বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২২ উদযাপিত হয়েছে।

১৭ মার্চ (বৃহস্পতিবার) দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, আলোচনা সভা, দোয়ানুষ্ঠান, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ক্রিকেট ম্যাচসহ বিভিন্ন আয়োজন করে উপজেলা প্রশাসন, আ.লীগসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন।

একইসাথে ৭ দিনব্যাপী ‘মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা’ শুরু হয়েছে উপজেলা চত্বরে।

উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম আব্দুল গফফার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কলারোয়া প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, সামাজিক-ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অন্যান্যরা।

এদিকে, কলারোয়ার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ, চন্দনপুর ইউনাইটেড কলেজ, কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল, গার্লস হাইস্কুল, সিংগা হাইস্কুল, কলারোয়া আলিয়া মাদ্রাসা, চন্দনপুর দাখিল মাদ্রাসা, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় বলে জানা গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৭ মার্চ’২০২২, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি এই মহানায়কের ১০২তম জন্মবার্ষিকী।
শেখ মুজিবুর রহমানের জন্ম ১৯২০ সালের ১৭ মার্চ, গোপালগঞ্জের নিভৃতপল্লী টুঙ্গিপাড়ার শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের ঘরে। নানা শেখ আবদুল মজিদ আদরের নাতির নাম শেখ মুজিবুর রহমান রাখলেও বাবা-মায়ের কাছে ছিলেন ‘খোকা’। ইতিহাসের মহানায়ক হয়ে ওঠা এই খোকাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান