুর হাফিজিয়া মাদ্রাসায় বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কলারোয়ার চন্দনপুর হাফিজিয়া মাদ্রাসায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে মাদ্রাসার শ্রেণী কক্ষে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, হামদ-নাথ ও আযান প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন কাহিনী তুলে ধরেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। একইবিস্তারিত পড়ুন

তালায় নানান আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় নানান ধরণের কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করা হয়। কেক কাটার পর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধানবিস্তারিত পড়ুন

তালায় যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

সাতক্ষীরার তালায় যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে তালা উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‍্যালি শেষে তালা সদর ইউনিয়ন পরিষদ হলরুমে কেক কাটা হয়। তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজীবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সাতক্ষীরায় দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনের লক্ষ্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সূর্যদ্বয়ের সাথে সাথে কোরআন খতম শুরু হয়। কোরআন খতম করেন সাতক্ষীরা আহছানিয়া মিশনের হাফেজরা। কোরআন খতম শেষে জাতির জনক বঙ্গবন্ধুরবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে পূষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ সেসময় সেখানে কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ‘শিশুর জীবন করো রঙিন’ শীর্ষক প্রতিপাদ্যে দিবসটি উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণসহ নানান কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৭ মার্চ) দিনভর এই কার্যক্রম চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি পলিকেটনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আবদুল কুদ্দুস সরদার, উপাধ্যক্ষ প্রকৌশলী মহানন্দ মজুমদারসহ সহকারী শিক্ষক ও শিক্ষীকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আগরদাঁড়ী ইউপিতে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বৃহষ্পতিবার (১৭ মার্চ) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনন্দঘন পরিবেশে কেক কেটে মহান স্বাধীনতার স্থপতি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শুভ জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন মিলন, সচিব আলকাজ আলীসহ সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ ও গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন। দিবসের তাৎপর্য তুলেবিস্তারিত পড়ুন

নড়াইলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ

নড়াইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিভিন্ন সরকারি বে-সরকারি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান আলাদা আলাদাভাবে এর আয়োজন করে। দিনের শুরুতে সকাল সাড়ে ৭ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতিসহ আওয়ামী লীগ ওবিস্তারিত পড়ুন

নাপা সিরাপে নয়, মায়ের পরকীয়ায় ‘সেই’ দুই শিশুকে হত্যা! মা গ্রেফতার

নাপা সিরাপ খেয়ে নয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুই শিশুকে পরকীয়ার জেরে মিষ্টির সঙ্গে বিষ খাইয়ে তাদের মা লিমা বেগমই হত্যা করেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় লিমাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে এ তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন। এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে লিমা ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। মারা যাওয়া দুইবিস্তারিত পড়ুন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‌‘১০২ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। পরে প্রধানমন্ত্রী বিশেষ দোয়া ও মোনাজাত করেন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব। জাতীয় শিশুবিস্তারিত পড়ুন