শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

নড়াইলে একই পাড়ায় এক মাসে ১০টি বাড়িতে দু:সাহসিক চুরি!

নড়াইল শহরের একই পাড়ায় গত এক মাসে ১০টি বাড়িতে দু:সাহসিক চুরি সংগঠিত হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে শহরের আলাদাতপুর এলাকায় সদর থানার দেড়’শ মিটার পূর্বে ১টি অফিস এবং দু’টি বাড়িতে চুরি সংঘটিত হয়। দুবৃত্তরা এ সময় বেসরকারি সংস্থা ‘তথ্য আপা’ অফিসের ২টি ল্যাপটপ, অফিসের এক কর্মকর্তা সাবিহা আক্তার পিংকির নিজস্ব প্রায় ৪০ হাজার টাকা, অপর দু’ভাড়াটিয়া আইরিন সুলতানা ও লিয়াকত হোসেনের স্বর্ণালংকার, নগদ অর্থ ও বিক্রির জন্য ত্রিপিচসহ সর্বমোটবিস্তারিত পড়ুন

বাতিঘরে চলছে ‘লেটার্স টু দ্য সিটি’ প্রদর্শনী

ঢাকা মেমোরি এবং মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে চলছে ‘লেটার্স টু দ্য সিটি’ (শহরের কাছে খোলা চিঠি) শীর্ষক একটি প্রদর্শনী। এ প্রদর্শনীর মাধ্যমে শহর নিয়ে নারীদের বিভিন্ন ধরনের ভাবনা ও জেন্ডার-ইকুয়েল শহর সম্পর্কে সংগঠিত কথোপকথন তুলে ধরা হয়েছে। শিল্পকর্মগুলোতে ফুটে উঠেছে শহরে নারীদের প্রতিদিনের অভিজ্ঞতা শিল্পী, ইলাস্ট্রেটর ও অন্যান্য অতিথিদের অংশ্রগহণে গত ১৮ মার্চ এ প্রদর্শনীটি শুরু হয়। এ প্রদর্শনীটি রাজধানীর বনানীর বাড়ি নম্বর: ৬৩, রোড: ৭/বি, ব্লক: এইচ এ অবস্থিত ‘বাতিঘর-স্মৃতিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভূমিদস্যুর ষড়যন্ত্র থেকে রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার মাধবকাটির চিহ্নিত ভূমিদস্যু ওয়ারেশ আলীর ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা পাওয়ার দাবীতে ও মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানান, সদর উপজেলার মাধবকাটি গ্রামের মৃত আশরাফ আলীর পুত্র ভুক্তেভোগী শফিকুল ইসলাম। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি একাধারে ফোরকানিয়া কোরআনিয়া মাদ্রাসার সভাপতি, মাধবকাটি প্রাইমারী স্কুলের সহ-সভাপতি, মাধবকাটি কাঁচা বাজার জামে মসজিদের সদস্য, বলাডাঙ্গা হেফজখানার সদস্য। একই এলাকার মৃত মাদার মোড়ল ওরফে পাগলাবিস্তারিত পড়ুন

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, বলেছেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। ঐক্যবদ্ধ থেকে দল ও দেশের জন্য কাজ করতে হবে। নৌকার শক্তিকে কাজে লাগিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদেরকে দলের হাল ধরতে হবে। বিগত দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী দিনে সফলতা তুলে আনতে হবে। মন্ত্রী শনিবার রংপুর জেলার পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মীবিস্তারিত পড়ুন

সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৯৪তম

বিশ্বের সুখী দেশের তালিকায় সাত ধাপ এগিয়ে এখন বাংলাদেশের অবস্থান ৯৪তম। গত বছর এ তালিকায় ১০১তম ছিল দেশটি। জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে উঠে এসেছে এসব তথ্য। শুক্রবার প্রকাশিত এ প্রতিবেদনে ১৪৬টি দেশের নাম রয়েছে। তালিকায় টানা পঞ্চমবার সবচেয়ে সুখী দেশ নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড, আর সবচেয়ে কম সুখী আফগানিস্তান। তালিকায় ৫ দশমিক ১৫৫ পয়েন্ট নিয়ে ৯৪তম হয়েছে বাংলাদেশ। ভারত রয়েছে ১৩৬তম অবস্থানে, পাকিস্তান ১২১তম, শ্রীলঙ্কা ১২৭তম ও নেপাল রয়েছেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে মাছের ঘের থেকে মুদি দোকানির লাশ উদ্ধার

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় মাছের ঘের থেকে বিল্লাল হোসেন (৪০) নামের এক মুদি দোকানির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ মার্চ-২০২২) সন্ধ্যায় রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের লক্ষণপুর এলাকার জনৈক উজ্জ্বলের ঘেরে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মাছের ঘেরে থেকে লাশ ও ঘের পাড়ে পড়ে থাকা বিল্লালের ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করেছে। বিল্লাল হোসেন লক্ষণপুর গ্রামের আব্দুল সরদারের ছেলে। তিনি চার কন্যা সন্তানের জনক। স্থানীয় নেংগুড়াহাট বাজারেবিস্তারিত পড়ুন

মালিকের প্রাণ বাঁচাতে জীবন দিলো বিশ্বস্ত কুকুর

ঝিনাইদহের কোটচাঁদপুরের একটি আলু খেতের পাশে মনিবকে রক্ষায় জীবন হারিয়েছে একটি বিদেশি জাতের কুকুর। বৃহস্পতিবার (১৭ মার্চ) উপজেলার বলরামনগর গ্রামে এই ঘটনা ঘটে। জানা যায়, সেলিম রেজা নামে এক ব্যক্তি তার নিজের আলুখেতের পাশে পাতা একটি চৌকিতে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। তার সাথে ছিল বিদেশি জাতের একটি পোষা কুকুর। একপর্যায়ে সেলিমের দিকে একটি বিষধর সাপ ছুটে আসছিল। পরে মুনিবকে রক্ষায় কুকুরটি সাপের ওপর ঝাঁপিয়ে পড়ে। সাপ ও কুকুরের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ ওবিস্তারিত পড়ুন

বরকতময় পবিত্র শবে বরাত

বরকতময় পবিত্র শবে বরাত আলহাজ্ব প্রফেসর মো. আবু নসর হযরত আব্দুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্নিত, রাসুল (সা.) বলেন- ইসলামে এমন কতকগুলো পবিত্র রাত রয়েছে যে রাতগুলোর দোয়া ফিরিয়ে দেয়া হয় না। তন্মধ্যে রজব মাসের প্রথম রাত, শাবান মাসের ১৪ তারিখের রাত তথা শবে বরাতের রাত, শবে কদরের রাত, জুম্মার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাতের দোয়া ইত্যাদি প্রণিধানযোগ্য। হাদিস শরীফে এসেছে, নিশ্চয়ই উল্লিখিত রাতগুলোর দোয়া আল্লাহ কবুল করেন। আরবীবিস্তারিত পড়ুন

ছুটিতে বান্দরবানে পর্যটকদের ভিড়

টানা তিনদিনের সরকারি ছুটিতে পড়েছে বাংলাদেশ। আর এই সুযোগে ঘুরতে বেরিয়েছেন অনেকে। এরই মধ্যে বান্দরবানের পর্যটন স্পটগুলো মানুষের পদচারণয় মুখরিত হয়ে উঠেছে। শুক্রবার (১৮ মার্চ) ভোর থেকে ও বৃহস্পতিবার (১৭ মার্চ) বান্দরবানের প্রায় সব পর্যটন স্পটে দেখা গেছে ভিড়। এর মধ্যে রয়েছে বান্দরবানের মেঘলা, নীলাচল, তমাতুংগী ও নীলগিরি। পর্যটকের ভিড়ের কারণে বান্দরবানেও দেখা গেছে পরিবহনের সারি। বিশেষ করে নীলাচল প্রবেশদ্বার হতে প্রায় এক কিলোমিটার দীর্ঘ পর্যটকবাহী গাড়ির দেখা মেলে। ফলে একবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২২ উদযাপিত হয়েছে। ১৭ মার্চ (বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, দোয়ানুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ম্যাচসহ বিভিন্ন আয়োজন করে উপজেলা প্রশাসন, আ.লীগসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন। একইসাথে ৭ দিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা’ শুরু হয়েছে উপজেলা চত্বরে। উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেবিস্তারিত পড়ুন